ছবি: সংগৃহীত
খেলা
শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ

ভারতকে টপকে আইসিসি টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের শীর্ষে ইংল্যান্ড

বিশ্ব চ্যাম্পিয়ন ভারতকে পেছনে ফেলে আইসিসি টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের শীর্ষস্থান দখল করেছে ইংল্যান্ড ক্রিকেট দল। বর্তমান র‌্যাংকিংয়ে ইংল্যান্ড ও ভারতের রেটিং সমান ২৬৯ হলেও কম ম্যাচ খেলার সুবাদে শীর্ষে উঠে এসেছে ইংলিশরা।

তালিকায় ভারত ৬৪ ম্যাচ খেলে ১৭,২০১ পয়েন্ট এবং ইংল্যান্ড ৪১ ম্যাচ খেলে ১১,০২১ পয়েন্ট অর্জন করেছে। এর আগে চলতি বছরের জুলাইয়ে ঘরের মাঠে ভারতকে পাঁচ ম্যাচের সিরিজে ৪-০ ব্যবধানে হারিয়ে সংক্ষিপ্ত সময়ের জন্য শীর্ষে উঠেছিল ইংল্যান্ড।

সম্প্রতি ঘরের মাঠে আফগানিস্তানকে তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ করে ভারত। তবে গত রাতে ঘরের মাঠে শ্রীলঙ্কাকে তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ করার সুবাদে লংকানদের বিপক্ষে দুর্দান্ত পারফরমেন্স প্রদর্শন করে র‌্যাংকিংয়ের সিংহাসন পুনরুদ্ধার করল ইংলিশরা।

শীর্ষ দশ দলের অবস্থান
আইসিসি প্রকাশিত বর্তমান টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের শীর্ষ দশ দলের অবস্থান নিচে তুলে ধরা হলো:

প্রথম: ইংল্যান্ড (৪১ ম্যাচে ২৬৯ রেটিং)

দ্বিতীয়: ভারত (৬৪ ম্যাচে ২৬৯ রেটিং)

তৃতীয়: অস্ট্রেলিয়া (৩৮ ম্যাচে ২৬০ রেটিং)

চতুর্থ: নিউজিল্যান্ড (৫০ ম্যাচে ২৪৭ রেটিং)

পঞ্চম: দক্ষিণ আফ্রিকা (৫৩ ম্যাচে ২৪৩ রেটিং)

ষষ্ঠ: পাকিস্তান (৫৭ ম্যাচে ২৪০ রেটিং)

সপ্তম: ওয়েস্ট ইন্ডিজ (৫৬ ম্যাচে ২৩৪ রেটিং)

অষ্টম: বাংলাদেশ (৫৩ ম্যাচে ২২৪ রেটিং)

নবম: শ্রীলঙ্কা (৪৭ ম্যাচে ২২০ রেটিং)

দশম: আফগানিস্তান (৩৯ ম্যাচে ২২০ রেটিং)

আমার বাঙলা/রাজীব

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইন্দোনেশীয় নৌবহরে প্রথম বিমানবাহী যুদ্ধজাহাজ

ইন্দোনেশিয়ার নৌবাহিনীতে প্রথমবারের মতো যুক্ত হলো একটি বিমানবাহী যুদ্ধজাহাজ।...

আট দফা দাবিতে ১১ দলের রংপুর অভিমুখে লংমার্চ শুরু

আট দফা দাবিতে ঢাকা থেকে রংপুর অভিমুখে লংমার্চ শুরু করেছে জামায়াতে ইসলামীর নেত...

১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসায় সৌরবিদ্যুৎ

আগামী ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রী নিজ বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন। একই...

সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি করেছে সরকা...

ঘরোয়া লিগ নিয়ে বিপাকে বিসিবি

জেলা পর্যায়ে ক্রিকেট লিগ আয়োজনের জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা চেয়ে চিঠি পাঠিয়েছ...

শিল্পকলা একাডেমি ও হাইকোর্টের সামনে ককটেল বিস্ফোরণ

রাজধানীর শিল্পকলা একাডেমি ও হাইকোর্টের সামনের সড়কে পৃথক ককটেল বিস্ফোরণের ঘটন...

ভারতকে টপকে আইসিসি টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের শীর্ষে ইংল্যান্ড

বিশ্ব চ্যাম্পিয়ন ভারতকে পেছনে ফেলে আইসিসি টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের শী...

নিজের বাড়ি থেকে গ্রেফতার ইমরান খানের বোন!

আসন্ন ২৭ সেপ্টেম্বরের দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচির আগে পাকিস্তানের কারাবন্দি প্...

সাগরে রহস্যজনক বস্তু ছুড়ল উত্তর কোরিয়া

পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে নিজেদের মর্যাদা পুনর্ব্যক্ত করার মাত্র কয়েক...

শান্তি, জলবায়ু ও গণতন্ত্রের এজেন্ডা নিয়ে জাতিসংঘে যোগ দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কার্যকর ও ফলপ্রসূ সফরের জন্য যত দিন সময় প্রয়োজন, জাতিসংঘের সাধারণ পরিষদের অধি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা