খেলা

বিশ্বকাপের থিম সং প্রকাশ

ক্রীড়া প্রতিবেদক: ভারতের মাটিতে দুই সপ্তাহ পর পর্দা উঠছে ওয়ানডে বিশ্বকাপের। ক্রিকেটের সবচেয়ে বড় আসরের উত্তাপ ইতিমধ্যে ছড়াতে শুরু করেছে। এবার সেই উত্তাপ আরও বাড়িয়ে দিতে মুক্তি দেওয়া হলো বিশ্বকাপের থিম সিং।

বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুরে ১২টায় মুক্তি দেওয়া হয় ওয়ানডে বিশ্বকাপের থিম সং 'দিল জশন বলে'র। গানটির ভাষা হিসেবে বেছে নেওয়া হয়েছে হিন্দি।

অনেক আগেই জানানো হয়েছিলো ২০ সেপ্টেম্বর মুক্তি পাবে ওয়ানডে বিশ্বকাপের থিম সং।এবারের বিশ্বকাপের থিম সং-এর নাম ‘দিল জশন বলে’। যার বাংলা অর্থ অনেকটা এমন -'হৃদয় উদযাপন করে'। গানে পারফরম্যান্স করেছে বলিউড সুপারস্টার রনবীর সিং। আগেই এই থিম সং-এর পোস্টার প্রকাশ করা হয়েছিল।

৩ মিনিট ২১ সেকেন্ডের গানটির সুর করেছেন ভারতের জনপ্রিয় সংগীত পরিচালক প্রিতম। এর আগেই গানের পোস্টার টুইটারে শেয়ার করে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি জানিয়েছে, বুধবার ভারতীয় সময় দুপুর ১২টায় মুক্তি পাবে গানটি।

গানটিতে একটি ট্রেনের আবহ ফুটিয়ে তোলা হয়েছে। যেখানে যাত্রীদের সঙ্গে বিশ্বকাপের উত্তাপ ছড়ানো গানে মাতেন বলিউড হিরো রনবীর সিং ও গানের সুরকার প্রীতম।

থিম সং ছাড়াও বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে নানা আয়োজন আছে ভারতীয় ক্রিকেট বোর্ডের। ৫ অক্টোবর বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান হলেও ৪ অক্টোবর হবে বিশ্বকাপ ট্রফির সঙ্গে অধিনায়কদের ফটোসেশন। উদ্বোধনী অনুষ্ঠানে ১০ অধিনায়ককে নিয়েও আছে বিশেষ আয়োজন।

আইসিসি বিশ্বাস করে যে, বিশ্বকাপের থিম সংটি দলের খেলোয়াড়দের জন্য একটি অনুপ্রেরণামূলক উৎস হিসাবে কাজ করবে। ক্রিকেটের সবচেয়ে বড় উৎসবে এই গানটি ভক্তদের উদযাপনের জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

উল্লেখ্য, ৫ অক্টোবর গতবারের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে পর্দা উঠবে ওয়ানডে বিশ্বকাপের।

এবি/ওশিন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অভিবাসন ইস্যুতে ট্রাম্পের সমর্থন কমেছে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসনবিষয়ক পদক্ষেপ নিয়ে দেশটিতে অসন্ত...

পানিশূন্য গাজীখালী, বাড়ছে দুর্ভোগ

ভরা বর্ষা মৌসুমে যেখানে নদী থাকার কথা ছিল পানিতে থইথই, সেখানে বাস্তব চিত্র সম...

জুলাই গণঅভ্যুত্থয়ের কৃতিত্ব একার নয়: রিজভী

জুলাই গণঅভ্যুত্থানের কৃতিত্ব কোনো একক ব্যক্তি বা দলের নয় বলে মন্তব্য করেছেন ব...

জয়ের স্বপ্ন নিয়ে অস্ট্রেলিয়ায় বাংলাদেশ

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়ায় পৌঁছে গেছে বাংলাদেশ দলের প্রথম বহর...

হঠাৎ বাড়ল ডলারের দাম, কারণ কী?

আমদানি বিল পরিশোধে মার্কিন ডলারের চাহিদা হঠাৎ বেড়ে যাওয়ায় দেশের বৈদেশিক মুদ্র...

শাকিবের অনুরোধ রাখলেন ববিতা, তবে শর্তে

জন্মদিন উপলক্ষে একটি টেলিভিশন অনুষ্ঠানে বিশেষ সাক্ষাৎকারে অংশ নেন কিংবদন্তি চ...

নিয়ম ভেঙে দেড় কোটি টাকা তুললেন ১৯ শিক্ষক-কর্মচারী

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ইকামাতেদ্বীন মডেল কামিল মাদ্রাসার ১৯ জন প্যাটার্ন বহ...

আর্জেন্টাইন ক্লাবের জার্সিতে বিতর্কিত স্লোগান

বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে জয়ের পর ‘লাস মালভিনাস সন আর্জ...

কাঁচামরিচ ৪০০, লাগামহীন সবজির দাম

নরসিংদীর মনোহরদীর বিভিন্ন (মনোহরদী, চালাকচর, শেখের বাজার, হাতির দিয়া) বাজারে...

ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে ৪৫৮ গ্রেপ্তার

ঢাকা মহানগরজুড়ে গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৪৫৮ জনকে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা