সংগৃহিত
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে টর্নেডোর আঘাতে নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের ওকলাহোমা অঙ্গরাজ্যে টর্নেডো আঘাত হেনেছে। এতে অন্তত পাঁচজন প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন কয়েক ডজন।

টর্নেডো সালফার শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে। সেখানে অন্তত পাঁচ হাজার মানুষের বসবাস। প্রকাশিত ছবিতে দেখা গেছে, ঘরের ছাদ উড়ে গেছে, অনেক গাছ ঘরের ওপর পড়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে যানবাহন।

ওকলাহোমার গভর্নর কেভিন স্টিট বলেছেন, টর্নেডো যে ধ্বংসযজ্ঞ চালিয়েছে তা আপনি বিশ্বাস করতে পারবে না। সেখানের সব কিছুই ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই এলাকা পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।

হিউজেস কাউন্টির জরুরি ব্যবস্থাপনা পরিচালক মাইক ডকরে বলেন, মৃতদের মধ্যে একটি চার মাস বয়সী শিশুও রয়েছে।

স্টিট বলেছেন, এ ঘটনায় প্রায় ৩০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে এমন কয়েক জন রয়েছেন যারা একটি বারে ছিলেন।

পুরো অঙ্গরাজ্যের হাসপাতালগুলোর তথ্য অনুযায়ী টর্নোডোতে প্রায় ১০০ মানুষ আহত হয়েছেন। এখনো বিশ হাজার মানুষ বিদ্যুৎবিহীন রয়েছেন।

স্টিট বৈরী আবহাওয়ার কারণে ১২ কাউন্টিতে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। ওকলাহোমার গর্ভনরের সঙ্গে কথা বলেছেন বাইডেন। সেখানের পুনরুদ্ধার কার্যক্রমে সহায়তা দেওয়ার কথা জানিয়েছেন তিনি। সূত্র: আল-জাজিরা. বিবিসি।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

পশ্চিম গাটিয়াডেঙ্গা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ডা. ফেরদৌস আলম

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী পশ...

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে করেছে যুক্ত...

অমিতাভ বচ্চনের মনে রয়ে গেল যে বড় আক্ষেপ

প্রায় ছয় দশকের বর্ণাঢ্য কর্মজীবনে অভিনেতা, গায়ক থেকে জনপ্রিয় টেলিভিশন সঞ্...

দিল্লিতে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কাশ্মীরের তিন নেতার বৈঠক

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি সফররত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা