খেলা

ব্রাজিলের স্বপ্নভঙ্গ, কোয়ার্টারে নরওয়ে

ক্রীড়া ডেস্ক

নরওয়ের বিপক্ষে জয়টা অধরাই রয়ে গেল ব্রাজিলের। শেষ ষোলোর ম্যাচেও পারলো না নেইমার-ভিনিসিউসরা। ২-১ গোলে হেরে এবারের আসর থেকে বিদায় নিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।


পুরো ম্যাচে আক্রমণ তেমনটা না করলেও বল নিজেদের দখলে রেখেছে নরওয়ে। পুরো ম্যাচে ৬৬ শতাংশ বল ছিল তাদের পায়ে। তবে প্রতিপক্ষের গোল পোস্টে নরওয়ে শট নিয়েছে মাত্র ৯টি। অপরদিকে, ব্রাজিল ১৪টি শট নিয়েছে তবে নরওয়ের গোলকিপারের বীরত্বে বারবার বেঁচে গিয়েছে তারা।


ম্যাচের সপ্তম মিনিটেই এগিয়ে গিয়েছিলো নরওয়ে। তবে অফসাইডের কারণে সোরলোথের গোলটি বাতিল হয়ে যায়। ১৪তম মিনিতে পেনাল্টি পায় ব্রাজিল। তবে গিমারেসের নেয়া পেনাল্টি দারুণভাবে ঠেকিয়ে দেন নরওয়ের গোলকিপার নিল্যান্ড। প্রথম হাফে দুই দলই কিছু গোলের জন্য শট নিয়েছিল, তবে দুই দলের গোলকিপার ছিলেন অসাধারণ


নির্ধারিত সময়ের পর ৭ মিনিট যোগ করা হয়। তবে পঞ্চম মিনিটে পেনাল্টি পায় ব্রাজিল, তা থেকে গোল করেন নেইমার। তবে তখন অনেক দেরি হয়ে গিয়েছিলো। এরপর ম্যাচের শেষ বাঁশি বাজায় রেফারি। এরপরই কান্নায় ভেঙে পড়ে ব্রাজিলের সমর্থকরা।

এই হারের ফলে এখন পর্যন্ত নরওয়ের বিপক্ষে জয় পাওয়া হলো না ব্রাজিলের। এখন পর্যন্ত এই দুই দলের পাঁচ দেখায় নরওয়ের জয় তিনটিতে, ড্র দুইটিতে।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মদনে রাতের আঁধারে যুবককে কুপিয়ে টাকা লুট ‎

নেত্রকোনার মদনে এক যুবককে রাতের আঁধারে কুপিয়ে আহত করে মোবাইল সেট ও লক্ষাধিক ট...

মনোহরদীতে মোবাইল কোর্ট, যুবকের জেল

ইউনিয়নের ড্রেনেরঘাট এলাকায় রাতের অভিযানে মোবাইল পরিচালনা করে ইয়াবা সেবনের...

সেলাইয়ের সুতোয় হাজারো নতুন জীবন গেঁথেছেন নাসিমা

তিনি জয়পুরহাটের কালাই উপজেলার পুনট গ্রামের নাসিমা খানম। তাঁর প্রতিষ্ঠিত মাদাই...

রোনো ইঞ্জিনে বাংলাদেশ রেল: বাড়ছে বিলম্ব ও দুর্ঘটনার শঙ্কা

বাংলাদেশ রেলওয়ের অন্যতম বড় সংকট এখন লোকোমোটিভ বা ইঞ্জিনের ঘাটতি। কয়েক দশক ধরে...

দেশে ঢোকানো হচ্ছে বিষাক্ত ও ঝুঁকিপূর্ণ প্রাণী

সম্প্রতি ঢাকায় মিরপুরে অভিযান চালিয়ে অবৈধভাবে সংরক্ষণ ও বিক্রির উদ্দেশ্যে রাখ...

এলডিসি উত্তরণ সফল করতে এখনই কার্যকর উদ্যোগের আহ্বান তথ্যমন্ত্রীর

এলডিসি (স্বল্পোন্নত দেশ) থেকে উত্তরণের জন্য সম্ভাব্য তিন বছরের বর্ধিত সময়কে দ...

চাহিদা বাড়ায় লোডশেডিং বেড়েছে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

তীব্র তাপপ্রবাহ, বিশ্বকাপ ফুটবল খেলা এবং কৃষিতে চাহিদা বাড়ার কারণেই সাম্প্রতি...

মোংলা বন্দরে ১৫৩৮ কোটি টাকার চ্যানেল সংরক্ষণ ড্রেজিং প্রকল্প শুরু

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা চ্যানেলের নাব্যতা ধরে রাখতে এবার শুরু...

মদনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

“তারুণ্যের অংশগ্রহণ, পল্লী উন্নয়নের সমাধান”—এই প্রতিপাদ্যকে...

মদনে ছাত্র দলের কমিটি গঠন ‎

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেত্রকোনার মদন উপজেলা ও পৌর সভার আংশিক কমিটি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা