ছবি-সংগৃহীত
বিনোদন

মা হতে যাচ্ছেন ঋতাভরী!

বিনোদন ডেস্ক: ভারতের জনপ্রিয় টেলিভিশন নাটক ‘ওগো বধূ সুন্দরী’ খ্যাত অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী মা হতে যাচ্ছেন।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের এক স্ট্যাটাসে এ ঘোষণা দেন তিনি।

ঋতাভরী চক্রবর্তী মা হতে যাওয়ার ঘোষণা দিয়ে ফেসবুকে লিখেন— ‘আমি এবং আমার স্বামী যৌথভাবে ঘোষণা করছি যে, আমি মা হতে যাচ্ছি। আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদ কামনা করছি।’

সামাজিক যোগাযোগ মাধ্যমে এ পোস্ট দেওয়ার পর বিষয়টি নিয়ে হইচই পড়ে গেছে।

ঋতাভরী এখনো অবিবাহিত। যে কারণে প্রশ্ন উঠেছে, এ সন্তানের বাবা কে? যেমনটা হয়েছিল অভিনেত্রী নুসরাত জাহানের ক্ষেত্রে। তবে নেটিজেনদের কেউ কেউ বলছেন, এটি সিনেমার প্রচারের জন্য স্টান্টবাজি।

কিন্তু অরিন্দম শীলের মতো গুণী নির্মাতাও তাকে শুভেচ্ছা জানিয়েছেন। ফলে নেটিজেনদের বড় একটি অংশ দ্বিধায় পড়ে গেছেন।

মনোবিদ তথাগত চ্যাটার্জির সঙ্গে ঋতাভরী সম্পর্কে জড়িয়েছিলেন। ২০২২ সালের মাঝামাঝি সময়ে চুমুর ছবি পোস্ট করে প্রেমিককে পরিচয় করিয়ে দেন এই অভিনেত্রী।

একই বছরের শেষ লগ্নে গুঞ্জন উঠেছিল, তথাগত-ঋতাভরীর প্রেম ভেঙে গেছে। যদিও বিচ্ছেদ নিয়ে টুঁ-শব্দটি করেননি নায়িকা!

নেটিজেনদের অনেকের দাবি— গোপনে বিয়ের পর্ব সেরেছেন ঋতাভরী-তথাগত। তবে এ বিষয়ে এখনো মুখ খুলেননি নায়িকা।

‘ওগো বধূ সুন্দরী’ ধারাবাহিকের মাধ্যমে টেলিভিশনে আত্মপ্রকাশ করেন ঋতাভরী।

২০১১ সালে ‘তোমার সঙ্গে প্রাণের খেলা’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন। যদিও চলচ্চিত্রটি মুক্তি পায়নি।

২০১২ সালে মুক্তি পায় তার অভিনীত প্রথম সিনেমা ‘তবু বসন্ত’। ঋতাভরী অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো—‘ চতুষ্কোণ’, ‘বারুদ’, ‘পরী’, ‘শেষ থেকে শুরু’ প্রভৃতি।

এবি/ এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ প্রাণহানি

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত একট...

৩ দিনের সফরে ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশ...

গাইবান্ধার কাগজের তৈরী প্লেট ছড়িয়ে পড়ছে রাজধানীসহ সারাদেশে

প্লাস্টিক ও থার্মোকলের ক্ষতিকর ব্যবহার কমিয়ে পরিবেশ সুরক্ষায় দেশজুড়ে যখন ওয়া...

জাতিসংঘে প্রথমবার ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্...

ফুটবল খেলতে গিয়ে কিশোরের মৃত্যু

মেহেরপুরের গাংনী উপজেলার একটি ফুটবল মাঠে প্রীতি ম্যাচ চলাকালে রাব্বি আহমেদ (১...

দুই বছর পর কমলো বাংলাদেশ ব্যাংকের নীতি সুদহার

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে দীর্ঘ সময় কঠোর মুদ্রানীতি অনুসরণের পর নীতি সুদ...

মোটরসাইকেল দুর্ঘটনায় বান্দরবানে নিহত ২

বান্দরবানের রুমা উপজেলার বগালেক-কেউক্রাডং সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যট...

ডেটা প্যাকেজের দাম কমানোর আহ্বান মন্ত্রীর

নেটওয়ার্কের মান, কল ড্রপ এবং মোবাইল ডেটা প্যাকেজের দাম পুনর্মূল্যায়ন করে কমা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা