বিনোদন
কণ্ঠ আসমা দেবযানী

মিলন মাহমুদ রবি’র কথায় তৈরি হল নতুন গান ‘মন আঙ্গিনা’

বিনোদন প্রতিবেদক: শিগগিরই রিলিজ হতে যাচ্ছে ‘মন আঙ্গিনা’। মিলন মাহমুদ রবি’র কথায় গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় প্লেব্যাক সিঙ্গার আসমা দেবযানী। গানটির সুর ও সংঙ্গীত করেছেন চঞ্চল। গানটি প্রসঙ্গে সুরকার চঞ্চল বলেন, ‘মন আঙ্গিনা’ গানটি সংঙ্গীতপ্রেমী শ্রোতারা একবার শুনলে তাদের বার বার শুনতে ইচ্ছে করবে। খুবই সুন্দর কথা ও সুরের মাধ্যমে গানটি তৈরি করা হয়েছে। গানটি দর্শকদের কাছে ভালোলাগার হয়ে থাকবে। কন্ঠশিল্পী আসমা দেবযানী বলেন, আমার গাওয়া মৌলিক গানগুলোর মধ্যে ‘মন আঙ্গিনা’ গানটি ভীষণ ভালোলাগার এবং প্রিয় একটি গান। গানটির লিরিক্স যখন আমার কাছে আসে কথাগুলো পড়ে আমি ফোন করে জানাই গানটি আমি গাইবো। তখনো সুর আমি শুনিনি। চঞ্চল ভাই যখন সুর করে গাইড ভয়েজ দিয়ে পাঠালেন তখনতো আরো ভালোলাগলো গাইতে ইচ্ছে হল। গানটি আমি আমার সবটুকু দিয়ে গাইতে চেষ্টা করেছি। এমন একটি গান গাইতে পেরে নিজেকে ধন্য মনে করছি। বর্তমানে গানটি সম্পাদনার টেবিল থেকে ছাড় পেয়েছে। শিগগিরই গানটি ইউটিউব ভিত্তিক চ্যানেল নগর টিভিতে রিলিজ হবে। গানটির সিনেমাটোগ্রাফিতে ছিলেন আল মাসুম সবুজ, সম্পাদনা ও প্রমোশন ওয়ার্ক করেছে এবিসি ডিজিটাল, প্রডাকশন সহকারী রুবেল আহমেদ এবং গানটিতে মডেলিং করেছেন ফারহানা রহমান তিশা।

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাতে নারাজ জাপান

মধ্যপ্রাচ্যের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাঙ্কারের নির...

নগদ অর্থ- স্বর্ণালংকার বহনের জন্য এসকর্ট সার্ভিস চালু হয়েছে: ডিএমপি কমিশনার

ঈদে ফাঁকা ঢাকায় চুরি, ছিনতাই ও মলম পার্টির তৎপরতা রোধে টহল কয়েক গুণ বাড়ানো...

ঈদের আগে সংসদের শেষ বৈঠক শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠক শুরু হয়েছে।

পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন

পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্র...

আজ দুপুরে সিঙ্গাপুর নেওয়া হবে মির্জা আব্বাসকে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য আজ দুপুর ১২টা...

শবে কদরে যেসব রহমত নাজিল হয়

শবে কদর পবিত্র রমজান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মহিমান্বিত রাত। এই রাতের মর্...

লটারি বাতিল, স্কুলে ভর্তি পরীক্ষার ভিত্তিতে: শিক্ষামন্ত্রী

স্কুলে ভর্তির ক্ষেত্রে লটারি চূড়ান্তভাবে বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা...

সারাদেশে খাল খননে বড় ধরনের বাজেট বরাদ্দ রাখা হয়েছে: অর্থমন্ত্রী

সারাদেশে খাল খনন কর্মসূচি বাস্তবায়নের জন্য বড় অঙ্কের বাজেট বরাদ্দ রাখা হয়েছে...

ভোটের কালি উঠছে না, হাস্যরস করলেন সিইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যবহৃত অমোচনীয় কালির মান নিয়ে নিজের মজার অভিজ্ঞ...

২ বছরে জনগণের আয় দ্বিগুণ করা বিএনপি সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

২ বছরে দেশের জনগণের আয় দ্বিগুণ করা বিএনপি সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন প্রধান...

লাইফস্টাইল
বিনোদন
খেলা