সংগৃহিত
বাণিজ্য

যমুনায় ৩ দিনব্যাপী হুরাইন ফেব্রিক উইক শুরু

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ শপিমংল যমুনা ফিউচার পার্কে শুরু হয়েছে তিন দিনব্যাপী হুরাইন ফেব্রিক উইক ২০২৪। ফেব্রিক উইকের উদ্বোধন করেন, যমুনা গ্রুপের গ্রুপ পরিচালক সুমাইয়া রোজালিন ইসলাম।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে এক অনুষ্ঠানের মাধ্যমে পর্দা উঠেছে এ এক্সপোর। যমুনা ফিউচার পার্কের লেভেল ৭ এ শুরু হওয়া এই প্রদর্শনী চলবে আগামী বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দর্শনার্থীরা আসতে পারবেন প্রদর্শনীতে।

ইউরোপসহ বিভিন্ন দেশের বায়ারদের জন্য হুরাইনের পক্ষ থেকে বসন্ত ও গ্রীষ্মের জন্য বিশ্বমানের ফেব্রিক দিয়ে তৈরি পোশাক প্রদর্শন করা হচ্ছে। বিভিন্ন গার্মেন্টসের প্রধান, বিপণন কর্মকর্তা ও বায়িং হাউজ থেকে আসছেন সংশ্লিষ্টরা। এবারের প্রদর্শনীতে ১৬৫ ধরনের নতুন ফেব্রিকের পাশাপাশি সাড়ে ৪ হাজার ফেব্রিক প্রদর্শন করা হচ্ছে। এর সবই হুরাইন উদ্ভাবিত।

হুরাইন ফেব্রিক উইক সম্পর্কে যমুনা গ্রুপের গ্রুপ পরিচালক সুমাইয়া রোজালিন ইসলাম বলেন, প্রতিবছরই হুরাইন এইচটিএফ দুবার ফেব্রিক উইকের আয়োজন করে।

এ বছর ২০২৫ সালের স্প্রিং (বসন্ত) এবং সামার (গ্রীষ্ম) সিজনের ওপর ভিত্তি করে এ আয়োজন সাজানো হয়েছে। এরপর আমরা বর্ষা এবং শীতের আয়োজন নিয়ে আসব। মূলত, মৌসুম শুরুর ৮ মাস আগেই সেই মৌসুমে ব্যবহার উপযোগী নতুন রং ও ডিজাইনের হুরাইন উদ্ভাবিত ফেব্রিক সম্পর্কে ধারণা দিতে এই প্রদর্শনীর আয়োজন করা হয়। যাতে বিদেশি ক্রেতা এবং ডিজাইনারদের অর্ডার দিতে সুবিধা হয়। এই জন্যই আমাদের ফেব্রিক উইক করা হচ্ছে।

রোজালিন ইসলাম বলেন, হুরাইন বিশেষায়িত ফেব্রিক উৎপাদন করে। সচরাচর বাংলাদেশের অন্য টেক্সটাইল মিলগুলো এ ধরনের ফেব্রিক উৎপাদন করে না। আমাদের উৎপাদিত ফেব্রিক সম্পর্কে বিদেশি ক্রেতা ও ডিজাইনারদের জানাতে ব্যক্তি উদ্যোগের পাশাপাশি আমরা বিদেশি প্রদর্শনীতেও ফেব্রিক প্রদর্শন করে থাকি। এতে বায়ারদের ভালো সাড়া পাচ্ছি। এ বছরের শেষ নাগাদ সিনথেটিক ফেব্রিক যেমন পলিয়েস্টার, নাইলন, শিফন ও জর্জেট ফেব্রিক উৎপাদন শুরু করব।

তিনি বলেন, জন্মলগ্ন থেকেই আমাদের লক্ষ্য ছিল হুরাইন শুধু বাংলাদেশের নয় বরং বিশ্ববাজারেও নম্বর ওয়ান ব্র্যান্ড হবে। সেভাবেই আমরা কাজ করছি। শিগগিরই আমরা সেই লক্ষ্যে পৌঁছতে পারব বলে আশা করছি।

তিনি বলেন, নির্বাচনের পরে অর্ডার আসতে শুরু করেছে। আশা করছি, সামনে আরও বেশি অর্ডার আসবে। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে, জানুয়ারিতে এক প্রজ্ঞাপনের মাধ্যমে সরকার প্রণোদনা কমিয়ে দিয়েছি। এদিকে সরকার নজর দিলে আমাদের জন্য অনেক ভালো হতো। তাছাড়া এলসি সংক্রান্ত যেসব সমস্যা আছে সেগুলো খুব দ্রুতই সমাধান করতে পারলে সবার জন্য ভালো হবে।

অপরদিকে, ফেব্রিক প্রদর্শনীতে আগত বায়ার ও দর্শনার্থীদের জন্য করা হয়েছে বিভিন্ন জোন। শুরুতেই রাখা হয়েছে পুরো এক্সপোর সামারি। তারপর পর্যায়ক্রমে সাসটেনেবল জোন, ফ্লাক্স ফাইবার, আর কটন, পাইনাপেল ফাইবার হেম্প ফাইবার, ডেনিম কাটিং ফাইবার ডবি জোন, ব্লেন্ডেড বটম, স্ট্রেস বটম, শেপিং টেকনোলজিস, লিলেন ব্লেন্ডস, নিউ ব্লেন্ডস, ইয়ার্ন ডাইড বটমস, রিজিড টুইল, স্ট্রাকচারাল জোন, ওভার ডাই জোন (আরএফডি), ক্লিনিক্যাল ফ্যাশন, টেনসিল ব্লেন্ডস, স্ট্রেট টুইলস জোন রাখা হয়েছে।

এছাড়াও হুরাইন ইতোমধ্যেই বিশ্বখ্যাত বিভিন্ন ব্র্যান্ড যেমন, সিঅ্যান্ডএ, যারা, আমেরিকান ঈগল, টম টেইলার, এস অলিভার, লেভিস, বারশকাসহ বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে কাজ করছে বলেও জানান সংশ্লিষ্টরা।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ প্রাণহানি

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত একট...

গাইবান্ধার কাগজের তৈরী প্লেট ছড়িয়ে পড়ছে রাজধানীসহ সারাদেশে

প্লাস্টিক ও থার্মোকলের ক্ষতিকর ব্যবহার কমিয়ে পরিবেশ সুরক্ষায় দেশজুড়ে যখন ওয়া...

৩ দিনের সফরে ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশ...

প্রবাসীদের নিরাপত্তা ও আইন মানতে ১০ নির্দেশনা

বিদেশে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জন্য ১০ দফা জরুরি নির্দেশনা জারি করেছে প্র...

‘আন্ধার’-এ তুষির লুক দেখে মুগ্ধ ভক্তরা

বাংলাদেশি চলচ্চিত্রে ভৌতিক ঘরানার নতুন সংযোজন হতে যাচ্ছে নির্মাতা রায়হান রাফী...

অস্ত্র সমর্পণের আগে ইসরায়েলি বাহিনীর বিদায় চায় হামাস

গাজা উপত্যকা থেকে ইসরায়েলি বাহিনী সম্পূর্ণভাবে প্র...

প্রকাশ্যে ‘জুমানজি: ওপেন ওয়ার্ল্ড’-এর প্রথম ট্রেইলার

বহুল প্রতীক্ষিত ‘জুমানজি: ওপেন ওয়ার্ল্ড&rsqu...

টুথপেস্টে ব্রণ সারে—মিথ নাকি বাস্তবতা?

ব্রণ একটি সাধারণ ত্বকের সমস্যা, যা মূলত লোমকূপ বন্ধ হয়ে প্রদাহ সৃষ্টি হলে দেখ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা