সংগৃহীত
অপরাধ

মধ্যরাতে বাসে অচেতন উপসচিব দিলীপ 

নিজস্ব প্রতিবেদক

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব দিলীপ কুমার দেবনাথকে (৫৫) যাত্রীবাহী বাস থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে।

রবিবার (২৯ ডিসেম্বর) মধ্যরাতে পুলিশ তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করে।

সোমবার (৩০ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও থানার উপপরিদর্শক (পিএসআই) শুকহরি মধু।

উপপরিদর্শক জানান, রবিবার রাত দেড়টার দিকে তেজগাঁও শাহীন স্কুলের সামনে চেকপোস্টে ডিউটি করছিলেন তিনি। তখন হামজা এক্সপ্রেসের একটি বাস সেখানে এসে থামে এবং স্টাফরা তাকে জানান, বাসের মধ্যে এক ব্যক্তি অচেতন হয়ে বসে আছেন। তখন তিনি বাসের স্টাফদের জিজ্ঞাসাবাদে জানতে পারেন, ওই ব্যক্তি চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে আসছিলেন। ঢাকার সায়দাবাদে তার নামার কথা ছিল। সায়েদাবাদে যখন বাসের সুপারভাইজার তাকে নামার জন্য ডাকাডাকি করেন তখন তার কোনো সাড়াশব্দ পান না।

উপপরিদর্শক আরো জানান, চট্টগ্রাম থেকে আসার পথে তার পাশে আরো এক ব্যক্তি বসেছিলেন, যাকে দেখে মনে হয়েছিল তাদের মধ্যে কোনো পরিচয় রয়েছে। তবে সায়দাবাদ আসার পর পাশের ওই ব্যক্তিকে আর দেখা যায়নি। এ ছাড়া তার ব্যাগে একটি বাটন ফোন আর ভিজিটিং কার্ড ছাড়া আর কিছুই পাওয়া যায়নি। পরবর্তীকালে মধ্যরাতেই তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে মেডিসিন বিভাগে ভর্তি করা হয় তাকে।

শুকহরি মধু আরো জানান, তার ব্যাগে থাকা ভিজিটিং কার্ডের সূত্র ধরে জানা যায়, তিনি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব। পরবর্তীকালে তার স্ত্রীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনিও হাসপাতালে আসেন। তার কাছ থেকে জানা যায়, তাদের বাসা মিরপুরে। আর গ্রামের বাড়ি কুমিল্লায়। পার্বত্য অঞ্চলে ঘুরতে গিয়েছিলেন তিনি। সেখান থেকেই রাতে ঢাকায় ফিরছিলেন। তার সঙ্গে একটি অ্যান্ড্রয়েড ফোন ছিল। সেটি আর পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, তিনি অজ্ঞানপার্টির খপ্পরে পড়েছিলেন। আর কী কী খোয়া গেছে তাও জানা যায়নি।

হামজা এক্সপ্রেস বাসটির সুপারভাইজার পারভেজ আহমেদ জানান, ভুক্তভোগী ওই ব্যক্তি ও তার পাশের সিটে বসা অপর ব্যক্তি চট্টগ্রামের একই জায়গা থেকে উঠেছিলেন। বাসের মধ্যে তারা খুবই জমিয়ে আড্ডা দিচ্ছিলেন, গল্পগুজব করছিলেন। দেখে তার মনে হয়েছিল, তারা পরিচিত বা বন্ধু। তারা দুজনই সায়দাবাদ নামবেন বলেও জানিয়েছিলেন। তবে ঢাকায় প্রবেশের আগে চিটাগং রোডে ওই ব্যক্তি বাস থেকে নেমে যান। পরে সায়দাবাদ এসে নামার জন্য ডাকলে ভুক্তভোগীকে অচেতন অবস্থায় দেখা যায়।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভারতীয় ভিসা নিয়ে যে বার্তা দিলেন হাইক‌মিশনার

বাংলাদেশিদের জন্য বন্ধ রাখা ভারতীয় পর্যটন (ট্যুরিস্ট) ভিসা চালুর চেষ্টা অব্যা...

জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করতে পারবে ৩৫ হাজার মানুষ: ডিএসসিসি

জাতীয় ঈদগাহ মাঠে ঈদের জামাতের প্রস্তুতি প্রায় সম্পন্ন। এবার ৩৫ হাজার মানুষ এক...

যেসব দেশ সহায়তা করছে না, তাদের দেখে নেব: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের বিভিন্ন দেশের প্রতি কড়া হুঁশিয়ারি...

শাহজালাল বিমানবন্দর থেকে আরও ২৮ ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আরও ২৮টি...

খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বিএনপির ইশতেহারে ঘোষিত অঙ্গীকার &lsqu...

শেকড় ভুলে গেলে ৫ আগস্ট বার বার ফিরে আসবে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

যারা বলেন আমরা কেনো মাঠে ঘাটে গিয়ে খাল খনন কেন করতেছি? তাদের বলতে চাই- আমাদে...

ফারাক্কা বাঁধ দেওয়ায় খাল ও নদীগুলো আজ অস্তিত্ব সংকটে: প্রতিমন্ত্রী

ৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ফারাক্কায় বাঁ...

শবে কদরে যেসব রহমত নাজিল হয়

শবে কদর পবিত্র রমজান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মহিমান্বিত রাত। এই রাতের মর্...

লটারি বাতিল, স্কুলে ভর্তি পরীক্ষার ভিত্তিতে: শিক্ষামন্ত্রী

স্কুলে ভর্তির ক্ষেত্রে লটারি চূড়ান্তভাবে বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা...

সারাদেশে খাল খননে বড় ধরনের বাজেট বরাদ্দ রাখা হয়েছে: অর্থমন্ত্রী

সারাদেশে খাল খনন কর্মসূচি বাস্তবায়নের জন্য বড় অঙ্কের বাজেট বরাদ্দ রাখা হয়েছে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা