প্রতীকী ছবি
প্রবাস
অবৈধ প্রবেশ ও বসবাসের অভিযোগ

ভারতের মহারাষ্ট্রে ১৭ বাংলাদেশি গ্রেপ্তার

আমার বাঙলা ডেস্ক

ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রে ১৭ বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। ভারতে অবৈধ প্রবেশ ও বসবাসের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে তিন জন নারী।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।

প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় পুলিশের সঙ্গে সমন্বয় করে ভারতে অবৈধভাবে প্রবেশ ও বসবাসের জন্য ১৪ জন পুরুষ এবং তিনজন নারীসহ ১৭ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে মহারাষ্ট্র অ্যান্টি-টেররিজম স্কোয়াড (এটিএস)।

ইন্ডিয়া টুডে বলছে, মুম্বাই, নাভি মুম্বাই, থানে এবং নাসিকে অভিযান চালানোর পরে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজ্যে অবৈধ অভিবাসীদের চিহ্নিত করতে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য এই অভিযান শুরু করে তারা।

ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই এক কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, এটিএস স্থানীয় পুলিশের সহায়তায় এই সপ্তাহে মুম্বাই, নাভি মুম্বাই, থানে এবং নাসিক শহরে অভিযান চালায়। এতে ১৪ জন পুরুষ এবং তিনজন নারীসহ অন্তত ১৭ বাংলাদেশি নাগরিককে বিনা অনুমতিতে ভারতে প্রবেশ করার জন্য এবং বৈধ নথি ছাড়াই সেখানে থাকার জন্য গ্রেপ্তার করা হয়।

তদন্তে জানা গেছে, অভিযুক্ত ওই লোকেরা ভারতে থাকার জন্য আধার কার্ড এবং প্যান কার্ডের মতো জাল নথি ব্যবহার করেছিল। গ্রেপ্তারদের বিরুদ্ধে ফরেনার্স অ্যাক্টসহ অন্যান্য আইনের অধীনে কমপক্ষে ১০টি মামলা নথিভুক্ত করা হয়েছে।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

শিক্ষা খাতে গুণগত পরিবর্তনের তাগিদ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

বাক্স থেকে উদ্ধার পাঁচ নবজাতকের দেহাবশেষ

ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলের অরেঞ্জ শহরের একটি বাড়িতে রাখা কাগজের বাক্স থেকে...

টিভিতে আজকে যেসব খেলা দেখবেন

গ্লোবাল সুপার লিগে পরস্পরের বিপক্ষে মাঠে নামবে গায়ানা ও পার্থ। এদিকে...

পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযানে ৪৭ নিহত

পাকিস্তানে সন্ত্রাসবিরোধী ব্যাপক অভিযান চালিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। গোয়...

৩ দিনের সফরে ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশ...

ঢাকায় যেসব এলাকায় আজ বন্ধ থাকবে মার্কেট

ঢাকাতে বসবাসকৃতরা তো বটেই আশেপাশের এলাকাগুলো থেকে কেনাকাটার প্রয়োজনে অনেকেই চ...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

লাইফস্টাইল
বিনোদন
খেলা