আন্তর্জাতিক

মোদি-পেজেশকিয়ানের ফোনালাপ, কি কথা হলো

আন্তর্জাতিক ডেস্ক

ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। তেহরান ও ওয়াশিংটনের মধ্যে ভঙ্গুর বোঝাপড়া নতুন করে চাপের মুখে পড়ায়, এই আলোচনায় পশ্চিম এশিয়ার সাম্প্রতিক ঘটনাবলী এবং ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে আলোচনা হয়।

এক্স-এ এ বিষয়ে এক বিবৃতিতে মোদি বলেন, তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অগ্রগতিকে স্বাগত জানিয়েছেন এবং আশা প্রকাশ করেছেন যে অব্যাহত প্রচেষ্টা এই অঞ্চলে স্থায়ী শান্তি আনবে। তিনি আরও বলেন, তিনি ভারত ও বিশ্বের জন্য হরমুজ প্রণালীতে নৌচলাচলের স্বাধীনতার গুরুত্ব পুনর্ব্যক্ত করেছেন।

এদিকে, ইরানের পেজেশকিয়ান প্রধানমন্ত্রীকে এই অঞ্চলের সাম্প্রতিক ঘটনাবলী সম্পর্কে অবহিত করেন। প্রধানমন্ত্রী মোদি তেহরান ও ওয়াশিংটনের মধ্যে হওয়া বোঝাপড়াকে স্বাগত জানান এবং ভারতের দীর্ঘদিনের এই অবস্থান পুনর্ব্যক্ত করেন যে, সকল সমস্যার সমাধান সংলাপ ও কূটনীতির মাধ্যমেই হওয়া উচিত।


এক্সে পোস্ট করে মোদি আরও লিখেছেন, ‘পশ্চিম এশিয়ার সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে কথা বলেছি। আলোচনায় যে অগ্রগতি হয়েছে তাকে স্বাগত জানিয়েছি এবং আশা প্রকাশ করেছি যে নিরন্তর প্রচেষ্টা এই অঞ্চলে স্থায়ী শান্তি বয়ে আনবে। ভারত এবং বিশ্বের জন্য হরমুজ প্রণালীতে নৌচলাচলের স্বাধীনতার গুরুত্ব পুনর্ব্যক্ত করেছি।’

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জিম্বাবুয়েতে নৌকাডুবিতে নিহত ৭২

জিম্বাবুয়ের লেক কারিবায় যাত্রীবাহী ফেরি ডুবে নিহতের সংখ্যা বেড়ে ৭২ জনে দাঁড়িয়...

হরমুজ নিয়ে ট্রাম্পের দাবিতে ইরানের জবাব

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইর...

রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়ন বৈধ

১১ দলীয় জোট সমর্থিত রাষ্ট্রপতি পদপ্রার্থী কর্নেল অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘো...

১২ ঘণ্টার ব্যবধানে ফের ভূমিকম্প, ইন্দোনেশিয়ায় কম্পন ৬.৯

ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পের ১২ ঘণ্টা পর ফের ৬.৯ মাত্রার কম্পন...

ঐতিহাসিক জয়ে টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর

অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদেরই মাটিতে প্রথমবারের মতো টেস্ট জয়ের ঐতিহাসিক সাফল্যে...

পাখি শিকারে যুবককে জরিমানা, টিয়াপাখি অবমুক্ত

চাঁপাইনবাবগঞ্জে ভুট্টাক্ষেত থেকে টিয়াপাখি শিকারের সময় মিনার আলী নামে এক যুবকক...

যে অভ্যাসে নীরবে বাড়ছে কোলেস্টেরল

উচ্চ কোলেস্টেরলকে ‘নীরব’ স্বাস্থ্যঝুঁকি বলা হয়। কারণ রক্তে কোলেস্...

হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থ...

হরমুজ নিয়ে ট্রাম্পের দাবিতে ইরানের জবাব

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইর...

কর্মচারী মারধরের অভিযোগে কুড়িগ্রাম পৌরসভার সিইও প্রত্যাহার

কুড়িগ্রাম পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. ফজলে রাব্বীকে প্রত্যাহ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা