ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ভারতে নামাজ পড়ার পাপ গোমূত্র ঢেলে শুদ্ধি বিজেপি নেতার!

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের মহারাষ্ট্রের পুনেতে ঐতিহাসিক শানিয়ারওয়াড়া দুর্গে নামাজ পড়েছিলেন কয়েকজন মুসলিম নারী। এরপর বিজেপির্ সংসদ সদস্য মেধা কুলকার্ণি ও তার অনুসারীরা দুর্গ এলাকায় গোমূত্র দিয়ে ‘শুদ্ধিকরণ’ অনুষ্ঠান করেছেন। আর এ নিয়ে ভারতে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। খবর এনডিটিভির।

শুক্রবার দুর্গে নামাজ পড়ার ভিডিওটি ভাইরাল হওয়ার পর ভারতের পুরাতত্ত্ব বিভাগ স্থানীয় পুলিশের কাছে অভিযোগ দায়ের করে।

মেধা কুলকর্ণি বলেন, ‘পুনে দুর্গ মারাঠা সাম্রাজ্যের প্রতীক। সেখানে নামাজ পড়া পুনের সব বাসিন্দারা জন্য উদ্বেগ ও ক্ষোভের বিষয়।’

তিনি আরো বলেন, ‘এটি নামাজ পড়ার জায়গা নয়। এ বিষয়ে প্রশাসন যেন কঠোর ব্যবস্থা নেয়। আমরা সেখানে ‘শিব বন্দনা’ করেছি ও স্থানটি শুদ্ধ করেছি।’

গাজায় একদিনে ১৫৩ টন বোমা ফেলেছে ইসরাইল: নেতানিয়াহুগাজায় একদিনে ১৫৩ টন বোমা ফেলেছে ইসরাইল: নেতানিয়াহু
তিনি আরো বলেন, ‘তারা যেখানে নামাজ পড়ে, সেই জায়গাকে ওয়াকফ সম্পত্তি হিসেবে দাবি করে। এ বিষয়ে হিন্দু সমাজ এখন সতর্ক।’

মহারাষ্ট্রের মন্ত্রী নীতেশ রানেও দুর্গে নামাজ পড়ার নিন্দা করেছেন। তিনি বলেন, ‘শানিয়ারওয়াড়ার একটি ইতিহাস রয়েছে। এটি সাহসিকতার প্রতীক। যদি হিন্দুরা হাজি আলিতে হনুমান চালিশা পাঠ করে, তাহলে কি মুসলমানদের অনুভূতিতে আঘাত লাগবে না?’

অন্যদিকে এআইএমআইএম মুখপাত্র ওয়ারিস পাঠান বলেন, ‘কয়েকজন নারী ৩ মিনিট নামাজ পড়েছে, এতে সমস্যা কোথায়? সংবিধানের ২৫ অনুচ্ছেদে ধর্মীয় স্বাধীনতার অধিকার দেয়া আছে। গোমূত্র নয়, মানসিকতা শুদ্ধ করা উচিত।’

ঘটনার পর পুণে পুলিশ জানিয়েছে, ‘এটি পুরাতত্ত্ব বিভাগের সংরক্ষিত স্থান। পুরাতত্ত্ব বিভাগের কর্মকর্তার অভিযোগের ভিত্তিতে আমরা তদন্ত শুরু করেছি। দুর্গের নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।’

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইন্দোনেশীয় নৌবহরে প্রথম বিমানবাহী যুদ্ধজাহাজ

ইন্দোনেশিয়ার নৌবাহিনীতে প্রথমবারের মতো যুক্ত হলো একটি বিমানবাহী যুদ্ধজাহাজ।...

আট দফা দাবিতে ১১ দলের রংপুর অভিমুখে লংমার্চ শুরু

আট দফা দাবিতে ঢাকা থেকে রংপুর অভিমুখে লংমার্চ শুরু করেছে জামায়াতে ইসলামীর নেত...

১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসায় সৌরবিদ্যুৎ

আগামী ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রী নিজ বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন। একই...

পাকিস্তানে মসজিদে ভয়াবহ হামলা

পাকিস্তানের উত্তরাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কোহাটে পুলিশ সদর দপ্তর...

সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি করেছে সরকা...

ইন্দোনেশীয় নৌবহরে প্রথম বিমানবাহী যুদ্ধজাহাজ

ইন্দোনেশিয়ার নৌবাহিনীতে প্রথমবারের মতো যুক্ত হলো একটি বিমানবাহী যুদ্ধজাহাজ।...

শেষ মুহূর্তের নাটকীয়তায় পয়েন্ট খোলাল বসুন্ধরা কিংস

বাংলাদেশ ফুটবল লিগে গত মৌসুমে দারুণ নৈপুণ্য দেখিয়ে হ্যাটট্রিক ট্রফি ঘরে তোলা...

এক দশক পর যুক্তরাষ্ট্রে যাচ্ছেন শি

এক দশকেরও বেশি সময় পর আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রে রাষ্ট্রীয় সফরে যাচ্ছেন চী...

ঘরোয়া লিগ নিয়ে বিপাকে বিসিবি

জেলা পর্যায়ে ক্রিকেট লিগ আয়োজনের জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা চেয়ে চিঠি পাঠিয়েছ...

সেন্টমার্টিনে ইউরিয়া সারসহ ১০ পাচারকারী আটক

কক্সবাজারের সেন্টমার্টিনের ছেঁড়া দ্বীপসংলগ্ন গভীর সমুদ্রে মিয়ানমারে পাচারের উ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা