সংগৃহীত
আন্তর্জাতিক

মাদক পুনর্বাসন কেন্দ্রে অগ্নিকাণ্ড, নিহত ৩২

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের উত্তরাঞ্চলীয় একটি মাদক পুনর্বাসন কেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ৩২ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ১৬ জন।

শুক্রবার (৩ নভেম্বর) বার্তাসংস্থা এএফপি এবং রয়টার্স পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ইরানের উত্তরাঞ্চলে একটি মাদক পুনর্বাসন কেন্দ্রে আজ বিশাল অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৩২ জন নিহত হয়েছেন বলে দেশটির বিচার বিভাগ জানিয়েছে।

ইরানের প্রাদেশিক প্রধান বিচারপতি ইসমাইল সাদেঘির বলেছেন, তেহরানের উত্তরে গিলান প্রদেশের ল্যাঙ্গারুদ শহরে একটি মাদক পুনর্বাসন শিবিরে অগ্নিকাণ্ডের পর ৩২ জনের মৃত্যু হয়েছে এবং আরও ১৬ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে।

বার্তাসংস্থা এপি জানিয়েছে, শুক্রবার ভোরে ল্যাঙ্গারুদ শহরের ওই বেসরকারি মাদক পুনর্বাসন কেন্দ্রে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন নিভিয়ে ফেলা হয় এবং কর্তৃপক্ষ এখন অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান করছে।

এপি জানায়, ইরানে এই ধরনের দুর্ঘটনা বিরল নয়। প্রধানত নিরাপত্তা ব্যবস্থার প্রতি অবহেলা, পুরোনো অবকাঠামো এবং অপর্যাপ্ত জরুরি পরিষেবার কারণে পশ্চিম এশিয়ার এই দেশটিতে প্রায়ই এই ধরনের দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা ঘটে থাকে।

প্রসঙ্গত, চলতি বছরের সেপ্টেম্বরে এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মালিকানাধীন গাড়ির ব্যাটারি কারখানায় দুই দফায় আগুন লাগে। যদিও সেসব ঘটনায় সেসময় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ফিলিস্তিনিদের ওপর নজিরবিহীন হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে: জাতিসংঘ মহাসচিব

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে ফিলিস্তিনের গাজার ভয়...

‘প্রয়োজনীয় সহায়তার অভাবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা’

প্রয়োজনীয় আন্তর্জাতিক সহায়তা ও সুরক্ষার অভাবে পুরো উপত্যকা আজ ধ্বংসস্তূপে পরি...

লংমার্চের সিদ্ধান্তে অটল পাকিস্তানের জামায়াত-ই-ইসলামী

সরকারের সঙ্গে আলোচনার সুযোগ দিতে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে সময় দিলেও প্রতি...

নতুন জোট পি৪এমের উদ্বোধনে যোগ দিচ্ছে ভারত

বৈশ্বিক পরাশক্তিগুলোর রাজনীতির বাইরে গিয়ে জাতিসংঘের বহুপাক্ষিকতা নীতিকে সমর্...

চীনের দুই শীর্ষ জেনারেলকে বরখাস্ত

দুর্নীতি ও গুরুতর নিয়মভঙ্গের অভিযোগে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি থেকে বর...

ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনি শিশুদের মানবেতর জীবন

প্রতিদিন সকালেই পূর্ব জেরুজালেমের শুফাত শরণার্থী শিবিরের ১৭ বছরের কিশোর মোহাম...

অতিরিক্ত গরমে সোয়া চার লাখের বেশি মানুষের মৃত্যুর শঙ্কা

অস্বাভাবিক শক্তিশালী এল নিনোর প্রভাবে অতিরিক্ত গরমে আগামী ছয় মাসে সারাবিশ্বে...

হামের উপসর্গে ২৪ ঘন্টায় আরও ১১ জনের মৃত্যু

দেশে ক্রমেই বাড়ছে হামের প্রকোপ। এরই মধ্যে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও...

এশিয়ান গেমসে লিটনের লক্ষ্য ফাইনাল

২০১০ সালের গুয়াংজু এশিয়ান গেমসে ক্রিকেটে স্বর্ণপদক জিতেছিল বাংলাদেশ। তবে সে...

রোহিঙ্গা সংকট সমাধানে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের বিকল্প নেই : প্রধানমন্ত্রী তারেক রহমান

মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ ও মর্যাদাপ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা