সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে হেলেনের তাণ্ডব, নিহত ১২৮

আন্তর্জাতিক ডেস্ক : হারিকেন হেলেনের তাণ্ডবে যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ১২৮ জনের প্রাণহানি ঘটেছে। তবে মৃতের সংখ্যা ৬০০ ছাড়াতে পারে বলে মার্কিন কর্মকর্তারা আশঙ্কা করছেন।

মঙ্গলবার (১ অক্টোবর) মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, ফ্লোরিডায় ক্যাটাগরি ৪ হারিকেন হিসেবে আঘাত হানার পর ৬টি অঙ্গরাজ্যে মৃতের সংখ্যা ১২৮ জনে পৌঁছেছে। ওই এলাকাগুলোর প্রায় ২০ লাখ গ্রাহক এখনো বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় আছেন। অনেক পরিবার এখনো জানে না তাদের প্রিয়জনরা বেঁচে আছেন কিনা। ঝড়ের তাণ্ডবে অঞ্চলগুলোর যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে।

হোয়াইট হাউজের স্বরাষ্ট্রবিষয়ক উপদেষ্টা লিজ শেরউড-র‌্যান্ডঅল জানান, ‘দুর্যোগ মোকাবিলা দপ্তরের উদ্ধারকর্মীরা এখন পর্যন্ত শতাধিক মানুষের মরদেহ উদ্ধার করেছে। তবে আমাদের আশঙ্কা, মৃতের প্রকৃত সংখ্যা ৬০০ ছাড়িয়ে যেতে পেরে।’

একইদিন এই ঘূর্ণিঝড়কে ‘বিধ্বংসী’ বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, ‘আমার জীবনে এমন বিধ্বংসী ঝড় খুব কমই দেখেছি। নিখোঁজদের সন্ধান এবং ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ সহায়তা অব্যাহত রয়েছে। ক্ষতিগ্রস্তদের সব রকমের সহায়তা দিতে পাশে আছি আমরা।’

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে ফ্লোরিডার বিগ বেন্ড উপক‚লে আছড়ে পড়ে হারিকেন হেলেন। এ সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১৪০ মাইল। হারিকেনের তাণ্ডবে প্রাণহানির পাশাপাশি বিগ বেন্ড ও আশপাশের এলাকার অজস্র গাছপালা ও বৈদ্যুতিক খুঁটি উপড়ে গেছে, বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, শত শত রাস্তা ডুবে গেছে।

আমার বাঙলা/এমআর

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

পদত্যাগের চিন্তা করিনি, নির্বাচন করবো: তামিম ইকবাল

গত ৭ এপ্রিল আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিব...

বিএসইসি ও বীমা নিয়ন্ত্রক সংস্থা প্রধানের বয়সসীমা থাকছে না, সংসদে বিল পাস

পুঁজি বাজারের দুই নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশ...

বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে রিট

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ১১ সদস্যের অ্যাডহক কমিটির বৈধতা প্রশ্নবিদ্ধ...

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর ঋণ পুনঃতফসিলে এক্সপার্ট: নাহিদ ইসলাম

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান ঋণ পুনঃতফসিলে এক্সপার্ট বলে অভি...

মৌলভীবাজারে জেলা কারাগার পরিদর্শন ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারে জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক জেলা কারাগার পরিদর্শন ও কারা পরিদর্শক ব...

কমলগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়ে ক্ষতির মুখে চা শিল্প

মৌলভীবাজারের কমলগঞ্জে তীব্র বিদ্যুৎ বিভ্রাটে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে চা...

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ বিএনপির, থাকবেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে শ্রম...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময় হা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা