সংগৃহীত
আন্তর্জাতিক

মেক্সিকোতে ওতিসের তাণ্ডবে নিহত ৪৮

আন্তর্জাতিক ডেস্ক: প্রশান্ত মহাসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ওতিসের আঘাতে মেক্সিকোতে ৪৮ জন নিহত হয়েছেন। এছাড়া নিখোঁজ রয়েছেন কমপক্ষে ৩৬ জন।

দেশটির উত্তরাঞ্চলীয় ২ পর্যটন শহর কোইউকা দে বেনিতেজ ও অ্যাকাপুলকোতে এ প্রাণহানির ঘটনা ঘটে।

গত কয়েক দিন আগে প্রশান্ত মহাসাগরে উদ্ভূত হওয়া ঘূর্ণিঝড়টি শনিবার (২৮ অক্টোবর) স্থানীয় সময় মাঝ রাতের দিকে অ্যাকাপুলকোর উপকূলে আছড়ে পড়ে।

ওতিসের তাণ্ডবে ২ শহরে গুরুতর ক্ষয়ক্ষতির শিকার হয়েছে প্রায় ২ লাখ ৭৩ হাজার ঘরবাড়ি, ৬০০ টি হোটেল ও ১২০ টি হাসপাতাল।

এছাড়া নিশ্চিহ্ন হয়ে গেছে অনেক রেস্তোঁরা ও ছোটো দোকান। পাশাপাশি বিচ্ছিন্ন হয়ে গেছে ২ শহরের বিদ্যুৎ, মোবাইল ও টেলিযোগাযোগ নেটওয়ার্ক।

অবশ্য রোববার (২৯ অক্টোবর) বিকেল থেকে বিদ্যুৎ, মোবাইল ও টেলিফোন সংযোগ স্বাভাবিক হওয়া শুরু করেছে। তবে এখনো অনেক এলাকা বিদ্যুৎ ও যোগাযোগ বিচ্ছন্ন রয়েছে।

কোইউকা দে বেনিতেজের পৌর প্রশাসন জানায়, এ ঝড়ে আর্থিক ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১৫০০ কোটি ডলার।

দেশটির কেন্দ্রীয় আবহাওয়া দফতরের কর্মকর্তারা বলেন, সাগর থেকে উপকূলের দিকে ধেয়ে আসার সময় ঝড়টির গতি এতো বেশি ছিল যে তারা পূর্বাভাস দেওয়ার পর অধিকাংশ মানুষ আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য প্রয়োজনীয় সময় পাননি।

এছাড়া জাতিসংঘের বৈশ্বিক আবহাওয়া ও জলবায়ু সম্পর্কিত বিশেষায়িত সংস্থা ওয়ার্ল্ড মেটেরোলজিক্যাল অর্গানাইজেশন বলছে, ২০১৫ সালে ঘূর্ণিঝড় প্যাট্রিসিয়া আঘাত হানার পর গত ৮ বছরে এই প্রথমবার এতো বিধ্বংসী কোনো ঝড় দেখলো কোইউকা দে বেনিদেজ ও অ্যাকাপুলকোর লোকজন।

স্থানীয় প্রশাসনের তথ্যমতে, ওতিসের মূল তাণ্ডব অ্যাকাপুলকো শহরের ওপর দিয়ে গেছে। শহরটিতে বসবাসকারী প্রায় ৭ লাখ ৮০ হাজার মানুষের অধিকাংশই ঝড়ে সব কিছু হারিয়ে সর্বস্বান্ত হয়ে পড়েছেন।

অ্যাকাপুলকোয় তছনছ হয়ে যাওয়া ছড়িয়ে-ছিটিয়ে থাকা ধ্বংস্তূপের মধ্যে এখনো নিখোঁজদের সন্ধানে অভিযান চালাচ্ছেন দুর্যোগ মোকাবিলা দফতরের কর্মীরা।

এদিকে ঝড়ের পর লুটপাটের মাত্রা বেড়ে যাওয়ায় অ্যাকাপুলকো ও কোইউকা দে বেনিতেজে নিরাপত্তা বাহিনীর ১৭০০ সদস্যকে মোতায়েন করা হয়েছে।

রোববার থেকেই মেক্সিকোর প্রতিরক্ষা বাহিনীর স্থল ও নৌবাহিনীর সদস্যদের তত্ত্বাবধানে ২ শহরের বিভিন্ন এলাকায় জরুরি ত্রাণ সরবরাহ শুরু হয়েছে। সূত্র: এএফপি

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাতে নারাজ জাপান

মধ্যপ্রাচ্যের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাঙ্কারের নির...

নগদ অর্থ- স্বর্ণালংকার বহনের জন্য এসকর্ট সার্ভিস চালু হয়েছে: ডিএমপি কমিশনার

ঈদে ফাঁকা ঢাকায় চুরি, ছিনতাই ও মলম পার্টির তৎপরতা রোধে টহল কয়েক গুণ বাড়ানো...

পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন

পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্র...

ঈদের আগে সংসদের শেষ বৈঠক শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠক শুরু হয়েছে।

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্...

শেকড় ভুলে গেলে ৫ আগস্ট বার বার ফিরে আসবে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

যারা বলেন আমরা কেনো মাঠে ঘাটে গিয়ে খাল খনন কেন করতেছি? তাদের বলতে চাই- আমাদে...

ফারাক্কা বাঁধ দেওয়ায় খাল ও নদীগুলো আজ অস্তিত্ব সংকটে: প্রতিমন্ত্রী

ৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ফারাক্কায় বাঁ...

শবে কদরে যেসব রহমত নাজিল হয়

শবে কদর পবিত্র রমজান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মহিমান্বিত রাত। এই রাতের মর্...

লটারি বাতিল, স্কুলে ভর্তি পরীক্ষার ভিত্তিতে: শিক্ষামন্ত্রী

স্কুলে ভর্তির ক্ষেত্রে লটারি চূড়ান্তভাবে বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা...

সারাদেশে খাল খননে বড় ধরনের বাজেট বরাদ্দ রাখা হয়েছে: অর্থমন্ত্রী

সারাদেশে খাল খনন কর্মসূচি বাস্তবায়নের জন্য বড় অঙ্কের বাজেট বরাদ্দ রাখা হয়েছে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা