খেলা

মিচেলকে ছাড়পত্র দিচ্ছে না কিংস

ক্রীড়া প্রতিবেদক

বসুন্ধরা কিংসের চার ফুটবলারের টিকিট আগেই কেটে রাখে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। কাতারে এএফসি চ্যালেঞ্জ লিগের ম্যাচ খেলে সেখান থেকে বাহরাইনের বিমানে ওঠার কথা মেহেদী হাসান শ্রাবণ, রিমন হোসেন, মজিবুর রহমান জনি ও কিউবা মিচেলের। এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাই পর্বের জন্য বাহরাইনে বাংলাদেশ দলের ক্যাম্পে যোগ দেওয়ার কথা তাদের। কিন্তু এই প্রতিযোগিতার জন্য কিউবা মিচেলকে ছাড়পত্র দিচ্ছে না বসুন্ধরা কিংস। ক্লাবের একটি সূত্র থেকে এমনটাই জানা গেছে।

আগামী ৩ থেকে ৯ সেপ্টেম্বর বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের এশিয়ান কাপ বাছাই। গ্রুপ ‘সি’তে স্বাগতিক ভিয়েতনাম, ইয়েমেন ও সিঙ্গাপুরের বিপক্ষে খেলবেন শেখ মোরসালিন-আল আমিনরা। তার আগে বাহরাইনে প্রায় দুই সপ্তাহের ক্যাম্প করতে আজ ঢাকা ছাড়ার কথা যুব দলের। সেই ক্যাম্পেই যোগ দেওয়ার কথা সান্ডারল্যান্ড যুব দলের হয়ে খেলা মিচেলের। নতুন মৌসুমের কথা মাথায় রেখে এবং ইনজুরির শঙ্কা থেকেই বসুন্ধরা ক্লাব কর্তারা কিউবাকে অনাপত্তিপত্র দিতে চাচ্ছে না বলে একটি সূত্র জানিয়েছে। যদিও এ ব্যাপারে জানতে ফোন দিলেও তা রিসিভ করেননি বসুন্ধরা কিংস সভাপতি মোহাম্মদ ইমরুল হাসান।

সিনিয়রদের পর অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের মূল পর্বের টিকিট কেটেছে বাংলাদেশ দল। মেয়েদের এমন সাফল্যে চ্যালেঞ্জ বা চাপ দুটোই বেড়েছে ছেলেদের অনূর্ধ্ব-২৩ দলের ওপরে। তবে শাকিল আহাদ তপু-শেখ মোরসালিনরা প্রেরণা হিসেবে নিচ্ছেন ঋতুপর্ণা চাকমা-আফঈদা খন্দকারদের।

বুধবার (১৩ আগস্ট) সংবাদমাধ্যমের মুখোমুখি হওয়া অনূর্ধ্ব-২৩ দলের কোচ সাইফুল বারী টিটুও একই কথা বলেছেন, ‘এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে মেয়েদের এশিয়ান কাপে কোয়ালিফাই আমাদের জন্য একটা অনুপ্রেরণার জায়গা। আমরা ওইভাবে নিয়েছি সেটি। আমরা ওই পর্যায়ে (এশিয়ান কাপ) যেতে পারব– এই বিশ্বাসটা সবার মধ্যে আছে। আমাদের সেই চেষ্টায়ই থাকবে।’

ভিয়েতনামে মূল টুর্নামেন্টের আগে বাহরাইনে ১৮ ও ২২ আগস্ট দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। সেখানেই পূর্ণাঙ্গ দল নিয়ে কাজ করা হবে বলে জানান টিটু। তাঁর মূল ফোকাসটা বাহরাইনে।

আমার বাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাতে নারাজ জাপান

মধ্যপ্রাচ্যের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাঙ্কারের নির...

নগদ অর্থ- স্বর্ণালংকার বহনের জন্য এসকর্ট সার্ভিস চালু হয়েছে: ডিএমপি কমিশনার

ঈদে ফাঁকা ঢাকায় চুরি, ছিনতাই ও মলম পার্টির তৎপরতা রোধে টহল কয়েক গুণ বাড়ানো...

ঈদের আগে সংসদের শেষ বৈঠক শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠক শুরু হয়েছে।

পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন

পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্র...

আজ দুপুরে সিঙ্গাপুর নেওয়া হবে মির্জা আব্বাসকে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য আজ দুপুর ১২টা...

শবে কদরে যেসব রহমত নাজিল হয়

শবে কদর পবিত্র রমজান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মহিমান্বিত রাত। এই রাতের মর্...

লটারি বাতিল, স্কুলে ভর্তি পরীক্ষার ভিত্তিতে: শিক্ষামন্ত্রী

স্কুলে ভর্তির ক্ষেত্রে লটারি চূড়ান্তভাবে বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা...

সারাদেশে খাল খননে বড় ধরনের বাজেট বরাদ্দ রাখা হয়েছে: অর্থমন্ত্রী

সারাদেশে খাল খনন কর্মসূচি বাস্তবায়নের জন্য বড় অঙ্কের বাজেট বরাদ্দ রাখা হয়েছে...

ভোটের কালি উঠছে না, হাস্যরস করলেন সিইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যবহৃত অমোচনীয় কালির মান নিয়ে নিজের মজার অভিজ্ঞ...

২ বছরে জনগণের আয় দ্বিগুণ করা বিএনপি সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

২ বছরে দেশের জনগণের আয় দ্বিগুণ করা বিএনপি সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন প্রধান...

লাইফস্টাইল
বিনোদন
খেলা