সংগৃহীত
রাজনীতি

রাজধানীতে অবরোধের সমর্থনে বিএনপির মিছিল

নিজস্ব প্রতিবেদক: বিএনপির ডাকা নবম দফা অবরোধ কর্মসূচি সফল করতে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে মশাল মিছিল করেছেন নেতাকর্মীরা। শনিবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর আগারগাঁও থেকে শেওড়াপাড়া সড়কে রিজভীর নেতৃত্বে এ মশাল মিছিল করেন নেতাকর্মীরা।

এসময় রিজভী বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন চলবে। তিনি বলেন, ‘দেশের বেশিরভাগ জনপ্রিয় রাজনৈতিক দল সরকারের বিরুদ্ধে। তারা নির্বাচন বর্জন করেছে। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায় করেই তারা নির্বাচনে যাবে।’

তিনি আরও বলেন, ‘চারদিক থেকে সরকারের বিরুদ্ধে যেভাবে লাল নোটিশ আসছে, জনগণ যেভাবে জেগে উঠেছে তাতে বিজয়ের মাসেই সরকারের পতন ঘটবে। দেশ বাঁচাতে হলে সরকারের পতন ছাড়া কোনো বিকল্প নেই।’

এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম, মানিকগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ড. খন্দকার বাবলু, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য নাদিয়া পাঠান পাপন, রামপুরা থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর নিলুফা ইয়াসমিন নিলু, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সভাপতি তারেকুর জামান তারেক, ঢাকা মহানগর পশ্চিমের সাবেক সভাপতি কামরুজ্জামান জুয়েল, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি রাফিজুল হাই রাফিজ, এ বি এম মাহমুদ সর্দার, যুগ্ম সাধারণ সম্পাদক আউয়াল, ইউনুস আলী রাহুল, সহ-সাধারণ সম্পাদক আরিফুর রহমান আমিন, সহ সাংগঠনিক সম্পাদক জাকারিয়া হোসেন ইমনসহ অনেকে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

রায়েরবাজারে অবৈধ অটোরিকশা গ্যারেজে অভিযান, মালিক গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুর থানাধীন রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থান এলাকায় অবৈধ অটোরি...

ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ৫৮ বিমান অভিযান

ইরানের মদতপুষ্ট হুথি বিদ্রোহীদের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে শনিবার রাত থেকে র...

গাইবান্ধায় ৩৮৫১ কিমি কাঁচা সড়ক, বর্ষায় কাদা-খরায় ধুলা

গাইবান্ধায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতাধীন ৩ হাজার ৮৫১ কিল...

ময়মনসিংহে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে।...

এক শিক্ষার্থীর জন্য প্রতিদিন ৫ কিলোমিটার হাঁটেন শিক্ষক

প্রতিদিন সময়মতো বিদ্যালয়ে পৌঁছাতে অনেক শিক্ষকই বাড়ি থেকে বের হন ভোরে। কেউ যান...

লাইফস্টাইল
বিনোদন
খেলা