সংগৃহিত
বিনোদন

ঈদে আয়োজনে বৈশাখী টিভিতে ২৬ নাটক

বিনোদন প্রতিবেদক: বেশ কয়েক বছর ধরে চমকলাগা সব অনুষ্ঠান উপহার দিয়ে আসছে বৈশাখী টেলিভিশন। বিশেষ করে ঈদে তো কথাই নেই। সেই ধারাবাহিকতায় আগামী ঈদুল ফিতর উপলক্ষে বৈশাখী টেলিভিশনের আয়োজনে থাকছে ২৬টি নাটক। পাশাপাশি থাকছে ৭টি সিনেমা, জনপ্রিয় শিল্পীদের পরিবেশনায় সংগীতানুষ্ঠান এবং বিশেষ কমেডি শো ফানি মোমেন্টসহ বিভিন্ন আয়োজন। নাটকগুলোর মধ্যে ১৪টি একক, এবং ৭ পর্বের ৫টি ধারাবাহিক এবং ৭টি মেগা। একক নাটকগুলো প্রচার হবে প্রতিদিন রাত ৮-১০ মিনিটে এবং ৯-৫০ মিনিটে। ১৪টি একক নাটকের মধ্যে-রাশেদ সীমান্ত-অহনা অভিনীত ‘নোয়াখালীর জামাই বরিশালের বউ’, জোভান-পড়শীর ‘প্রথম ভালোবাসা’, নিলয়-হিমির ‘আদরে থেকো’, খায়রুল বাসার-তটিনীর ‘তোমার জন্য মরতে পারি’, তৌসিফ-তানজিন তিশার ‘বরযাত্রী’, মোশাররফ করিম-তানহা তাসনিয়ার ‘বউ সেটিং’, ফারহান- মাহির ‘ঘর’, তৌসিফ-তটিনীর ‘মায়াবতী’, ঈয়াশ রোহান-তটিনীর ‘শেষ কিছু দিন’, জোভান-সাদিয়া আয়মানের ‘তবুও আমার হও’, রাশেদ সীমান্ত-মায়মুনার ‘ফান্দে পড়িয়া জামাই কান্দে’, ফারহান-তানিয়া বৃষ্টির ‘ইন্দ্রজাল’, খায়রুল বাসার-সাদিয়া আয়মানের ‘মন জড়াবো তোরই ঘরে’, নিলয়-সাফা কবিরের ‘প্রথম প্রেম’।

ঈদের ৫টি ৭ পর্বের ধারাবাহিক হলো- রূপক বিন রউফের পরিচালনায় আরফান আহমেদ, মৌটুসী বিশ্বাস, আল মনসুর অভিনীত ‘আমি মানুষ’, ফরিদুল হাসান পরিচালিত মিঠু, মিহি, আনন্দ খালেদ অভিনীত ‘পাঁচ টন’, আহমেদ আজিম টিটুর পরিচালনায় সজল, নাদিয়া মিম, শতাব্দী ওয়াদুদ অভিনীত ‘হৃদয়ে তুমি’, অনন্য ইমনের পরিচালনায় ইরফান সাজ্জাদ, নাবিলা ইসলাম অভিনীত ‘সাহেব বিবি গোলাম’ এবং তারিক মুহাম্মদ হাসান পরিচালিত শিপন মিত্র, আঁচল আখি, মানসী প্রকৃতি অভিনীত ‘কুবের মাঝি’। ঈদ অনুষ্ঠানমালায় প্রতিদিন রাত ১১টা ৩৫ মিনিট থেকে প্রচার হবে ৭টি মেগা নাটক। নাটকগুলো হলো- জাহিদ হাসান-অর্ষা অভিনীত ‘দুই জামাই’, আরফান আহমেদ-মিহি অভিনীত ‘ড্যাম কেয়ার’, রাশেদ সীমান্ত-অহনার ‘জামাই বাজার-৩’, শশী-আ খ ম হাসান- শামীম জামান অভিনীত ‘ভাগ্যবিবি’, মিশা-অনন্যা অনু অভিনীত ‘সিঁড়ি’, পাভেল-শাকিলা পারভিন অভিনীত ‘ভন্ড প্রেমিক’ এবং শিরিন শিলা-শিপন মিত্র অভিনীত ‘পরিবানু’।

বিশেষ সংগীতানুষ্ঠানগুলোর মধ্যে ঈদের ৭দিন সকাল ৮-১৫ মিনিটে প্রচার হবে বৈশাখীর ‘সকালের গান’। লিটু সোলায়মানের প্রযোজনায় অংশ নেবেন অনিমা রায়, হৈমন্তী রক্ষিত, পুতুল, দেবলিনা সুর, আতিয়া আনিসা, তিন্নি ও অনিন্দিতা অথি। ঈদের ৭দিন সকাল ১১টায় প্রচার হবে বিশেষ সংগীতানুষ্ঠান ‘গানে গানে ঈদ আনন্দ’। লিটু সোলায়মানের প্রযোজনায় এ অনুষ্ঠানে অংশ নেবেন কণ্ঠশিল্পী খুরশিদ আলম ও অনুপমা মুক্তি, বিন্দু কণা ও তার দল, রাজীব ও শবনম প্রিয়াংকা, গামছা পলাশ ও দিপা, সাব্বির ও প্রিয়াংকা বিশ্বাস, অংকন ও কামরুজ্জামান রাব্বি, নোলক ও সাদিয়া লিজা। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন আইনুন পুতুল, তাসনুভা মোহনা, ও তমা রসিদ। নিকোলাস হীরার প্রযোজনায় এবং চিত্রনায়িকা বৃষ্টি ইসলামের উপস্থাপনায় ঈদের ৭ দিন দুপুর ১টায় প্রচার হবে চলচ্চিত্রের জনপ্রিয় গান নিয়ে অনুষ্ঠান ‘শুধু সিনেমার গান’। ঈদের দিন দুপুর ১টা ৩০ মিনিটে প্রচার হবে বৈশাখী টিভিতে প্রচারিত বিভিন্ন নাটকে ব্যবহৃত গান নিয়ে বিশেষ অনুষ্ঠান নাটকের গান। দুপুর ১২টা ৩০ মিনিটে প্রচার হবে কমেডি শো ‘ফানি মোমেন্ট’। বৈশাখী টিভিতে প্রচারিত বিভিন্ন নাটকের হাস্যরস ও ফান নিয়েই এ অনুষ্ঠান। নাটকের গান ও ফানি মোমেন্ট অনুষ্ঠান দুটি প্রযোজনা করেছেন নিকোলাস হীরা।ঈদের ৭দিন বেলা ২-৩০ মিনিট থেকে প্রচার হবে ৭টি সিনেমা। ঈদের দিন প্রচার হবে ‘মনে প্রাণে আছ তুমি’। জাকির হোসেন রাজুর পরিচালনায় এ সিনেমায় অভিনয় করেছেন শাকিব খান, অপু বিশ্বাস, ডন, মিশা প্রমুখ।ঈদের দ্বিতীয় দিন প্রচার হবে ‘স্বামী স্ত্রীর যুদ্ধ’। অভিনয় করেছেন মান্না, শাবনূর, পূর্ণিমা, ডিপজল প্রমুখ। পরিচালনা আহমেদ নাসির।ঈদের তৃতীয় দিন প্রচার হবে সিনেমা ‘তোমাকে চাই’। মতিন রহমানের পরিচালনায় এতে অভিনয় করেছেন সালমান শাহ, শাবনূর, খলিল, অমল বোস প্রমুখ। ঈদের চতুর্থ দিন রয়েছে ‘আমি জেল থেকে বলছি’। মালেক আফসারীর পরিচালনায় এতে অভিনয় করেছেন মান্না, মৌসুমী, নদী, ওমর সানী প্রমুখ।ঈদের পঞ্চম দিন রয়েছে ‘আমার প্রাণের প্রিয়া’। জাকির হোসেন রাজুর পরিচালনায় এতে অভিনয় করেছেন শাকিব খান, বিদ্যা সিনহা মিম, ডন, মিশা সওদাগর প্রমুখ।ঈদের ষষ্ঠ দিন প্রচার হবে ‘দুই বধূ এক প্রিয়া’। জাকির হোসেন রাজুর পরিচালনায় এতে অভিনয় করেছেন মান্না, মৌসুমী, শাবনূর প্রমুখ। ঈদের ৭ম দিন প্রচার হবে ‘জান্নাত’। মোস্তাফিজুর মানিকের পরিচালনায় এতে অভিনয় করেছেন- মাহিয়া মাহি, সায়মন সাদিক, আলীরাজ প্রমুখ।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

পশ্চিম গাটিয়াডেঙ্গা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ডা. ফেরদৌস আলম

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী পশ...

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে করেছে যুক্ত...

অমিতাভ বচ্চনের মনে রয়ে গেল যে বড় আক্ষেপ

প্রায় ছয় দশকের বর্ণাঢ্য কর্মজীবনে অভিনেতা, গায়ক থেকে জনপ্রিয় টেলিভিশন সঞ্...

দিল্লিতে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কাশ্মীরের তিন নেতার বৈঠক

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি সফররত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা