সংগৃহীত
খেলা

মুশফিক গার্ড অব অনার পেলেন

ক্রীড়া প্রতিবেদক

প্রায় দুই দশকের ক্যারিয়ারে অর্জন অনেক। ওয়ানডেতে বাংলাদেশের সেরা ব্যাটসম্যানদের সংক্ষিপ্ততম তালিকাতেও থাকবে মুশফিকুর রহিমের নাম। অথচ বুধবার (৫ মার্চ) তিনি এই সংস্করণের ক্রিকেটকে বিদায় বলেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। এর আগে টি-টোয়েন্টি ক্রিকেটকেও একইভাবে বিদায় বলেছিলেন মুশফিক।

বাংলাদেশের ক্রিকেটে মাঠ থেকে বিদায় নেওয়ার ঘটনা খুব বেশি নেই। রঙিন পোশাকের ক্রিকেট থেকে অবসরে যাওয়া মুশফিকও ব্যতিক্রম হতে পারেননি। তবে তার বিদায়ের ওই অপূর্ণতা কিছুটা হলেও ঘুচেছে বৃহস্পতিবার () মিরপুরে শেরেবাংলা স্টেডিয়ামে।

ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে মোহামেডানের হয়ে মুশফিক মাঠে নেমেছেন রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে। এ ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় মোহামেডান। প্যাড-গ্লাভস পরে মাঠে নামার সময় সতীর্থদের কাছ থেকে গার্ড অব অনার পেয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।

ম্যাচ শুরুর আগে দুই সারিতে দাঁড়ান মোহামেডানের ক্রিকেটাররা, মাঝখান দিয়ে মাঠে নামেন মুশফিক। এখানেও অবশ্য জাতীয় দলের কয়েকজন সতীর্থকে পাশে পেয়েছেন। তার দীর্ঘদিনের সতীর্থ তামিম ইকবাল, মাহমুদউল্লাহ ও মেহেদী হাসান মিরাজও খেলছেন মোহামেডানের হয়ে। গার্ড অব অনারের সময় ছিলেন তারাও।

ওয়ানডেতে বর্ণিল এক ক্যারিয়ারেরই ইতি টেনেছেন মুশফিকুর রহিম। বাংলাদেশের হয়ে এই সংস্করণে সবচেয়ে বেশি ২৭৪টি ম্যাচ খেলেছেন তিনি। ৩৬ দশমিক ৪২ গড়ে তামিম ইকবালের পর সর্বোচ্চ সাত হাজার ৭৯৫ রান করেছেন মুশফিক। নয় সেঞ্চুরি করেও আছেন তামিমের (১৪) পরই।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা