সারাদেশ

শার্শায় মোটরসাইকেল-ট্রলি সংঘর্ষে নিহত ১

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় মোটরসাইকেল ও মাটির ট্রলি মুখোমুখি সংঘর্ষে আব্দুর রহমান (১৯) নামে একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এসময় মোটরসাইকেল চালক রাজু আহত হয়েছে।

বুধবার (১৩ সেপ্টেম্বর) সকালে শার্শা উপজেলা সদরের জেলে পাড়ার সামনে এই দূর্ঘটনা ঘটে। নিহত আব্দুর রহমান শার্শা উপজেলার শ‍্যামলাগাছি গ্রামের আব্দুর রশিদের ছেলে। আহত রাজু একই উপজেলার উলাশি ইউনিয়নের সম্মন্ধকাঠী গ্রামের মনিরের ছেলে।

শার্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির উদ্দিন তোতা জানান, আব্দুর রহমান পেশায় একজন মাছ ব্যবসায়ী। বেনাপোলের বোয়ালিয়া বাজার থেকে মাছ বিক্রির টাকা নিয়ে বাড়ির উদ্দেশ্য তারা দুইজন মোটরসাইকেল যোগে আসছিল। পথিমধ্যে শার্শার জেলে পাড়ার সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাটি বহনকারী ট্রলির সাথে তাদের মোটরসাইকেলে সামনাসামনি ধাক্কা লাগে।

এ সময় তারা দুইজন মোটরসাইকেল থেকে পড়ে আহত হয়। এ সময় পথচারীরা তাদের উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক আব্দুর রহমানকে মৃত ঘোষণা করেন।

নাভারণ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। অন্য একজনের অবস্থা ভাল। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এবি/ওশিন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

‘প্রয়োজনীয় সহায়তার অভাবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা’

প্রয়োজনীয় আন্তর্জাতিক সহায়তা ও সুরক্ষার অভাবে পুরো উপত্যকা আজ ধ্বংসস্তূপে পরি...

ফিলিস্তিনিদের ওপর নজিরবিহীন হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে: জাতিসংঘ মহাসচিব

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে ফিলিস্তিনের গাজার ভয়...

লংমার্চের সিদ্ধান্তে অটল পাকিস্তানের জামায়াত-ই-ইসলামী

সরকারের সঙ্গে আলোচনার সুযোগ দিতে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে সময় দিলেও প্রতি...

নতুন জোট পি৪এমের উদ্বোধনে যোগ দিচ্ছে ভারত

বৈশ্বিক পরাশক্তিগুলোর রাজনীতির বাইরে গিয়ে জাতিসংঘের বহুপাক্ষিকতা নীতিকে সমর্...

চীনের দুই শীর্ষ জেনারেলকে বরখাস্ত

দুর্নীতি ও গুরুতর নিয়মভঙ্গের অভিযোগে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি থেকে বর...

হামের উপসর্গে ২৪ ঘন্টায় আরও ১১ জনের মৃত্যু

দেশে ক্রমেই বাড়ছে হামের প্রকোপ। এরই মধ্যে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও...

এশিয়ান গেমসে লিটনের লক্ষ্য ফাইনাল

২০১০ সালের গুয়াংজু এশিয়ান গেমসে ক্রিকেটে স্বর্ণপদক জিতেছিল বাংলাদেশ। তবে সে...

রোহিঙ্গা সংকট সমাধানে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের বিকল্প নেই : প্রধানমন্ত্রী তারেক রহমান

মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ ও মর্যাদাপ...

জাতিসংঘে প্রথম দিনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ১০টি গুরুত্বপূর্ণ কর্মসূচি

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের প্রথম দিনেই অত্যন্ত ব্যস্ত ও ফলপ্রসূ সম...

এবার বাড়লো লঞ্চভাড়াও

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে বাসের পর এবার বেড়েছে লঞ্চভাড়াও। এতে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা