ছবি: সংগৃহীত
খেলা
এশিয়ান গেমস

মার্শাল আর্টে ব্রোঞ্জ পদক নিশ্চিত করলেন জিন্নাত

এশিয়ান গেমসের উশু (মার্শাল আর্ট) ডিসিপ্লিনে বাংলাদেশের ক্রীড়া ইতিহাসে এক নতুন অধ্যায় যোগ করলেন জিন্নাত আক্তার। ৫২ কেজি ওজন শ্রেণীতে লড়াই করে দেশের জন্য একটি পদক নিশ্চিত করেছেন এই অ্যাথলেট। তার কোয়ার্টার ফাইনাল প্রতিদ্বন্দী ইন্দোনেশিয়ার প্রতিযোগী ইনা ফ্লোরেন্তিনা ডিসকোয়ালিফাইড (অযোগ্য ঘোষিত) হওয়ায় জিন্নাতের ব্রোঞ্জ পদক নিশ্চিত হয়। উশু ফেডারেশনের মাধ্যমে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন এই আনন্দের সংবাদটি নিশ্চিত করেছে।

তবে ব্রোঞ্জ পদক নিশ্চিত করেই ক্ষান্ত হচ্ছেন না লাল-সবুজের এই প্রতিনিধি। নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণের মিশনে আগামীকাল বুধবার রৌপ্য ও স্বর্ণপদক অর্জনের লক্ষ্যে আরও বড় লড়াইয়ে নামবেন জিন্নাত । জিন্নাত আক্তারের এই সাফল্যের খবরে পুরো দেশের ক্রীড়াঙ্গনে আনন্দের জোয়ার বইছে।

দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে এশিয়ান গেমসের ব্যক্তিগত ইভেন্টে বাংলাদেশের পদকের খরা চলছিল। এর আগে সুদূর ১৯৮৬ সালে সিউল এশিয়ান গেমসে ব্যক্তিগত ইভেন্টে দেশের হয়ে একমাত্র ব্রোঞ্জ পদকটি জিতেছিলেন বক্সার মোশাররফ হোসেন। দীর্ঘ ৪০ বছর পর এশিয়ান গেমসের ব্যক্তিগত ইভেন্টে দেশের হয়ে দ্বিতীয় কোনো পদক নিশ্চিত করে ইতিহাসের পাতায় কিংবদন্তি মোশাররফের পাশে নিজের নাম লেখালেন জিন্নাত। আজ ব্রোঞ্জ পদক জিতে ইতিহাস আরও রাঙিয়ে তোলার অপেক্ষায় আছেন তিনি।


আমার বাঙলা/রাজীব

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পর্যটন বিকাশে সরকারি-বেসরকারি সমন্বয় জরুরি: মীর হেলাল উদ্দিন

পর্যটন শিল্পের বিকাশে সরকারি ও বেসরকারি খাতের মধ্যে শক্তিশালী সমন্বয় ও অংশীদা...

পুতিনের দল ইউনাইটেড রাশিয়ার জয়জয়কার

রাশিয়ার সংসদীয় নির্বাচনে নিরঙ্কুশ কর্তৃত্ব বজায় রেখেছে প্রেসিডেন্ট ভ্লাদিম...

তাপমাত্রা পৌঁছেছে ৩৭.৫ ডিগ্রিতে

এক দিনের বিরতির পর দেশের বিভিন্ন অঞ্চলে আবারও তাপপ্রবাহ শুরু হয়েছে। আজ সোমবা...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম ভাষণ ঘিরে নিউইয়র্কে ব্যাপক কৌতূহল

জাতিসংঘের বিশ্বমঞ্চে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য ঘিরে নিউইয়র্কজুড়ে...

মিয়ানমারের সঙ্গে ড্র করে এশিয়ান গেমস শেষ করল বাংলাদেশ

এশিয়ান গেমসে হারের বৃত্ত থেকে অবশেষে বের হয়ে এল বাংলাদেশ নারী ফুটবল দল। গ্র...

মার্শাল আর্টে ব্রোঞ্জ পদক নিশ্চিত করলেন জিন্নাত

এশিয়ান গেমসের উশু (মার্শাল আর্ট) ডিসিপ্লিনে বাংলাদেশের ক্রীড়া ইতিহাসে এক নতু...

নতুন জোট পি৪এমের উদ্বোধনে যোগ দিচ্ছে ভারত

বৈশ্বিক পরাশক্তিগুলোর রাজনীতির বাইরে গিয়ে জাতিসংঘের বহুপাক্ষিকতা নীতিকে সমর্...

জাপানের কাছে হেরে কাবাডিতে বড় ধাক্কা বাংলাদেশের

এশিয়ান গেমস কাবাডিতে জাপানের বিপক্ষে ৪০–৩৭ পয়েন্টের ব্যবধানে হেরে পদক...

লংমার্চের সিদ্ধান্তে অটল পাকিস্তানের জামায়াত-ই-ইসলামী

সরকারের সঙ্গে আলোচনার সুযোগ দিতে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে সময় দিলেও প্রতি...

বাংলাদেশের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা বিশ্বমঞ্চে তুলে ধরবেন প্রধানমন্ত্রী: মাহ্দী আমিন 

জাতিসংঘে বাংলাদেশের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা