খেলা

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

ক্রীড়া প্রতিবেদক

গ্লোবাল সুপার লিগের দ্বিতীয় আসরের আর বেশি সময় বাকি নেই। ঠিক এই সময় দল গুছানোর কাজটা করছে বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স। আসছে আসরের জন্য বাংলাদেশি অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে দলে টানতে চায় তারা। এছাড়াও সৌম্য সরকারের দিকে নজর দিয়েছে বিপিএলের এই ফ্র্যাঞ্চাইজি।

দলের পরিচালক শানিয়ান তানিম শনিবার (২৪ মে) সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘মেহেদি হাসান মিরাজ, সৌম্য সরকার... আমরা তাদের সঙ্গে কথা বলেছি। তারা সাধারণত টি-টোয়েন্টি দলে থাকেন না, তাই তখন তাদের পাওয়া যেতে পারে।’

জিএসএল আগামী ১০ থেকে ১৮ জুলাই গায়ানায় অনুষ্ঠিত হবে। একই সময় বাংলাদেশ তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে। মূলত এ কারণেই দলের বাইরে থাকা ক্রিকেটারদের সঙ্গে যোগাযোগ করছে রংপুর।

শানিয়ান আরও বলেন, ‘আমরা মোহাম্মদ নাঈম, ইয়াসির আলি ও আবু হায়দার রনির সঙ্গেও কথা বলেছি। সব কিছু ঠিকঠাক থাকলে মাহমুদউল্লাহকেও দলে নিতে পারি।’ জিএসএলের নিয়ম অনুযায়ী, প্রতিটি দলের স্কোয়াডে সর্বোচ্চ ১৪ জন খেলোয়াড় থাকতে পারে, যার মধ্যে সাতজন হতে হবে বিদেশি।

বিদেশি খেলোয়াড় নিয়ে শানিয়ান বলেন, ‘কাইল মেয়ার্স ইতোমধ্যেই আমাদের সঙ্গে চুক্তি করেছেন। আকিফ জাভেদ, তাবরাইজ শামসি ও আজমতউল্লাহ ওমরজাইও দলে আছে। হরমিত সিং, যিনি গত বছর আমাদের সঙ্গে ছিলেন, তিনিও নিশ্চিত করেছেন। মোহাম্মদ নবির সঙ্গেও কথা চলছে। আমরা এমন একজনকে চাই, যিনি অফ স্পিন করতে পারেন আবার ব্যাটও করতে পারেন।’

এ সময় জাতীয় দলের খেলার সঙ্গে জিএসএলের সময়সূচি মিলে যাওয়ায়, খেলোয়াড়দের অনাপত্তিপত্র (এনওসি) নিয়ে রংপুর রাইডার্সের সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আলোচনা হয়েছে। শানিয়ান বলেন, ‘আমরা ক্রিকেট অপারেশন্সের দায়িত্বে থাকা শাহরিয়ার নাফিসের সঙ্গে কথা বলেছি। বিসিবি ইতোমধ্যে আমাদের অংশগ্রহণের অনুমতি দিয়েছে এবং প্রয়োজনীয় কাগজপত্রও দিয়েছে। এখন আমরা এনওসি এবং কোন জাতীয় দলের খেলোয়াড়রা পাওয়া যাবে তা নিয়ে আলোচনা করছি।’

দ্বিতীয় আসরে পাঁচটি দল অংশ নিচ্ছে-দুবাই ক্যাপিটালস, সেন্ট্রাল ডিস্ট্রিক্টস, গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স, হোবার্ট হ্যারিকেন্স এবং রংপুর রাইডার্স। বাংলাদেশের প্রতিনিধি হিসেবে শিরোপাধারী রাইডার্স এবারও খেলছে।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

ইয়ামালকে সাবেক বার্সা তারকার সতর্কবার্তা

আগামী ২৬ অক্টোবর লন্ডনে জমকালো আয়োজনের মধ্য দিয়ে ঘোষণা করা হবে এবারের ব্যালন...

৮৪ বছর বয়সে অমিতাভের আক্ষেপ

বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চনের ক্যারিয়ার প্রায় ছয় দশকের। অভিনয় দিয়ে...

জ্বালানি সংকট সমাধানে সরকারি উদ্যোগে আশাবাদী ব্যবসায়ীরা

শিল্পকারখানায় নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সরকারের দীর্ঘমে...

সাড়ে ৬ কোটি বছর পর মিলল ডাইনোসরের চলার পথ

জীবাশ্মবিদেরা এমন এক জীবাশ্ম পদচিহ্নের সন্ধান পেয়েছেন, যেটিকে পূর্ণবয়স্ক টাইর...

ভবিষ্যৎমুখী আইনেই এগোবে বাংলাদেশ

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার চাবিকাঠি বলে মন্ত...

লাইফস্টাইল
বিনোদন
খেলা