সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

ভারতে পাহাড়ি ঢলে নিহত ২৪

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের দুই রাজ্য উত্তরাখণ্ড ও হিমাচলে গত দু’দিনে প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে ২৪ জন নিহত হয়েছেন। এর মধ্যে উত্তরাখণ্ডে মৃত্যু হয়েছে ১৬ জনের এবং হিমাচলে ৮ জনের মৃত্যু হয়েছে।

সংযুক্ত আরব আমিরাতভিত্তিক দৈনিক দ্য ন্যাশনাল জানায়, বৃহস্পতিবার উত্তরাখণ্ডের ভীম বালি এলাকায় ঝড়-বৃষ্টি ও পাহাড়ি ঢলে অন্তত ১৬ জন নিহত হয়েছেন এবং বাড়ি-ঘর ছেড়ে আসতে বাধ্য হয়েছেন অন্তত ৪ হাজার মানুষ। এছাড়া প্রবল বর্ষণ-ঢলের কারণে ওই এলাকার অনেক সড়কও নিশ্চিহ্ন হয়ে গেছে।

হিন্দু ধর্মাবলম্বীদের তীর্থস্থান কেদারনাথ উত্তরাখণ্ডে অবস্থিত। সেই কেদারনাথ যাওয়ার পথেই পড়ে ভীম বালি। সড়ক যোগাযোগ ব্যবস্থা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় কেদারনাথগামী সব পরিবহন চলাচলে সাময়িক স্থগিতাদেশ দিয়েছে উত্তরাখণ্ডের রাজ্য সরকার।

এদিকে উত্তরাখণ্ডের প্রতিবেশী রাজ্য হিমাচলের রাজধানী সিমলা এবং মান্ডি ও কুল্লু জেলায় বর্ষণ ও পাহাড়ি ঢলে ৮ জন নিহতের পাশাপাশি নিখোঁজ হয়েছিলেন অনেকে। উদ্ধারকারী বাহিনী আজ সকালে ৪৯ জন নিখোঁজ ব্যক্তিকে জীবিত অবস্থায় উদ্ধঅর করেছে।

দুই রাজ্যের প্রশাসন বলেছে, রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের দুর্যোগ মোকাবিলা বিভাগের কর্মীরা যৌথভাবে উদ্ধার তৎপরতা পরিচালনা করছেন। ভীম বালি থেকে ইতোমধ্যে ৬ হাজার ১৪৮ জন তীর্থযাত্রী উদ্ধারও করা হয়েছে।

প্রসঙ্গত, ভৌগলিক অবস্থানের কারণে উত্তরাখণ্ড ও হিমাচলে প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলের মতো প্রাকৃতিক দুর্যোগ বিরল নয়। ২০১৩ সালে উত্তরাখণ্ডে ভয়াবহ এক বন্যায় ৫ হাজার ৭০০ মানুষের মৃত্যু হয়েছিল।

এদিকে গত ৩০ জুলায় ভয়াবহ এক ভূমিধস ঘটেছে কেরালার ওয়ানাড় জেলার পাহাড়ি এলাকায়। উপদ্রুত এলাকা থেকে এ পর্যন্ত ৩০০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

আমার বাংলা/এমআর

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জ হাওরে ক্ষতি, কৃষকদের সহায়তা দাবি

বাংলাদেশের খাদ্য উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র কিশোরগঞ্জের হাওরাঞ্চলের কৃষকদ...

সারাদেশে ভারী বর্ষণের সতর্কবার্তা

রাজধানীসহ দেশের আট বিভাগেই বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত ভারী বর্ষণের সতর্কবা...

প্রধানমন্ত্রীর এক সিদ্ধান্তে রক্ষা পেল ৩ হাজারের বেশি গাছ

প্রকৃতি ও পরিবেশ রক্ষায় গাছ না কেটে সড়ক নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়াল সরকার

বিশ্ববাজারের পরিস্থিতি বিবেচনায় দেশে ভোজ্যতেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়ে...

মৌলভীবাজারে জেলা কারাগার পরিদর্শন ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারে জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক জেলা কারাগার পরিদর্শন ও কারা পরিদর্শক ব...

কমলগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়ে ক্ষতির মুখে চা শিল্প

মৌলভীবাজারের কমলগঞ্জে তীব্র বিদ্যুৎ বিভ্রাটে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে চা...

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ বিএনপির, থাকবেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে শ্রম...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময় হা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা