ছবি-সংগৃহীত
জাতীয়
শেখ হাসিনা-মোদি বৈঠক

ভারত-বাংলাদেশ ৩ সমঝোতা স্মারক স্বাক্ষরিত

নিজস্ব প্রতিবেদক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুষ্ঠিত বৈঠকে ৩টি সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়েছে।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পৌঁছে বিকেল সাড়ে ৫টায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তার সরকারি বাসভবনে দ্বিপাক্ষিক বৈঠক করেন। সেখানে পৌঁছালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রিসিভ করেন নরেন্দ্র মোদি।

ভারতের জি-২০ প্রসিডেন্সির মেয়াদকালে, বাংলাদেশ এবং ভারতের মধ্যে বিদ্যমান অনন্য সম্পর্কের ভিত্তিতে দক্ষিণ এশিয়ার একমাত্র রাষ্ট্র হিসেবে বাংলাদেশ জি-২০ এর সকল সভায় ‘গেস্ট কান্ট্রি’ হিসেবে অংশগ্রহণের জন্য ভারত সরকার থেকে আমন্ত্রিত হয়েছে।

স্বাক্ষরিত সমঝোতা স্মারকগুলো হচ্ছে:

১) মৌ অন কোঅপারেশন ইন এগ্রিকালচার রিসার্স অ্যান্ড এডুকেশন। এটি বাংলাদেশ এগ্রিকালচার রিসার্স কাউন্সিল এবং ইন্ডিয়ান কাউন্সিল অব এগ্রিকালচার রিসার্স এর মধ্যে স্বাক্ষরিত হয়েছে। এই সমঝোতা স্মারকের আওতায় দু দেশের মধ্যে কৃষি গবেষণা ও প্রশিক্ষণ খাতে সহযোগিতা জোরদার হবে।

২) কালচার এক্সচেঞ্জ প্রোগ্রাম ২০২৩-২০২৫। এর অধীনে শিল্প, সাহিত্য ও সাংস্কৃতিক খাতে দু দেশের মধ্যে সহযোগিতা আরও জোরদারকরণে বিভিন্ন পদক্ষেপ ও কর্মসূচি গ্রহণ করা হবে।

৩) ভারতের এনপিসিআই ইন্টারন্যাশনাল পেমেন্টস লিমিটেড এবং বাংলাদেশ ব্যাংক এর মধ্যে একটি সমঝোতা স্মারক। এই সমঝোতা স্মারকের ফলে দুই দেশের মধ্যে পারস্পরিক লেনদেন সম্পাদন সহজতর হবে।

অন্ত্যন্ত আন্তরিক পরিবেশে বৈঠকে উভয় প্রধানমন্ত্রীর এই ফলপ্রসূ এবং খোলামেলা আলোচনার ফলে উভয় পক্ষের মধ্যে বিদ্যমান অনিষ্পন্ন বিষয়সমূহের সমাধান ত্বরান্বিত হবে এবং উভয় দেশের জনগণ উপকৃত হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

আগামী দুই দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জি-২০ লিডার সাবমিট-এ অংশগ্রহণ করবেন। এই পরিপ্রেক্ষিতে আগামীকাল তিনি বিভিন্ন অধিবেশনে বক্তব্য উপস্থাপনসহ এই সম্মেলনে অংশগ্রহণকারী একাধিক রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। এর মধ্যে সৌদি ক্রাউন প্রিন্স এবং প্রধানমন্ত্রী, সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি, দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি, এবং আর্জেন্টিনার রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করবেন।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

পশ্চিম গাটিয়াডেঙ্গা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ডা. ফেরদৌস আলম

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী পশ...

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে করেছে যুক্ত...

অমিতাভ বচ্চনের মনে রয়ে গেল যে বড় আক্ষেপ

প্রায় ছয় দশকের বর্ণাঢ্য কর্মজীবনে অভিনেতা, গায়ক থেকে জনপ্রিয় টেলিভিশন সঞ্...

দিল্লিতে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কাশ্মীরের তিন নেতার বৈঠক

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি সফররত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা