খেলা

যোগাযোগ ভালো হলে আরো খুশি হতাম: সাকিবের আক্ষেপ

ক্রীড়া প্রতিবেদক

সাকিব আল হাসান শেষ পর্যন্ত স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারলেন, কারণ ইংল্যান্ডে তৃতীয় পুনর্মূল্যায়ন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তার বোলিং অ্যাকশন বৈধ ঘোষণা করা হয়েছে। গত ছয় মাস ধরে মাঠের ভেতরে ও বাইরে নানা জটিলতার মধ্য দিয়ে যেতে হয়েছে তাকে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শেষ পর্যন্ত তাকে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে অন্তর্ভুক্ত করেনি, কারণ তারা তাকে কেবল ব্যাটার হিসেবে নিতে চায়নি। ৩৭ বছর বয়সী এই তারকা মনে করেন, পুরো বিষয়টি আরও ভালোভাবে সামলানো যেত।

ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে সাকিব বলেছেন, ‘আমার কোনো অভিযোগ নেই, তবে যদি যোগাযোগ ভালো হতো, তাহলে আমি আরো খুশি হতাম।’

জানা গেছে, সাকিব চেয়েছিলেন বোলিং পরীক্ষার আগে তার শৈশবের কোচ মোহাম্মদ সালাউদ্দিনের সঙ্গে এক সপ্তাহের অনুশীলন করতে। কিন্তু সে সুযোগ না পাওয়ায় তিনি সময়মতো বোলিং অ্যাকশন বৈধ করতে পারেননি এবং তার সাম্প্রতিক ব্যাটিং ফর্মও তেমন ভালো না থাকায় নির্বাচকরা তাকে ব্যাটার হিসেবেও বিবেচনা করেননি।

২০২৪ সালের সেপ্টেম্বর মাসে সারের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলার সময়ে তার বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়। পরবর্তীতে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) স্বাধীন মূল্যায়নের মাধ্যমে তার বোলিং অ্যাকশনকে অবৈধ ঘোষণা করে। সাকিব এরপর ইংল্যান্ড ও ভারতে দুইবার পুনর্মূল্যায়ন পরীক্ষায় ব্যর্থ হন এবং বোলিং থেকে নিষিদ্ধ হন।

সাকিব বিসিবিকে অনুরোধ করেছিলেন, চ্যাম্পিয়ন্স ট্রফির দলে রাখতে, যাতে তিনি সালাউদ্দিনের সঙ্গে কাজ করে বোলিং পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারেন। কিন্তু বিসিবি তার অনুরোধ উপেক্ষা করে, যা তার চ্যাম্পিয়ন্স ট্রফির পর ওয়ানডে ক্যারিয়ার শেষ করার পরিকল্পনাকে ব্যাহত করেছে বলে ক্রিকেট মহলের ধারণা।

সাকিব অবশেষে ইংল্যান্ডে গ্যারেথ ব্যাটির তত্ত্বাবধানে দুই সপ্তাহ কঠোর পরিশ্রম করে তৃতীয় পরীক্ষায় উত্তীর্ণ হন। তার ছোটবেলার বন্ধু সিরাজুল্লাহ খাদেম নিপু জানান, সাকিবের এবারের যাত্রাটা যে খুব কঠিন ছিল তা নয়। বরং বলা যেতে পারে, পর্যাপ্ত প্রস্তুতির কারণে সে সফল হয়েছে এবার।

নিপু বলেন, ‘প্রথম দুইবার সে হয়তো তাড়াহুড়ো করেছিল। কিন্তু এবার সে নিখুঁত প্রস্তুতি নিয়েছিল এবং ফলাফলও সে পেয়েছে।

সাকিবের এই সাফল্যের পর বিসিবি তাকে দলে ফেরাবে কি না, সেটাই এখন দেখার বিষয়। কারণ এ মুহূর্তে বিসিবির কেন্দ্রীয় চুক্তির তালিকা থেকেও বাদ পড়েছেন তিনি।

আমারবাংলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে ফেলার সুপরিকল্পিত চক্রান্ত চলছে

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সম্মিলিত জীবনযাত্রা এবং তাদের অস্তিত্ব টিকিয়...

বৈঠকে বসছেন স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নেতারা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্য ভেঙে দেওয়ার প্রক্রিয়া শুরু করার লক্ষ্য ন...

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সংঘর্ষে নিহত অন্তত ২১

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় একাধিক যানবাহনের মর্মান্তিক সংঘর্ষ...

অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন-পোল্যান্ড সীমান্তের কাছে একটি ট্রেনে রুশ ড্...

কাল থেকে কারখানায় চাহিদামতো গ্যাস-বিদ্যুৎ: প্রধানমন্ত্রী

আগামীকাল মঙ্গলবার থেকে শিল্পকারখানায় চাহিদা অনুযায়ী বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা