সংগৃহীত
লাইফস্টাইল

শীতে ডায়াবেটিস নিয়ন্ত্রণে কী খাবেন?

লাইফস্টাইল ডেস্ক: শীত মৌসুমে রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি পাওয়ার ঝুঁকি থাকে। কারণ এ সময় অধিকাংশ মানুষই খাবার গ্রহণ ও শরীরচর্চার প্রতি উদাসহীন থাকেন। তাই এ মৌসুমে ডায়াবেটিকদের সাবধানে থাকা জরুরি।

তাই শীতে ডায়াবেটিস নিয়ন্ত্রণে নিয়ম মেনে খাওয়ার সঙ্গে সঙ্গে শরীরচর্চা করাও জরুরি। ওষুধ খাওয়ার পাশাপাশি, ডায়াবেটিসের মাত্রা যাতে বিপদসীমা না পেরিয়ে যায়, তার জন্য খাওয়াদাওয়ায় রুটিন মেনে চলা জরুরি।

বিশেষ করে শীতকালে যাতে কোনও বাড়াবাড়ি না হয় তা নিশ্চিত করতে কোন খাবারগুলো বেশি করে খাবেন জেনে নিন-

১) গাজর:

কাঁচা খাওয়া ছাড়াও গাজর রান্না করেও খেতে পারেন। গাজরের গ্লাইসেমিক ইনডেক্স কম, তাই এগুলো ডায়াবেটিস রোগীদের জন্য আদর্শ খাবার।

এতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, যা রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করতে সাহায্য করে। এছাড়া গাজরে বিটা ক্যারোটিন ও ভিটামিন এ পাওয়া যায়। যা চোখের তীক্ষ্ণতা বাড়াতে ও ডায়াবেটিস রেটিনোপ্যাথির ঝুঁকিও কমাতে অবদান রাখে।

২) কমলালেবু:

কমলালেবু একটি সাইট্রাস ফল। এতে পটাসিয়াম, ফাইবার ও ভিটামিন সি থাকে। যেহেতু এর গ্লাইসেমিক সূচক কম থাকে, তাই এটি খাওয়ার পর রক্তে শর্করার মাত্রা দ্রুত বাড়ে না।

ডায়াবেটিস রোগীদের জন্য, ভিটামিন সি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি রক্তে গ্লুকোজের মাত্রা কমায়। গবেষণা অনুসারে, টাইপ-২ ডায়াবেটিক ব্যক্তিদের মধ্যে যারা প্রতিদিন ১০০০ মিলিগ্রাম ভিটামিন সি খান তাদের রক্তে শর্করার মাত্রা কম থাকে।

৩) সবুজ শাকসবজি:

শীতে শরীরের যত্ন নেয় সবুজ শাকসবজি। ডায়াবেটিস রোগীদের সবুজ শাকসবজি বেশি করে খাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা।

সবজিতে থাতে মিনারেলস, ভিটামিন, ফাইবারের মতো উপকারী উপাদান। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ও ডায়াবেটিসের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে শাকসবজি খেতে হবে বেশি করে।

৪) বাদাম:

বাদাম ও বিভিন্ন ধরনের শস্য রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। আখরোট, কাঠবাদাম ও চিয়া বীজে আছে অনেক পরিমাণে স্বাস্থ্যকর ফ্যাট ও প্রোটিন।

৫) মসলা:

কিছু মসলা আছে যা ডায়াবেটিকদের জন্য ওষুধের মতো কাজ করে। যেমন- দারুচিনি ও হলুদ ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে, যা বিভিন্ন গবেষণায় প্রমাণিত।

এগুলোতে আছে অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান। যা প্রদাহজনিত যে কোনো সমস্যা সমাধান করে। একই সঙ্গে সামগ্রিক স্বাস্থ্যের উন্নতিতেও এই মসলাগুলো দারুণ কার্যকরী। সূত্র: এনডিটিভি

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

আশুলিয়ায় ভবন নির্মাণকাজে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

সাভারের আশুলিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রবিউল ইসলাম (২৬) নামে এক নির্মাণ শ্রমিকের...

মেঘাচ্ছন্ন ঢাকার আকাশ, দুপুর পর্যন্ত বজ্রবৃষ্টির সম্ভাবনা

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর পর্যন্ত আকাশ মেঘলা থে...

পিরোজপুরে শহীদদের স্মরণে ৭৩৪টি গাছ

প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর আওতায় জুলাই আন...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল  উদ্বোধন 

মানব পাচার রোধ করি, "নিরাপদ সমাজ গড়ি" এবং "অবৈধ পথে নয়, বৈধ প...

ফ্রান্সের ভয়াবহ দাবানলে সৃষ্টি বিরল মেঘ

দক্ষিণ-পশ্চিম ফ্রান্সের ভয়াবহ দাবানল সৃষ্টি করেছে...

বাংলাদেশের জ্বালানি সংকটে মালয়েশিয়ার সহযোগিতা

দেশের চলমান গ্যাস সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন মালয়েশিয়...

লাইফস্টাইল
বিনোদন
খেলা