সংগৃহিত
বিনোদন

রাজনীতিতে যোগ দিয়েই গাড়ি কিনলেন কঙ্গনা

বিনোদন ডেস্ক: কিছু দিন পরই অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ভারতের লোকসভা নির্বাচন। এবারের নির্বাচনে বিজেপির টিকিট পেয়েছেন বলিউডের বিতর্কিত অভিনেত্রী কঙ্গনা রাণৌত।

গত ২৪ মার্চ বিজেপি লোকসভা নির্বাচনে দলের মনোনীত প্রতিনিধিদের পঞ্চম তালিকা প্রকাশ করে। এ তালিকায় নাম রয়েছে বলিউড অভিনেত্রী কঙ্গনা রাণৌতের। এ অভিনেত্রী হিমাচল প্রদেশের মান্ডি আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

রাজনীতিতে আনুষ্ঠানিকভাবে যোগ দেওয়ার পর থেকে আলোচনায় রয়েছেন কঙ্গনা। এবার বিলাসবহুল নতুন গাড়ি কিনে আলোচনার জন্ম দিলেন এই অভিনেত্রী। তার সাদা রঙের নতুন গাড়ির ভিডিও এখন নেটদুনিয়ায় ভাইরাল।

ইন্ডিয়া টিভির তথ্য অনুসারে, নতুন গাড়ি করে সেলুনে এসেছিলেন কঙ্গনা রাণৌত। গাড়ির রঙের সঙ্গে সাদা রঙের পোশাকে দেখা যায় তাকে। মার্সিডিজ মেবিচ ব্র্যান্ডের গাড়ি কিনেছেন এই অভিনেত্রী। তবে গাড়িটির সঠিক মডেল জানা যায়নি।

কঙ্গনা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘তেজাস’। গত বছরের ২৭ অক্টোবর মুক্তি পায় এটি। ৭০ কোটি রুপি বাজেটের এ সিনেমা মুখ থুবড়ে পড়ে। বক্স অফিসে আয় করে মাত্র সাড়ে ৫ কোটি রুপি।

‘ইমার্জেন্সি’ ও নাম ঠিক না হওয়া সিনেমার কাজ এখন কঙ্গনার হাতে রয়েছে। ‘ইমার্জেন্সি’ সিনেমায় ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করছেন কঙ্গনা। এটি পরিচালনাও করছেন তিনি।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সাঈদ-উর রহমান: শিক্ষার্থীর মর্যাদায় আস্থার শিক্ষক

কোনো শিক্ষকের কথা মনে পড়লে সাধারণত তাঁর পড়ানো কোনো তত্ত্ব, বিশেষ কোনো বক্তৃতা...

উপজেলা-ইউনিয়ন ভূমি অফিসে জরুরি নির্দেশনা

মাঠ পর্যায়ে ভূমি সেবা আরও গতিশীল, স্বচ্ছ ও জবাবদিহিতামূলক করতে দে...

এশিয়ান গেমস উপলক্ষে জাপান গেলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান চার দিনের সরকারি সফরে জাপা...

স্বাস্থ্য পরীক্ষায় মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস...

কনটেন্ট ক্রিয়েটর রাহীর বাসায় ১০ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কনটেন্ট ক্রিয়েটর তানভীর রাহীর ভাড়া বাসায় ঢুকে প্রায়...

মহাকাশে মার্কিন অস্ত্র নিয়ে বাড়ছে বিশ্বজুড়ে শঙ্কা

পৃথিবীর কক্ষপথে অস্ত্র মোতায়েনের বিষয়টি প্রকাশ্যেই স্বীকার করেছে যুক্তরাষ্ট...

চীন বা যুক্তরাষ্ট্রের নেতৃত্ব মানতে নারাজ বিশ্ব

বৈশ্বিক সহযোগিতা ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার ওপর মানুষের আস্থা বাড়লেও বিশ্ব...

সিডি এলদেনের শতভাগ শেয়ার কিনলেন মেসি

ফুটবল মাঠের পর এবার ক্লাব ফুটবলের মালিকানায় আরও এক ধাপ এগিয়ে গেলেন আর্জেন্ট...

ইরান ‘হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণ হারাবে' : জেডি ভ্যান্স

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান সংঘাতে আগামী কয়েক মাসে ‘একেবারে ভি...

মিসরের সমর্থন চাইছে সৌদি

সৌদি আরবের বিভিন্ন স্থাপনা এবং লোহিত সাগরে চলাচলকারী বাণিজ্যিক জাহাজে হুতি বি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা