সংগৃহীত
শিক্ষা
ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়

শিক্ষার্থী হত্যা, আসামিদের গ্রেপ্তার দাবিতে সড়ক অবরোধ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ডিপার্টমেন্টের শিক্ষার্থীকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যার ঘটনায় হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। এসময় তারা সড়কে আগুন জালিয়ে অবরোধ করে।

রোববার (৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সাভারের বিরুলিয়া ইউনিয়নের খাগান এলাকার খাগান-ড্যাফোডিল ইউনিভার্সিটি আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

শিক্ষার্থীরা জানায়, গত ২৭ অক্টোবর আমাদের ক্যাম্পাসের শিক্ষার্থী হাসিবুল ইসলাম অন্তরকে তুলে নিয়ে বেধড়ক মারধর করে খাগান এলাকায় ফেলে রেখে চলে যায়। পরে শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে প্রথমে রাজু হাসপাতাল পরে সাভারের এনাম মেডিকেলে নিয়ে যায়। এরপর পরিবারের তত্ত্বাবধানে তাকে ময়মনসিংহের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় গত ২ নভেম্বর মারা যায় অন্তর।

এ ঘটনায় মামলা দায়ের হলে মামলার আসামি রাহাতকে গ্রেপ্তার করা হয়। তবে বাকি আসামিদের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা।

এক শিক্ষার্থী (নাম প্রকাশে অনিচ্ছুক) বলেন, আমরা আজ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে বেশ কয়েকটি দাবি জানিয়েছি। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাদের যৌক্তিক দাবি মেনে নিতে গড়িমসি করেছেন।

আমাদের প্রধান দাবি বাকি আসামিদের গ্রেপ্তার ও দোষীদের সর্বোচ্চ শাস্তি। আমরা তাই আসামির গ্রেপ্তার ও হত্যাকারীদের ফাঁসির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছি।

ড্যাফোডিল ইউনিভার্সিটির উপাচার্য ড. লুৎফর রহমান এ বিষয়ে বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে হত্যা করা হয়েছে। সে আমাদের পরিবারেরই সদস্য। আমরা অত্যন্ত মর্মাহত।

এ ব্যাপারে শিক্ষার্থীরা বেশ কয়েকটি দাবি জানিয়েছেন। তাদের দাবি নিয়ে আমরা শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেছি। আমাদের আয়ত্তের মধ্যে সব দাবি আমরা মেনে নিয়েছি।

সাভার মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) দীপক চন্দ্র সাহা এ বিষয়ে বলেন, শিক্ষার্থীরা একটি সড়ক অবরোধ করেছিলেন। তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

গ্রুপ পর্বের হিসাব-নিকাশ এক নিমিষেই পাল্টে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে এক হারে। দ...

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা