সংগৃহিত
বিনোদন

শিশুদের যৌনমিলন নিষিদ্ধের দাবি

বিনোদন ডেস্ক: বলিউডের কন্টোভার্সি কুইন খ্যাত অভিনেত্রী কঙ্গনা রাণৌত স্কুল পড়ুয়া শিশুদের যৌনমিলন নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন। তিনি ইনস্টাগ্রাম স্টোরির এক পোস্টে এমন দাবি জানান।

কঙ্গনা ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘আমি সরকারের প্রতি অনুরোধ জানাচ্ছি, কোনো পুরুষ কোনো নারীর সঙ্গে দীর্ঘদিন সম্পর্কে থাকার পর তাকে ছেড়ে যেতে পারবে না, যদি পুরুষ এ কাজ করে তবে ভরণপোষণের জন্য ওই নারীকে তার টাকা দিতে হবে এবং বহুবিবাহ নিষিদ্ধ করা হোক।’

অভিনেত্রীর দাবি, স্কুল পড়ুয়া শিশুরাও যৌনমিলনে লিপ্ত হয়ে থাকেন। তার ভাষায়, ‘স্কুল পড়ুয়া শিশুদের যৌনমিলনে লিপ্ত হওয়া নিষিদ্ধ করা হোক। বিয়ের জন্য যেমন বয়স (১৮/২১) করা হয়েছে, তেমনি যৌনমিলনের বয়স নির্ধারণ করা উচিত, না হলে বাল্যবিবাহ নিষিদ্ধ করা বা বিয়ের বয়স নির্ধারণ করে কি লাভ?’

স্কুলে বয়ফ্রেন্ড-গার্লফ্রেন্ড থাকা শহুরে সংস্কৃতির অংশ উল্লেখ করে কঙ্গনা রাণৌত বলেন, ‘শিশুরা যদি অনলাইনে যৌন ক্রিয়াকলাপে যুক্ত হয় এবং স্কুলে যৌন সঙ্গী তৈরি করা নিয়মে রূপান্তর করে, বিশেষ করে বড় শহরগুলোতে স্কুলে বয়ফ্রেন্ড এবং গার্লফ্রেন্ড থাকা শহুরে সংস্কৃতির একটি অংশ, এটি অবশ্যই নিষিদ্ধ করা উচিত, এটি তাদের মানসিক এবং শারীরিক বৃদ্ধিতে বাধাগ্রস্ত করে। কম বয়সে যদি বিয়ের খুবই প্রয়োজন পড়ে, তবে ঐতিহ্যগত রীতি মেনে বিয়ের অনুমতি দেওয়া হোক।’

কঙ্গনা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘তেজাস’। গত বছরের ২৭ অক্টোবর মুক্তি পায় এটি। ৭০ কোটি রুপি বাজেটের এ সিনেমা মুখ থুবড়ে পড়ে। বক্স অফিসে আয় করে মাত্র সাড়ে ৫ কোটি রুপি।

‘ইমার্জেন্সি’ ও নাম ঠিক না হওয়া সিনেমার কাজ এখন কঙ্গনার হাতে রয়েছে। ‘ইমার্জেন্সি’ সিনেমায় ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করছেন কঙ্গনা। এটি পরিচালনাও করছেন তিনি। তথ্যসূত্র: দ্য ফ্রি প্রেস জার্নাল

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সাঈদ-উর রহমান: শিক্ষার্থীর মর্যাদায় আস্থার শিক্ষক

কোনো শিক্ষকের কথা মনে পড়লে সাধারণত তাঁর পড়ানো কোনো তত্ত্ব, বিশেষ কোনো বক্তৃতা...

উপজেলা-ইউনিয়ন ভূমি অফিসে জরুরি নির্দেশনা

মাঠ পর্যায়ে ভূমি সেবা আরও গতিশীল, স্বচ্ছ ও জবাবদিহিতামূলক করতে দে...

এশিয়ান গেমস উপলক্ষে জাপান গেলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান চার দিনের সরকারি সফরে জাপা...

স্বাস্থ্য পরীক্ষায় মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস...

কনটেন্ট ক্রিয়েটর রাহীর বাসায় ১০ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কনটেন্ট ক্রিয়েটর তানভীর রাহীর ভাড়া বাসায় ঢুকে প্রায়...

মহাকাশে মার্কিন অস্ত্র নিয়ে বাড়ছে বিশ্বজুড়ে শঙ্কা

পৃথিবীর কক্ষপথে অস্ত্র মোতায়েনের বিষয়টি প্রকাশ্যেই স্বীকার করেছে যুক্তরাষ্ট...

চীন বা যুক্তরাষ্ট্রের নেতৃত্ব মানতে নারাজ বিশ্ব

বৈশ্বিক সহযোগিতা ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার ওপর মানুষের আস্থা বাড়লেও বিশ্ব...

সিডি এলদেনের শতভাগ শেয়ার কিনলেন মেসি

ফুটবল মাঠের পর এবার ক্লাব ফুটবলের মালিকানায় আরও এক ধাপ এগিয়ে গেলেন আর্জেন্ট...

ইরান ‘হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণ হারাবে' : জেডি ভ্যান্স

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান সংঘাতে আগামী কয়েক মাসে ‘একেবারে ভি...

মিসরের সমর্থন চাইছে সৌদি

সৌদি আরবের বিভিন্ন স্থাপনা এবং লোহিত সাগরে চলাচলকারী বাণিজ্যিক জাহাজে হুতি বি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা