সংগৃহীত
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে তুষারঝড়ে ৭ অঙ্গরাজ্যে জরুরি অবস্থা

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের উত্তরে তীব্র শীতের প্রবাহ ও তুষারঝড়ের ফলে সাতটি রাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে। মধ্যপশ্চিমে তুষারঝড়ের প্রভাবের ফলে কোটি মানুষকে সতর্কতার আওতায় আনা হয়েছে। নতুন শীতকালীন এ ঝড় ধীরে ধীরে পূর্ব উপকূলের দিকে এগিয়ে যাচ্ছে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে।

তীব্র শীতের তাপমাত্রা দেশের উত্তর অংশে প্রভাব বিস্তার করছে। স্থানীয় সময় রবিবার (৫ জানুয়ারি) সকালে কানসাস, মিসৌরি, কেনটোকি, ভার্জিনিয়া, পশ্চিম ভার্জিনিয়া ও আরাকানস রাজ্যে তুষারঝড়ের সতর্কতা জারি করা হয়েছে। এসব রাজ্যের প্রায় ১০ কোটি মানুষ তুষারঝড়ের কবলে পড়েছেন।

এ ছাড়া ড্যাকোটা থেকে ডেলাওয়্যার শীতকালীন আবহাওয়ার সতর্কবার্তার আওতায় রয়েছে। ঝড়টি সোমবার (৬ জানুয়ারি) পর্যন্ত চলমান থাকবে বলে পূর্বাভাস রয়েছে। কানসাস সিটি (কানসাস), ভার্জিনিয়া ও মিসৌরিতে তুষারপাত ও বরফের কারণে রাস্তা বিপজ্জনক হয়ে উঠেছে। মিড-অ্যাটলান্টিকের বাল্টিমোর, ওয়াশিংটন ডিসি ও ভার্জিনিয়ার রিচমন্ডে আজ সোমবার সকালে গুরুত্বপূর্ণ ভ্রমণ বাধা সৃষ্টি হতে পারে বলে সতর্ক করা হয়েছে।

এদিকে নিউইয়র্কের উপকূলীয় অঞ্চলে তিন ফুট বা তার বেশি তুষারপাত হয়েছে। সেন্ট লুইসে ভারী তুষারপাত এবং বরফের কারণে রাস্তা বিপদজনক হয়ে উঠেছে।

ভার্জিনিয়া এবং কেনটাকি রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। বরফ ও তুষারের কারণে বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হওয়ার শঙ্কা রয়েছে। কেনটাকির গভর্নর শীতের জন্য উষ্ণকেন্দ্র খুলেছেন কর্তৃপক্ষ। অনিবার্য না হলে ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। মধ্য সপ্তাহে ঝড় শেষে তীব্র শীতের বাতাস এবং তাপমাত্রার পতন হবে।

পূর্বাভাস অনুসারে, মধ্য-পশ্চিম থেকে উত্তর-পূর্ব পর্যন্ত বাতাসের শীতলতা শূন্য ডিগ্রির নিচে নেমে আসবে এবং ফ্লোরিডা পর্যন্ত হিমশীতল তাপমাত্রা দেখা যাবে। এ ঝড়ের ফলে শীতকালীন চরম আবহাওয়া জনজীবনে ব্যাঘাত সৃষ্টি করতে পারে। সতর্কতা অনুসরণ এবং জরুরি প্রস্তুতি নিশ্চিত করার পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে ওয়াশিংটনে আজ যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী বিজয় আনুষ্ঠানিকভাবে অনুমোদন করার কথা রয়েছে।

মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের রিপাবলিকান স্পিকার মাইক জনসন ফক্স নিউজকে বলেছেন, বৈরী আবহাওয়া এই আয়োজনের পথে বাধা হবে না।

অন্যদিকে সিনসিনাটি, ওয়াশিংটন, ফিলাডেলফিয়ায় তুষার ঝড়ের কারণে কয়েকশ বিদ্যালয় আজ বন্ধ থাকবে।

উড়োজাহাজের ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটএওয়ার বলছে, যুক্তরাষ্ট্রে প্রতিকূল আবহাওয়ার জেরে প্রায় এক হাজার ৫০০ উড়োজাহাজের যাত্রা বাতিল করা হয়েছে। এক দিনে আরো পাঁচ হাজারের বেশি উড়োজাহাজের চলাচলে বিলম্ব হয়েছে।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

পদত্যাগের চিন্তা করিনি, নির্বাচন করবো: তামিম ইকবাল

গত ৭ এপ্রিল আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিব...

বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে রিট

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ১১ সদস্যের অ্যাডহক কমিটির বৈধতা প্রশ্নবিদ্ধ...

বিএসইসি ও বীমা নিয়ন্ত্রক সংস্থা প্রধানের বয়সসীমা থাকছে না, সংসদে বিল পাস

পুঁজি বাজারের দুই নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশ...

ট্রাইব্যুনালে আসতে অস্বীকৃতি, ২ ঘণ্টা পর বাধ্য হলেন সাবেক মন্ত্রী কামরুল

জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় ট্রাইব্যুনালে আসতে অস্বী...

মৌলভীবাজারে জেলা কারাগার পরিদর্শন ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারে জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক জেলা কারাগার পরিদর্শন ও কারা পরিদর্শক ব...

কমলগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়ে ক্ষতির মুখে চা শিল্প

মৌলভীবাজারের কমলগঞ্জে তীব্র বিদ্যুৎ বিভ্রাটে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে চা...

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ বিএনপির, থাকবেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে শ্রম...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময় হা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা