ছিনতাইয়ের কবলে আহত শিশু
অপরাধ

রোহিঙ্গা ক্যাম্পে স্বর্ণের দুল ছিনতাই, কান ছিঁড়ে শিশু আহত

চট্টগ্রাম ব্যুরো:

কক্সবাজারের উখিয়ার বালুখালী ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে স্বর্ণের দুল ছিনতাই করতে গিয়ে দুই বছরের এক রোহিঙ্গা শিশুর কানের লতি ছিঁড়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে ক্যাম্প সংলগ্ন একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার বিকেল পৌনে পাঁচটার দিকে ক্যাম্পের এম–২১ ব্লক এলাকার সড়কে এ ঘটনা ঘটে। আহত শিশুটি ২০ নম্বর ক্যাম্পের এইচ–১২১ ব্লকের বাসিন্দা আব্দুল হাফেজের মেয়ে উনায়সা বিবি।

স্থানীয় রোহিঙ্গারা জানান, উনায়সা রাস্তার ধারে খেলছিল। এসময় অজ্ঞাত পরিচয়ের কয়েকজন ছিনতাইকারী তার কানে থাকা স্বর্ণের দুল টান মেরে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে শিশুটির কানের নিচের অংশ ছিঁড়ে যায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত ফ্রেন্ডশিপ হাসপাতালে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসার পর তাকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে বলে জানা গেছে।

সূত্র জানায়, শিশুটির কানে থাকা দুই আনা ওজনের এক জোড়া স্বর্ণের দুল ছিনতাই করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ঘটনাস্থলে দায়ীদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য নিরাপত্তা সংস্থাগুলো কাজ করছে।

ঘটনা সম্পর্কে জানতে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর মোহাম্মদের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নেপাল ও চীনে বন্যায় মৃতের সংখ্যা ১৪১০, নিখোঁজ ৫৬৫০

নেপাল ও চীন সীমান্তে গত মাসের শেষের দিকে আঘাত হানা প্রলয়ঙ্কারী বন্যা...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা