সংগৃহিত
আন্তর্জাতিক

রাফায় ইসরায়েলি হামলায় নিহত ১২ ফিলিস্তিনি

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলি বাহিনী দক্ষিণ গাজার রাফা শহরে বিমান হামলা চালিয়েছে। এতে কমপক্ষে ১২ ফিলিস্তিনি নিহত হয়েছে। গাজা উপত্যকার আরও কয়েকটি এলাকায় লড়াই চলছে বলে সেখানকার চিকিৎসকরা নিশ্চিত করেছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার রাফায় বিমান হামলা চালায় ইসরায়েল।

একদিন আগেই গাজা উপত্যকা এবং মিশর সীমান্ত বরাবর একটি বাফার জোনের নিয়ন্ত্রণ নেওয়ার কথা জানায় ইসরায়েল। এরপরেই রাফায় হামলা চালানো হয়। গাজার পুরো স্থল সীমান্ত নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে ইসরায়েলি বাহিনী।

ইসরায়েলের সামরিক বাহিনী বুধবার জানায়, তারা গাজা ও মিশর সীমান্তে কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ একটি এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে। ওই এলাকা ফিলাডেলফি করিডোর নামে পরিচিত।

ইসরায়েলের সামরিক বাহিনীর (আইডিএফ) এক মুখপাত্র দাবি করেন, সেখানে তারা ২০টির মতো টানেল খুঁজে পেয়েছে। হামাস এগুলো অস্ত্র চোরাচালানের কাজে ব্যবহার করতো। তবে মিশরীয় টেলিভিশনে একটি সূত্রের বরাত দিয়ে এমন দাবি প্রত্যাখ্যান করা হয়েছে এবং বলা হয়েছে ইসরায়েল গাজার দক্ষিণাঞ্চলীয় রাফা শহরে নিজেদের সামরিক অভিযানের যৌক্তিকতা বোঝানোর চেষ্টা করছে।

গাজার বেশ কয়েকটি মেডিকেল সূত্র জানিয়েছে, ইসরায়েলের বিমান হামলায় ১২ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। রাফা শহরের মধ্যাঞ্চলে এক বেসামরিক নাগরিকের মরদেহ উদ্ধারের সময় ইসরায়েলি বাহিনীর হামলার শিকার হন তারা।

গাজার পশ্চিমাঞ্চলীয় আল শাতি শরণার্থী শিবিরে অপর এক বিমান হামলায় আরও এক বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। দক্ষিণ, মধ্য এবং উত্তর গাজায় সংঘর্ষের খবর নিশ্চিত করেছে ইসরায়েল। কিন্তু রাফায় বেসামরিক নাগরিক নিহতের বিষয়ে কোনো মন্তব্য করেনি ইসরায়েলি বাহিনী। ওই শহরে কয়েক লাখ বাস্তুচ্যুত ফিলিস্তিনি আশ্রয় নিয়েছে। কিন্তু প্রতিদিনই তাদের ওপর হামলা চালানো হচ্ছে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

‘প্রয়োজনীয় সহায়তার অভাবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা’

প্রয়োজনীয় আন্তর্জাতিক সহায়তা ও সুরক্ষার অভাবে পুরো উপত্যকা আজ ধ্বংসস্তূপে পরি...

ফিলিস্তিনিদের ওপর নজিরবিহীন হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে: জাতিসংঘ মহাসচিব

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে ফিলিস্তিনের গাজার ভয়...

চীনের দুই শীর্ষ জেনারেলকে বরখাস্ত

দুর্নীতি ও গুরুতর নিয়মভঙ্গের অভিযোগে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি থেকে বর...

নতুন জোট পি৪এমের উদ্বোধনে যোগ দিচ্ছে ভারত

বৈশ্বিক পরাশক্তিগুলোর রাজনীতির বাইরে গিয়ে জাতিসংঘের বহুপাক্ষিকতা নীতিকে সমর্...

লংমার্চের সিদ্ধান্তে অটল পাকিস্তানের জামায়াত-ই-ইসলামী

সরকারের সঙ্গে আলোচনার সুযোগ দিতে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে সময় দিলেও প্রতি...

ছাত্রীনিবাস থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১ শিক্ষার্থ...

প্রধানমন্ত্রীর সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

নিউইয়র্ক সফররত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন গেটস ফ...

ফুটেজ দেখে সেই কিশোরকে গ্রেপ্তার করল পুলিশ

রাজধানীর বারিধারায় প্রাইভেটকারের চাপায় ফুটপাতে বসে বিশ্রামরত নির্মাণশ্রমিকের...

এবার আফগানিস্তান প্রিমিয়ার লিগে খেলবেন তাসকিন

আফগানিস্তান প্রিমিয়ার লিগের (এপিএল) প্রথম আসরে খেলতে নিবন্ধন করেছেন বাংলাদেশে...

মক্কা প্রতিরক্ষা জোটের প্রথম মহাসচিব নিয়োগ

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত ত্রিপাক্ষিক মক্কা প্রতিরক্ষা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা