সংগৃহীত
রাজনীতি

মুন্সীগঞ্জে মহিলা আওয়ামী লীগের মানববন্ধন

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে বিএনপি-জামায়াতের বর্বরতার বিরুদ্ধে ‘রুখে দাঁড়াও নারী সমাজ’ স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ জেলা শাখার আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বুধবার (৮ নভেম্বর) সকাল ১১ টায় মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনে জেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

গত ২৮ অক্টোবর ঢাকায় অনুষ্ঠিত সমাবেশকে ঘিরে ঘটে যাওয়া বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদ জানিয়ে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে অংশ নেন- মুন্সীগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি তহুরা জামান জোসনা, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামসুন্নাহার শিল্পী, পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি আছিয়া খাতুন, সদর মহিলা আওয়ামী লীগের সভাপতি হামিদা বেগম, সালমা আক্তারসহ বিভিন্ন পেশাজীবী ও মহিলা অঙ্গ সংগঠনের নেত্রী ও কর্মীবৃন্দ।

এ সময় তাদের সাথে একাত্মতা প্রকাশ করেন মুন্সীগঞ্জ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সম্পাদক অ্যাডভোকেট সোহানা তাহমিনা ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি জালাল উদ্দিন রুমি রাজন।

মানববন্ধনে অংশগ্রহণকারী বক্তারা বলেন, অবরোধের নামে বিএনপি-জামায়াত যানবাহন ভাঙচুর, অগ্নিসংযোগ, সন্ত্রাস ও নৈরাজ্যের সৃষ্টি করে। যতদিন পর্যন্ত তাদের সন্ত্রাস বন্ধ না হবে, ততদিন পর্যন্ত রাজপথে থাকবেন বলে তারা ঘোষণা করেন।

এ সময় তারা বারবার স্লোগান দিতে থাকেন ‘শেখ হাসিনার সরকার, বারবার দরকার। উন্নয়নের সরকার, শেখ হাসিনা সরকার।’

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভারতীয় ভিসা নিয়ে যে বার্তা দিলেন হাইক‌মিশনার

বাংলাদেশিদের জন্য বন্ধ রাখা ভারতীয় পর্যটন (ট্যুরিস্ট) ভিসা চালুর চেষ্টা অব্যা...

জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করতে পারবে ৩৫ হাজার মানুষ: ডিএসসিসি

জাতীয় ঈদগাহ মাঠে ঈদের জামাতের প্রস্তুতি প্রায় সম্পন্ন। এবার ৩৫ হাজার মানুষ এক...

যেসব দেশ সহায়তা করছে না, তাদের দেখে নেব: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের বিভিন্ন দেশের প্রতি কড়া হুঁশিয়ারি...

শাহজালাল বিমানবন্দর থেকে আরও ২৮ ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আরও ২৮টি...

২ বছরে জনগণের আয় দ্বিগুণ করা বিএনপি সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

২ বছরে দেশের জনগণের আয় দ্বিগুণ করা বিএনপি সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন প্রধান...

ঈদের ছুটিতেও মন্ত্রিপরিষদ বিভাগের নিজ কার্যালয়ে প্রধানমন্ত্রী

কৃষকদের জন্য আধুনিক ও সমন্বিত সেবা নিশ্চিত করতে ‘কৃষক কার্ড’ প্রণ...

যুদ্ধের নিয়ন্ত্রণ ইরানের হাতে!

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হাত ধরে গত ২৮ ফেব্রুয়ারি শু...

যুদ্ধে যতদূর প্রয়োজন, ততদূর যেতে প্রস্তুত ইরান

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রতিশোধ হিসেবে ইরানের সামরিক বাহিনী কার্যকর...

চার প্রতিশ্রুতি বাস্তবায়িত : নুরুদ্দিন অপু

জাতীয় সংসদের হুইপ ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু ব...

কুষ্টিয়ায় মূল্য নিয়ন্ত্রণে অভিযান, তিন প্রতিষ্ঠানে জরিমানা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভোক্তাদের কাপড় ও কস‌মে‌টিক‌সের ন্যায্...

লাইফস্টাইল
বিনোদন
খেলা