সংগৃহীত
ফিচার

লেকের পাড়ে গাছ আছে, পাখি আছে; বইও থাকে

আমার বাঙলা ডেস্ক

গাছ আমাদের চারপাশে আছে। যদিও নাগরিক জীবনের বিস্তৃতিতে গাছ কেটে ফেলা হচ্ছে। তবে যেখানেই গাছ আছে সেখানেই পাখির আবাস আছে।

তবে রাজধানীর ধানমন্ডি লেকের পাশে দেখা মিলছে ব্যতিক্রম এক দৃশ্যের। লেকের একপাশে বিভিন্ন গাছে ঝুলে আছে বই রাখার ছোট ছোট বাক্স, দেখতে ঠিক যেন পোষা পাখির ঘরের মতোই। লেকে আসা দর্শনার্থীদেরও আকৃষ্ট করেছে এসব বইয়ের বাক্স। বই পড়াকে সহজ করার সুন্দর এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছেন অনেকেই। লেকে আগতরা বলছেন, ঢাকা ও ঢাকার বাইরের পার্কগুলোতেও এমন উদ্যোগ নেওয়া হলে বইয়ের প্রতি মানুষের আগ্রহ বাড়বে, পাঠকরাও উপকৃত হবেন। তবে গাছে পেড়েক ঠুকে এ বইয়ের বাক্স স্থাপনের সমালোচনা করেছেন কেউ কেউ।

ব্যক্তি উদ্যোগেই বই পড়ার এই ব্যবস্থা করেছেন ধানমন্ডির বাসিন্দা জাকিয়া রায়হানা রূপা। প্রথমে লেকের পাশে একটি বাক্স স্থাপন করেন তিনি। পরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করলে অন্যরাও এই ভালো কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। আপাতত তিনটি বইয়ের বক্স বসানো হয়েছে। আরো ছয়টি বক্স বসানোর জন্য প্রস্তুত করা হচ্ছে। এভাবে আরো বাড়বে বলে মনে করেন রূপা।

জাকিয়া রায়হানা রূপা বলেন, সম্প্রতি আমি ফেসবুকে একজনের ভ্লগে দেখতে পাই জার্মানির বিভিন্ন পার্কে বড় বড় বুক সেলফ রাখা। সেখান থেকে অনেকেই বই পড়েন, আবার অনেকেই সেখানে বই ডোনেটও করেন। আমি ভাবলাম জার্মানিতে সম্ভব হলে বাংলাদেশে কেন হবে না। তাই আমি প্রথমে একটি বক্স বসাই ধানমন্ডি লেকে। যেহেতু এখানে আমার নিয়মিতই আসা হয়। আমি ছোট বক্স বাছাই করেছি, কারণ বড় সেলফ হলে দূরে দূরে বসাতে হবে। ছোট হওয়ায় অনেক জায়গায় এই বইয়ের ব্যবস্থা করা যাবে। তখন যে কেউ তার কাছ থেকেই বই নিয়ে পড়তে পারবেন।

মূলত অবসর সময়টাতে যারা পার্কে একটু বিশ্রাম নেন, তাদের হাতের নাগালে বই পৌঁছে দিতেই এই উদ্যোগ- এমনটি জানিয়ে রূপা বলেন, আমার প্রিয় লেখক মহিউদ্দিন মোহাম্মদ থেকে আমি অনুপ্রেরণা পাই। উনি সবাইকেই বই পড়ার প্রতি আগ্রহী করেন। আমি মনে করি, যারা লেকে আসেন তারা হাতের নাগালের কাছে বই পেলে পড়তে আগ্রহী হবেন। তা এই পরিবেশটিও বই পড়ার জন্য চমৎকার। সবাই তো সঙ্গে করে বই নিয়ে চলেন না, তাদের জন্য এটি সহজ করবে।

এসময় তিনি দেশে বিভিন্ন প্রান্তে এই উদ্যোগে অন্যদেরও এগিয়ে আসার আহ্বান জানান। পাশাপাশি সরকারকে উদ্যোগী হওয়ারও পরামর্শ দেন।

লেকের পাশে বই পড়ার ব্যবস্থা দেখে আনন্দিত হচ্ছেন সময় কাটাতে আসা মানুষজনও। কেউ কেউ বই হাতে নিয়ে পৃষ্ঠা উল্টিয়ে পড়ছেন। কেউ পাশের জনকে বই পড়ে শোনাচ্ছিলেন।

লেকে ঘুরতে আসা চঞ্চল এদবর নামে এক যুবক বলেন, এটি দারুণ একটি উদ্যোগ। কাজের ফাঁকে কারো সঙ্গে দেখা করতে বা ঘুরতে আসা হয় এই লেকে। তখন আমাদের সঙ্গে মোবাইল ফোন ছাড়া কিছু থাকে না। এই বই দেখে মোবাইল ছেড়ে বই পড়ার ইচ্ছা হলো। অন্তত কিছুটা সময় বইয়ের মাঝে সময় কাটানো গেলো। হয়তো কোনো বই পড়া শুরু করলে কোনো না কোনোভাবে পুরোটা পড়ে শেষ করার আগ্রহ থাকবে। এভাবে আবারো বই পড়ার অভ্যাস তৈরি হবে।’

মগবাজারের বাসিন্দা তাহমিনা আক্তার সালমা এসেছিলেন লেকে। তিনি বলেন, রূপার এ উদ্যোগ ব্যতিক্রমী ও প্রশংসনীয়। তবে বই রাখার বস্তুটি সুনির্দিষ্ট জায়গায় রাখা উচিত। লেকের ব্যবস্থাপনায় যারা আছেন- অর্থাৎ লেক উন্নয়ন কিংবা সংরক্ষণ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলা উচিত। কেউ দায়িত্ব না নিলে সিটি করপোরেশনের কারো সঙ্গে কথা বলা যেতে পারে। বই রাখার বস্তুটি যেন চুরি না হয়। কিন্তু কোনোভাবেই গাছের সঙ্গে পেড়েক মেরে রাখা পরিবেশ উপযোগী না। গাছের সুরক্ষার বিষয়টিও ভাবতে হবে। রূপা এ দিকটি অবচেতনে ভুলে যেতে পারেন। তার উদ্যোগকে ছোট বিচ্যুতিতে হেয় করার নয়।

স্কুল পড়ুয়া মেয়েকে নিয়ে লেক দিয়ে হেঁটে যাওয়ার সময় কিছুক্ষণ বিশ্রাম নিচ্ছিলেন মমতাজ আক্তার। এসময় বইয়ের বক্স দেখে আগ্রহ নিয়ে বই নিয়ে নিজের সন্তানকেও বই পড়ে শোনাচ্ছিলেন।

তিনি বলেন, আমাদের সন্তানদের রেগুলার কারিকুলামের বই ছাড়া অন্য কোনো বই তেমন একটি হাতে তুলে দেওয়া হয় না। তারা সিলেবাসের বাইরে অন্য বই পড়ে না। তাই নতুন বই পড়ার যে আনন্দ সেটি তারা পায় না। এই লেকে আজই দেখলাম পড়ার জন্য সুন্দর বুক সেলফে বই রাখা। আমার মেয়েও আগ্রহ দেখালো।

লেকে ঘুরতে আসা অনেকেই স্বাগত জানিয়েছেন এই বই পড়ার ব্যবস্থাকে। তারা বলছেন, এই ব্যবস্থা প্রতিটি এলাকার পার্কে থাকলে দর্শনার্থীদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে উঠতে সহযোগী হবে।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তারেক রহমানের ভারত সফর নিয়ে যা জানাল দিল্লি

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে এখনো কোনো সিদ্ধ...

প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল নবম শ্রেণির শিক্ষার্থী

নরসিংদীর মনোহরদী উপজেলায় উপজেলা প্রশাসনের তাৎক্ষণিক হস্তক্ষেপে বাল্যবিবাহের...

যৌন ব্যবসার অভিযোগে বাংলাদেশিসহ আটক ২৬

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে বিদেশি নারীদের মাধ্যমে পরিচালিত কথিত যৌন ব্য...

নবনিযুক্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীদের স্মৃতিসৌধে শ্রদ্ধা

সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জা...

যুক্তরাষ্ট্রে ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ৮

যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের পশ্চিমাঞ্চলে একটি চার্টার বিমান বিধ্বস্ত হ...

সড়কপথে ভোলা, মহাসড়ক নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশ

দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে রহমতপুর-হিজলা-মে...

দ্বিতীয় টেস্টের প্রথম দিন: শুরুর বিপর্যয়ের পর ঘুরে দাঁড়াল বাংলাদেশ

স্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইনে প্রথম টেস্ট জয়ের পর দ্বিতীয় টেস্টে বাংলাদেশের সাম...

চমেক হাসপাতাল আড়াই ঘণ্টা বিদ্যুৎহীন, রোগীদের দুর্ভোগ

সোহেল তাজ, চট্টগ্রাম ব্যুরো: বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) পূর্বঘোষিত সংস্...

জাতীয় নিকাহ নিবন্ধক ঐক্যজোটের চট্রগ্রাম বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত

সোহেল তাজ, চট্টগ্রাম ব্যুরো: বাংলাদেশ কাজী সমিতি, মুসলিম নিকাহ রেজিস্ট্রার কল...

নিজের মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা

সোহেল তাজ, চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীর ডবলমুরিং এলাকার বাসায় অবৈধ পিস্ত...

লাইফস্টাইল
বিনোদন
খেলা