র্যাবের হাতে গ্রেপ্তার দুই মাদক কারবার
অপরাধ
টেকনাফে র‌্যাবের অভিযান

এক লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

চট্টগ্রাম ব্যুরো:

কক্সবাজারের টেকনাফে র‌্যাব-১৫ এর বিশেষ অভিযানে প্রায় ৩ কোটি টাকা মূল্যের এক লাখ ইয়াবাসহ দুই জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেলের দিকে সদর ইউনিয়নের তুলাতলী ঢাকাইয়া বিল্ডিং এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

আটক ব্যক্তিরা হলেন—তুলাতুলীর মৃত জালাল আহমদের ছেলে মোহাম্মদ আলী (৩৪) এবং কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের মৃত বাবু মিয়ার ছেলে মো. ইলিয়াছ (২৯)।

র‌্যাব-১৫-এর মিডিয়া কর্মকর্তা সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক জানান, মেরিন ড্রাইভ সড়কে ইয়াবার একটি বড় চালান পাচারের জন্য কয়েকজন মাদক কারবারি অবস্থান করছে—এমন তথ্যের ওপর ভিত্তি করে র‌্যাব সদস্যরা অভিযান চালায়। এতে এক লাখ ইয়াবা, দুটি মোবাইল ফোন জব্দসহ দুই জনকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, উদ্ধার করা ইয়াবা ও আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে তাদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যথাসময়ে হবে রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরু...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

নতুন কুঁড়ির প্রথম আসরের সমাপনী দিন আজ

‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২০২৬’-এর জাতীয় পর্ব পর্দা নামছে আজ। আর্...

বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের বাড়ালো সম্মানি ভাতা

বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার পরিবার ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদে...

ফুডপ্যান্ডার ‘প্রো-উইক’ -এ প্যান্ডাপ্রো গ্রাহকদের জন্য ৫৫ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড় 

গ্রাহকদের জন্য বিশেষ ছাড় নিয়ে এসেছে দেশের শীর্ষস্থানীয় অনলাইন ফুড ও গ্রোসারি...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

সত্যজিৎ রায়ের প্রতি শ্রদ্ধা নোলানের

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

সম্পর্কের গভীরতার সাথে সঙ্গীর আচরণের পরিবর্তন, কেন হয়?

প্রিয় মানুষের সঙ্গে সম্পর্কের শুরুর সময়টুকু সাধারণত ভালোবাসা, উচ্ছ্বাস এবং দী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা