সংগৃহিত
আন্তর্জাতিক

ভারতের নতুন সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের সেনাবাহিনীর নতুন প্রধান হিসেবে নিযুক্ত হয়েছেন লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। আগামী ৩০ জুন বর্তমান সেনাপ্রধান জেনারেল মনোজ পাণ্ডের স্থলাভিষিক্ত হবেন তিনি।

মঙ্গলবার (১১ জুন) ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই ঘোষণা দিয়েছে। খবর হিন্দুস্তান টাইমসের।

বর্তমানে ভারতীয় সেনাবাহিনীর ভাইস চিফ অব আর্মি স্টাফ পদে রয়েছেন দ্বিবেদী। তিনি জেনারেল মনোজ পাণ্ডের স্থলাভিষিক্ত হবেন।

ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ৩০ জুন অবসর নেবেন চিফ অব আর্মি স্টাফ জেনারেল মনোজ পান্ডে। ওই দিনই লেফটেন্যান্ট জেনারেল দ্বিবেদী তার স্থলাভিষিক্ত হবেন।

চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি ভাইস চিফ অব আর্মি স্টাফ পদে দায়িত্ব গ্রহণ করেছিলেন লেফটেন্যান্ট জেনারেল দ্বিবেদী। চার মাসের মধ্যেই পদোন্নতি হলো তার।

১৯৮৪ সালে ভারতীয় সেনাবাহিনীর জম্মু-কাশ্মীর রাইফেলস রেজিমেন্টে সেকেন্ড লেফটেন্যান্ট পদে যোগ দিয়েছিলেন দ্বিবেদী।

ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি এবং ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমির সাবেক এই কর্মকর্তা অতীতে ডেপুটি চিফ অব আর্মি স্টাফ এবং ডিরেক্টর জেনারেল অব ইনফ্যান্ট্রির মতো গুরুত্বপূর্ণ পদেও দায়িত্ব পালন করেছেন।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইন্দোনেশীয় নৌবহরে প্রথম বিমানবাহী যুদ্ধজাহাজ

ইন্দোনেশিয়ার নৌবাহিনীতে প্রথমবারের মতো যুক্ত হলো একটি বিমানবাহী যুদ্ধজাহাজ।...

আট দফা দাবিতে ১১ দলের রংপুর অভিমুখে লংমার্চ শুরু

আট দফা দাবিতে ঢাকা থেকে রংপুর অভিমুখে লংমার্চ শুরু করেছে জামায়াতে ইসলামীর নেত...

১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসায় সৌরবিদ্যুৎ

আগামী ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রী নিজ বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন। একই...

পাকিস্তানে মসজিদে ভয়াবহ হামলা

পাকিস্তানের উত্তরাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কোহাটে পুলিশ সদর দপ্তর...

সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি করেছে সরকা...

ইন্দোনেশীয় নৌবহরে প্রথম বিমানবাহী যুদ্ধজাহাজ

ইন্দোনেশিয়ার নৌবাহিনীতে প্রথমবারের মতো যুক্ত হলো একটি বিমানবাহী যুদ্ধজাহাজ।...

শেষ মুহূর্তের নাটকীয়তায় পয়েন্ট খোলাল বসুন্ধরা কিংস

বাংলাদেশ ফুটবল লিগে গত মৌসুমে দারুণ নৈপুণ্য দেখিয়ে হ্যাটট্রিক ট্রফি ঘরে তোলা...

এক দশক পর যুক্তরাষ্ট্রে যাচ্ছেন শি

এক দশকেরও বেশি সময় পর আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রে রাষ্ট্রীয় সফরে যাচ্ছেন চী...

ঘরোয়া লিগ নিয়ে বিপাকে বিসিবি

জেলা পর্যায়ে ক্রিকেট লিগ আয়োজনের জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা চেয়ে চিঠি পাঠিয়েছ...

সেন্টমার্টিনে ইউরিয়া সারসহ ১০ পাচারকারী আটক

কক্সবাজারের সেন্টমার্টিনের ছেঁড়া দ্বীপসংলগ্ন গভীর সমুদ্রে মিয়ানমারে পাচারের উ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা