ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক
রাশিয়া

রাশিয়ায় ভয়াবহ ভূমিকম্প, একাধিক দেশে সুনামি সতর্কতা

আন্তর্জাতিক ডেস্ক

রাশিয়ার দূরপ্রাচ্যের কামচাটকা অঞ্চলে ৮ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। বুধবার (৩০ জুলাই) ভোরে আঘাত হানা এ ভূমিকম্পকে দেশটির কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী বলা হচ্ছে।

ভূমিকম্পের পরপরই রাশিয়াসহ জাপান, যুক্তরাষ্ট্র এবং তাইওয়ানে জারি করা হয়েছে সুনামি সতর্কতা। কামচাটকা উপকূলে চার মিটার উচ্চতার জলোচ্ছ্বাস দেখা গেছে বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে।

রাশিয়ার কামচাটকা অঞ্চলের গভর্নর ভ্লাদিমির সলোডভ এক ভিডিও বার্তায় বলেন, গত কয়েক দশকের মধ্যে এটিই সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল পেট্রোপাভলোভস্ক-কামচাটস্কি শহর থেকে প্রায় ১৩৬ কিলোমিটার পূর্বে, সমুদ্রের গভীরে। এরপর কাছাকাছি এলাকায় আরও দুটি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে— একটির মাত্রা ছিল ৬ দশমিক ৯, অন্যটির ৬ দশমিক ৩।

সুনামি সতর্কতা ও স্থানান্তরের নির্দেশনা
ভূমিকম্পের পর জাপান ও যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলজুড়ে সুনামির আশঙ্কায় উচ্চ সতর্কতা জারি করা হয়েছে।

জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ) জানিয়েছে, হোক্কাইডোর উত্তর উপকূলে তিন মিটার পর্যন্ত উচ্চতার ঢেউ আছড়ে পড়তে পারে এবং তা ধীরে ধীরে দক্ষিণে নামতে পারে।

তাইওয়ানও সম্ভাব্য বিপজ্জনক ঢেউয়ের সতর্কতা জারি করেছে।

যুক্তরাষ্ট্রের হনলুলু জরুরি ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, উপকূলীয় এলাকায় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ভার্জিনিয়া টেক বিশ্ববিদ্যালয়ের সুনামি বিশেষজ্ঞ রবার্ট ওয়েইস আল জাজিরাকে বলেন, “এই ভূমিকম্প নিয়ে উদ্বিগ্ন হওয়াটাই সঠিক সিদ্ধান্ত। পরিস্থিতি গুরুতর মনে হচ্ছে।”

জনসাধারণকে উপকূল থেকে দূরে থাকার আহ্বান
রাশিয়া, জাপান ও যুক্তরাষ্ট্রে উপকূলীয় এলাকায় বাসিন্দাদের সৈকত ও সমুদ্র এলাকা থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন। সুনামির আশঙ্কায় ফেরি চলাচল, মাছ ধরাসহ উপকূলীয় বিভিন্ন কার্যক্রম স্থগিত রাখা হয়েছে।

ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত এখনো জানা না গেলেও, অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছে রাশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভারতীয় ভিসা নিয়ে যে বার্তা দিলেন হাইক‌মিশনার

বাংলাদেশিদের জন্য বন্ধ রাখা ভারতীয় পর্যটন (ট্যুরিস্ট) ভিসা চালুর চেষ্টা অব্যা...

জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করতে পারবে ৩৫ হাজার মানুষ: ডিএসসিসি

জাতীয় ঈদগাহ মাঠে ঈদের জামাতের প্রস্তুতি প্রায় সম্পন্ন। এবার ৩৫ হাজার মানুষ এক...

যেসব দেশ সহায়তা করছে না, তাদের দেখে নেব: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের বিভিন্ন দেশের প্রতি কড়া হুঁশিয়ারি...

শাহজালাল বিমানবন্দর থেকে আরও ২৮ ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আরও ২৮টি...

২ বছরে জনগণের আয় দ্বিগুণ করা বিএনপি সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

২ বছরে দেশের জনগণের আয় দ্বিগুণ করা বিএনপি সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন প্রধান...

ঈদের ছুটিতেও মন্ত্রিপরিষদ বিভাগের নিজ কার্যালয়ে প্রধানমন্ত্রী

কৃষকদের জন্য আধুনিক ও সমন্বিত সেবা নিশ্চিত করতে ‘কৃষক কার্ড’ প্রণ...

যুদ্ধের নিয়ন্ত্রণ ইরানের হাতে!

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হাত ধরে গত ২৮ ফেব্রুয়ারি শু...

যুদ্ধে যতদূর প্রয়োজন, ততদূর যেতে প্রস্তুত ইরান

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রতিশোধ হিসেবে ইরানের সামরিক বাহিনী কার্যকর...

চার প্রতিশ্রুতি বাস্তবায়িত : নুরুদ্দিন অপু

জাতীয় সংসদের হুইপ ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু ব...

কুষ্টিয়ায় মূল্য নিয়ন্ত্রণে অভিযান, তিন প্রতিষ্ঠানে জরিমানা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভোক্তাদের কাপড় ও কস‌মে‌টিক‌সের ন্যায্...

লাইফস্টাইল
বিনোদন
খেলা