ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হামলা ও মাদুরোকে তুলে নেওয়ায় বাসদ এর নিন্দা

আমার বাঙলা ডেস্ক

ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হামলা ও মাদুরোকে তুলে নেওয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ (মাহবুব)। শনিবার (৩ জানুয়ারি) দলের সাধারণ সম্পাদক কমরেড হারুনার রশীদ ভুঁইয়া গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে এই নিন্দা ও প্রতিবাদ জানান।
কমরেড হারুনার রশীদ ভুঁইয়া বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যোগাযোগমাধ্যম ট্রুথে দেওয়া এক পোস্টে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা ও দেশটির নেতা প্রেসিডেন্ট নিকোলা মাদুরোর বিরুদ্ধে হামলা চালানোর খবর দেন।
তারা মাদুরো ও তাঁর স্ত্রীকে ‘আটক করে বিমানে করে দেশের বাইরে নিয়ে যাওয়া হয়েছে বলে দাবি করেন।’ ট্রাম্প আরও বলেন, এ অভিযান যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় পরিচালনা করা হয়েছে। শনিবার ভোরে ভেনেজুয়েলার অভ্যন্তরে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।
এই হামলা অত্যন্ত গুরুতর সামরিক আগ্রাসন বলে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিযোগ তুলেন কমরেড হারুনার রশীদ ভুঁইয়া।
তিনি বলেন, ভেনেজুয়েলার ভূখণ্ড ও জনগণের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বর্তমান সরকারের চালানো সামরিক আগ্রাসনকে আমরা প্রত্যাখ্যান করছি।
‘বাইরে থেকে কোনো ধ্বংসাত্মক, সামরিক হস্তক্ষেপ ছাড়া ভেনেজুয়েলার জনগণকে তাদের নিজস্ব ভাগ্য নির্ধারণের অধিকার নিশ্চিত করতে হবে।’
তিনি বলেন, ‘আমরা ভেনেজুয়েলার জনগণের প্রতি সংহতি এবং দেশের জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষায় দেশটির নেতৃত্বের নীতির প্রতি সমর্থন যানাচ্ছি।’
তিনি, ‘ভেনেজুয়েলার ওপর যুক্তরাষ্ট্রের সামরিক হামলা এবং দেশটির জাতীয় সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা চরমভাবে লঙ্ঘনের তীব্র নিন্দা জানান।
কমরেড হারুনার রশীদ ভুঁইয়া বাংলাদেশের সরকারের প্রতি এই হামলার বিরুদ্ধে প্রস্তাব পাশ ও ভেনেজুয়েলার দেশ ও জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানানা।
কর্মসূচি : যুক্তরাষ্ট্র কর্তৃক ভেনেজুয়েলায় হামলার প্রতিবাদে মিছিল সমাবেশ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

পদত্যাগের চিন্তা করিনি, নির্বাচন করবো: তামিম ইকবাল

গত ৭ এপ্রিল আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিব...

বিএসইসি ও বীমা নিয়ন্ত্রক সংস্থা প্রধানের বয়সসীমা থাকছে না, সংসদে বিল পাস

পুঁজি বাজারের দুই নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশ...

বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে রিট

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ১১ সদস্যের অ্যাডহক কমিটির বৈধতা প্রশ্নবিদ্ধ...

ট্রাইব্যুনালে আসতে অস্বীকৃতি, ২ ঘণ্টা পর বাধ্য হলেন সাবেক মন্ত্রী কামরুল

জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় ট্রাইব্যুনালে আসতে অস্বী...

মৌলভীবাজারে জেলা কারাগার পরিদর্শন ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারে জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক জেলা কারাগার পরিদর্শন ও কারা পরিদর্শক ব...

কমলগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়ে ক্ষতির মুখে চা শিল্প

মৌলভীবাজারের কমলগঞ্জে তীব্র বিদ্যুৎ বিভ্রাটে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে চা...

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ বিএনপির, থাকবেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে শ্রম...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময় হা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা