সংগৃহীত
টেকলাইফ

মহাবিশ্বের কাঠামো কত বড়?

আমার বাঙলা ডেস্ক

হারকিউলিস-করোনা বোরেলিস গ্রেট ওয়াল মূলত বিভিন্ন গ্যালাক্সির বিশাল জালিকা; যা মহাবিশ্বের সবচেয়ে বড় কাঠামো। এই কাঠামোর আকার এতই বিশাল যে সেটির পুরো অংশ কোনো মানুষের পক্ষে দেখা সম্ভব নয়। এত দিন ধারণা করা হতো যে হারকিউলিস-করোনা বোরেলিস গ্রেট ওয়াল এক হাজার কোটি আলোকবর্ষ এলাকাজুড়ে বিস্তৃত। তবে নতুন এক গবেষণায় বলা হয়েছে, হারকিউলিস-করোনা বোরেলিস গ্রেট ওয়াল এক হাজার কোটি নয়, দেড় হাজার কোটি আলোকবর্ষ এলাকাজুড়ে বিস্তৃত হতে পারে।

সুপারনোভা বিস্ফোরণের মাধ্যমে সৃষ্ট গামা-রে বার্স্ট বিশ্লেষণ করে বিজ্ঞানীরা গ্রেট ওয়ালের নতুন দৈর্ঘ্য নির্ধারণ করতে সক্ষম হয়েছেন।

গবেষণার তথ্যমতে, হারকিউলিস-করোনা বোরেলিস গ্রেট ওয়াল ক্লাস্টারটি পূর্বের ধারণার চেয়ে আকারে বেশ বড়। গবেষকেরা রেডশিফটসহ ৫৪২টি গামা-রে বার্স্ট পরীক্ষা করেছেন; যা প্রায় দেড় হাজার কোটি আলোকবর্ষজুড়ে বিস্তৃত।

২০১৩ সালে যুক্তরাষ্ট্র ও হাঙ্গেরির একদল বিজ্ঞানী হারকিউলিস-করোনা বোরেলিস গ্রেট ওয়াল আবিষ্কার করেন। এই বিশাল কাঠামোর গঠন ও উৎপত্তির তথ্য এখনো রহস্যে ঘেরা। বিজ্ঞানীরা মনে করেন, এত বড় কাঠামো মহাবিশ্বের বর্তমান মডেল অনুসারে অল্প সময়ে গঠিত হওয়া কঠিন। আর তাই হারকিউলিস-করোনা বোরেলিস গ্রেট ওয়াল মহাবিশ্বের বৃহৎ আকারের কাঠামো ও গ্যালাক্সির বিবর্তন সম্পর্কে প্রচলিত জ্ঞানকে চ্যালেঞ্জ করছে।

গত ফেব্রুয়ারি মাসে বিজ্ঞানীরা কুইপু নামে আরেকটি বৃহৎ কাঠামো আবিষ্কারের দাবি করেছেন। তাদের দাবি, এই কাঠামো এক হাজার ৩০০ কোটি আলোকবর্ষ এলাকাজুড়ে বিস্তৃত। আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সির চেয়ে ১৩ হাজার গুণ বড় এই কাঠামো।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে করেছে যুক্ত...

অমিতাভ বচ্চনের মনে রয়ে গেল যে বড় আক্ষেপ

প্রায় ছয় দশকের বর্ণাঢ্য কর্মজীবনে অভিনেতা, গায়ক থেকে জনপ্রিয় টেলিভিশন সঞ্...

দিল্লিতে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কাশ্মীরের তিন নেতার বৈঠক

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি সফররত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা