সংগৃহিত
বিনোদন

স্বস্তিকার কটাক্ষে মুখ খুললেন মমতা শঙ্কর

বিনোদন ডেস্ক: বরেণ্য অভিনেত্রী, নৃত্যশিল্পী মমতা শঙ্কর। তার অভিনয় ও নাচের জাদুতে মুগ্ধ অসংখ্য অনুরাগী। ৬৯ বছর বয়সী মমতা এখনো ঐতিহ্যগত ভাবনা সযত্নে লালন করেন। কিছু দিন আগে বর্তমান প্রজন্মের মেয়েদের শাড়ি পরা নিয়ে মন্তব্য করে বিতর্কের জন্ম দেন এই শিল্পী। বলা যায়, রীতিমতো তোপের মুখে পড়েন।

মমতা শঙ্করের বক্তব্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় চর্চায় পরিণত হন। অনেকে মমতা শঙ্করকে পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় বিশ্বাসী বলে মন্তব্য করেন। কেউ কেউ বলেন, যৌনকর্মীদের অপমান করা হয়েছে। আবার অনেকে মমতা শঙ্করের মন্তব্যকে সঠিক বলে মনে করছেন। আবার শ্রীলেখা মিত্র যেমন স্বপক্ষে বক্তব্য দেন, তেমনি স্বস্তিকা মুখার্জি অনেকটা আক্রমণ করে মন্তব্য করেন।

বিষয়টি নিয়ে কটাক্ষ, ট্রল হলেও এতদিন নীরব ছিলেন মমতা শঙ্কর। কলকাতার টলি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে নীরবতা ভাঙলেন এই অভিনেত্রী। মমতা শঙ্কর বলেন, ‘আমার কিচ্ছু গায়ে লাগছে না। এত লোক আমাকে সাপোর্ট করেছেন, তাই আমি ওসব ভাবছি না। যারা ওইরকম ভাষা দিয়ে ওইরকমভাবে আমাকে ট্রল করেছেন। তারা নিজেদের ছোট করলেন আর কিছু নয়।’

স্বস্তিকা একটি ডিজিটাল স্কেচ ফেসবুকে শেয়ার করে নিজের ইচ্ছার কথা প্রকাশ করেছিলেন। ক্যাপশনে স্বস্তিকা লেখেছিলেন, ‘দারুণ হয়েছে। আমিও এরকম একটা ছবি তুলব, ল্যাম্পপোস্টের নিচে দাঁড়ানো খারাপ মেয়েগুলোকে উৎসর্গ করে। শাড়ির আঁচলেই কিনা সব সম্মান লুকিয়ে আছে যদি ওরা জানতো।’ স্বস্তিকার এই মন্তব্য পড়েছেন মমতা।

এ বিষয়ে মমতা শঙ্কর বলেন, ‘স্বস্তিকা যেরকমভাবে বলেছে! ও আমার মেয়ের মতো। ওকে আমি এত ভালোবাসি। ও এত ভালো অভিনেত্রী। ও সোজাসুজি আমার সামনে এসে কথাটা বললে আমার আপত্তি ছিল না। কিন্তু ও যেভাবে একটা ছবি দিয়ে নিজের অবস্থান জানালো, তাতে ও নিজেকে ছোট করল। আমি যেটা বলেছি আমি তাতে অনড়, আমার কথা এদিক ওদিক হবে না।’ সবার উদ্দেশ্যে মমতা শঙ্কর বলেন, ‘সব্বাইকে বলব, দয়া করে আমার কথাটা আরেকবার শুনুন। তাদেরকে (যৌন কর্মীদের) কীভাবে শ্রদ্ধা দিয়ে কথা বলেছি তা শুনুন।

আশা করি, তাহলে আমাকে ভুল বুঝবেন না।’ শাড়ির আঁচল নিয়ে মমতা শঙ্কর ঠিক কী বলেছিলেন? মমতা শঙ্কর বলেছিলেন, ‘আমি শাড়ি পরব কিন্তু আঁচলটা জায়গামতো থাকবে না, এই ভাবনাটা বুঝতে পারি না। ক্ষমা করবেন, এটা বলছি বলে— যাদের আমরা রাস্তার মেয়ে বলতাম, যারা ল্যাম্পপোস্টের নিচে দাঁড়িয়ে থাকে এমন মেয়ে বলতাম, তারা এরকমভাবে দাঁড়াত। কিংবা গ্রামে কাজ করতে গিয়ে আঁচল সরে গেল সেটা দোষের ছিল না। এরা মানুষকে আকৃষ্ট করার জন্য দাঁড়িয়ে থাকেন, এটা তাদের পেশা, আমি তাদেরও শ্রদ্ধা করছি।’

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জ হাওরে ক্ষতি, কৃষকদের সহায়তা দাবি

বাংলাদেশের খাদ্য উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র কিশোরগঞ্জের হাওরাঞ্চলের কৃষকদ...

সারাদেশে ভারী বর্ষণের সতর্কবার্তা

রাজধানীসহ দেশের আট বিভাগেই বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত ভারী বর্ষণের সতর্কবা...

প্রধানমন্ত্রীর এক সিদ্ধান্তে রক্ষা পেল ৩ হাজারের বেশি গাছ

প্রকৃতি ও পরিবেশ রক্ষায় গাছ না কেটে সড়ক নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়াল সরকার

বিশ্ববাজারের পরিস্থিতি বিবেচনায় দেশে ভোজ্যতেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়ে...

মৌলভীবাজারে জেলা কারাগার পরিদর্শন ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারে জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক জেলা কারাগার পরিদর্শন ও কারা পরিদর্শক ব...

কমলগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়ে ক্ষতির মুখে চা শিল্প

মৌলভীবাজারের কমলগঞ্জে তীব্র বিদ্যুৎ বিভ্রাটে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে চা...

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ বিএনপির, থাকবেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে শ্রম...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময় হা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা