সংগৃহিত
খেলা
যুব এশিয়া কাপ

শিবলির সেঞ্চুরিতে সেমিতে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক : ওপেনার আশিকুর রহমান শিবলির অনবদ্য সেঞ্চুরিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ যুব ক্রিকেট দল।

বুধবার ‘বি’ গ্রুপে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে বাংলাদেশ ৬ উইকেটে হারিয়েছে শ্রীলংকাকে। এই জয়ে ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে খেলবে বাংলাদেশ।

আগামী শুক্রবার সেমিফাইনালে ‘এ’ গ্রুপ রানার্স-আপ ভারতের মুখোমুখি হবে বাংলাদেশের যুবারা।

বাংলাদেশের কাছে হেরে যাওয়ায় ৩ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব থেকেই এশিয়া কাপ শেষ করলো শ্রীলংকা। ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে এই গ্রুপের রানার্স আপ হয়ে শেষ চারে খেলবে সংযুক্ত আরব আমিরাত।

দুবাইয়ের আইসিসি একাডেমি মাঠে টস জিতে প্রথমে বোলিং করতে নামে বাংলাদেশ। ব্যাট হাতে নেমে বাংলাদেশের দারুন বোলিং নৈপুন্যে বড় ইনিংস খেলতে পারেনি শ্রীলংকার ব্যাটাররা। ৫০ ওভারে ৯ উইকেটে ১৯৯ রানের সংগ্রহ পায় পাকিস্তানের যুবারা। দলের পক্ষে সর্বোচ্চ ২৮ রান করেন পুলিন্দু পেরেরা। বাংলাদেশের ওয়াসি সিদ্দিক ৩২ রানে ৩, মারুফ মৃধা ও মাহফুজুর রহমান রাব্বি ২টি করে উইকেট নেন।

জবাবে শিবলির অপরাজিত ১১৬ রানের সুবাদে ৫৫ বল বাকী রেখে ম্যাচ জিতে নেয় বাংলাদেশ। শিবলির ১৩০ বলের ইনিংসে ১১টি চার ও ২টি ছক্কা ছিলো। এছাড়াও চৌধুরি এমডি রিজওয়ান ৩২ ও আহরার আমিন ২৩ রান করেন।

গ্রুপ পর্বে নিজেদের প্রথম দুই ম্যাচে যথাক্রমে- সংযুক্ত আরব আমিরাতকে ৬১ রানে এবং জাপানকে ৯ উইকেটে হারিয়েছিলো বাংলাদেশের যুবারা।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

পদত্যাগের চিন্তা করিনি, নির্বাচন করবো: তামিম ইকবাল

গত ৭ এপ্রিল আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিব...

বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে রিট

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ১১ সদস্যের অ্যাডহক কমিটির বৈধতা প্রশ্নবিদ্ধ...

বিএসইসি ও বীমা নিয়ন্ত্রক সংস্থা প্রধানের বয়সসীমা থাকছে না, সংসদে বিল পাস

পুঁজি বাজারের দুই নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশ...

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর ঋণ পুনঃতফসিলে এক্সপার্ট: নাহিদ ইসলাম

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান ঋণ পুনঃতফসিলে এক্সপার্ট বলে অভি...

মৌলভীবাজারে জেলা কারাগার পরিদর্শন ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারে জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক জেলা কারাগার পরিদর্শন ও কারা পরিদর্শক ব...

কমলগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়ে ক্ষতির মুখে চা শিল্প

মৌলভীবাজারের কমলগঞ্জে তীব্র বিদ্যুৎ বিভ্রাটে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে চা...

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ বিএনপির, থাকবেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে শ্রম...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময় হা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা