ছবি: সংগৃহীত
খেলা

মেসিকে ঘিরে দিল্লিতে কড়া নিরাপত্তা, কলকাতার পুনরাবৃত্তি চায় না প্রশাসন

আমার বাঙলা ডেস্ক

কলকাতায় ভক্তদের ভিড় ও বিশৃঙ্খলার অভিজ্ঞতার পর লিওনেল মেসির দিল্লি সফর নিয়ে আর কোনো ঝুঁকি নিতে চায় না প্রশাসন। তাই রাজধানীতে তাঁর উপস্থিতিকে ঘিরে আগেভাগেই জারি করা হয়েছে কড়া নিরাপত্তা ও যান চলাচল ব্যবস্থাপনা।

সোমবার (১৫ ডিসেম্বর) দিল্লিতে পৌঁছানোর কথা রয়েছে আর্জেন্টাইন ফুটবল তারকার। তাঁকে স্বাগত জানাতে অরুণ জেটলি স্টেডিয়ামে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দুপুর ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে এই আয়োজন, যেখানে সকাল ১১টা থেকে দর্শকদের প্রবেশের সুযোগ দেওয়া হবে। এ সময় স্টেডিয়াম ও আশপাশের এলাকায় সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল।

‘জিওএটি ইন্ডিয়া ট্যুর’-এর অংশ হিসেবে সকাল ১০টা ৪৫ মিনিটে দিল্লিতে নামবেন মেসি। এরপর একটি হোটেলে সংক্ষিপ্ত সময় ভক্ত ও অতিথিদের সঙ্গে দেখা করবেন তিনি। সেখান থেকে সরাসরি যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে। প্রায় ২০ মিনিটের এই বৈঠককে সৌজন্য সাক্ষাৎ হিসেবেই দেখা হচ্ছে।

এরপর মেসি যাবেন একজন সাংসদের বাসায়। সেখানে উপস্থিত থাকবেন ভারতে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মারিয়ানো আগুস্তিন কউসিনো। একই দিনে ভারতের প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর সঙ্গেও তাঁর সাক্ষাতের কথা রয়েছে।

বিকেলের কর্মসূচিতে মেসির মূল গন্তব্য অরুণ জেটলি স্টেডিয়াম। সেখানে পৌঁছে তাঁকে দেওয়া হবে আনুষ্ঠানিক সংবর্ধনা। অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি অনুষ্ঠিত হবে একটি প্রদর্শনী ফুটবল ম্যাচ, যেখানে অংশ নেবেন ভারতের কয়েকজন পরিচিত মুখ।

এরপর নির্ধারিত সময়ে শিশুদের নিয়ে একটি ফুটবল ক্লিনিকে অংশ নেবেন মেসি। এই পর্ব শেষে মাঠের মধ্যেই দুই ভারতীয় ক্রিকেটারের কাছ থেকে বিশেষ উপহার গ্রহণ করবেন তিনি। জবাবে আর্জেন্টাইন তারকা তাঁদের হাতে তুলে দেবেন নিজের সই করা দুটি জার্সি।

রাজধানীতে বিপুলসংখ্যক ভক্তের উপস্থিতির সম্ভাবনা থাকায় স্টেডিয়াম ঘিরে একাধিক নিরাপত্তা স্তর তৈরি করা হয়েছে। পুলিশ ও আধাসামরিক বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন থাকবে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অনুমতিপত্র ছাড়া কেউ নিরাপত্তা বেষ্টনীর ভেতরে প্রবেশ করতে পারবেন না।

সব মিলিয়ে, দিল্লিতে মেসির সফর যেন শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়—সেটাই এখন প্রশাসনের প্রধান লক্ষ্য। কলকাতার অভিজ্ঞতা মাথায় রেখে এবার কোনো ধরনের বিশৃঙ্খলার সুযোগ রাখতে চায় না কর্তৃপক্ষ।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী

দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম...

সৌদি তেল পাইপলাইনে হামলায় ইরান জড়িত থাকতে পারে: ট্রাম্প

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইনে সাম্প্রতিক ড্...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা