ছবি: সংগৃহীত
বাণিজ্য

বিল ও রিচার্জে ৫ হাজার টাকা সুদমুক্ত ঋণ

আমার বাঙলা ডেস্ক

জরুরি প্রয়োজনে মোবাইল রিচার্জ এবং গ্যাস, বিদ্যুৎসহ বিভিন্ন ইউটিলিটি বিল পরিশোধের সুযোগ দিতে নতুন ধরনের ডিজিটাল ঋণব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রস্তাবিত এই ব্যবস্থায় মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ৫০ টাকা থেকে সর্বোচ্চ ৫ হাজার টাকা পর্যন্ত সুদবিহীন ঋণ নেওয়ার সুযোগ পাবেন গ্রাহকরা।

কেন্দ্রীয় ব্যাংকের তৈরি করা খসড়া নীতিমালা অনুযায়ী, এই ঋণ নেওয়ার পর সর্বোচ্চ ৩০ দিনের মধ্যে তা পরিশোধ করতে হবে। দেশে নগদবিহীন লেনদেন বাড়ানো এবং ডিজিটাল আর্থিক সেবাকে আরও সহজলভ্য করার লক্ষ্যেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে সাধারণ মানুষ ও সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের মতামতের জন্য খসড়া নীতিমালা প্রকাশ করা হয়েছে। মতামত পর্যালোচনা শেষে চূড়ান্ত নির্দেশনা জারি করবে বাংলাদেশ ব্যাংক।

খসড়া নীতিমালায় বলা হয়েছে, এই ঋণের বিপরীতে কোনো সুদ নেওয়া যাবে না। তবে ঋণের পরিমাণ অনুযায়ী ব্যাংক বা সংশ্লিষ্ট সেবাদাতা প্রতিষ্ঠান নির্ধারিত হারে সার্ভিস ফি নিতে পারবে।

নীতিমালা অনুযায়ী, ৫০ থেকে ২৫০ টাকা পর্যন্ত ঋণের ক্ষেত্রে সর্বোচ্চ ৫ টাকা এবং ২৫১ থেকে ৫০০ টাকা পর্যন্ত ঋণে ১০ টাকা সার্ভিস ফি নির্ধারণ করা হয়েছে। এছাড়া ৫০১ থেকে ১ হাজার টাকা পর্যন্ত ঋণে ১৫ টাকা, ১ হাজার ১ থেকে ২ হাজার টাকা পর্যন্ত ২৫ টাকা, ২ হাজার ১ থেকে ৩ হাজার টাকা পর্যন্ত ৩৫ টাকা এবং ৩ হাজার ১ থেকে ৫ হাজার টাকা পর্যন্ত ঋণে সর্বোচ্চ ৫০ টাকা সার্ভিস ফি নেওয়া যাবে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, অনুমোদিত সার্ভিস ফি ছাড়া গ্রাহকের কাছ থেকে অতিরিক্ত কোনো অর্থ নেওয়া যাবে না। অর্থাৎ সুদ, জরিমানা, প্রসেসিং ফি কিংবা অন্য কোনো নামে বাড়তি অর্থ আদায়ের সুযোগ থাকবে না। এমনকি নির্ধারিত ৩০ দিনের আগেই কোনো গ্রাহক ঋণ পরিশোধ করলে আগাম পরিশোধের জন্যও অতিরিক্ত ফি নেওয়া যাবে না।

পুরো ঋণ প্রক্রিয়াটি ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করার পরিকল্পনা করা হয়েছে। এজন্য কাগজপত্রে স্বাক্ষরের প্রয়োজন হবে না। ডিজিটাল প্ল্যাটফর্মে গ্রাহকের সম্মতি নেওয়ার পাশাপাশি বায়োমেট্রিক পদ্ধতিতে পরিচয় যাচাই করে ঋণ অনুমোদনের ব্যবস্থা করা হবে। এতে জরুরি প্রয়োজনে দ্রুত ঋণ পাওয়ার সুযোগ তৈরি হবে এবং ডিজিটাল আর্থিক লেনদেন আরও বাড়বে।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অর্ধশতাধিক বাংলাদেশিসহ ২০২ অভিবাসী উদ্ধার

গ্রিসের ক্রিট দ্বীপের কাছে পৃথক অভিযানে ৪৮ ঘণ্টারও কম সময়ে ২০২ জন অভিবাসীকে উ...

নীলফামারীতে মর্নিং ওয়ারিয়ার্সের শিরোপা জয়

নীলফামারীতে মর্নিং স্টারসকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মর্নিং ওয়ারিয়...

বাংলা কিউআর লেনদেন বাড়াতে কাজ করছে বাংলাদেশ ব্যাংক

দেশে নিরাপদ, সহজ, স্বল্পব্যয়ী ও অন্তর্ভুক্তিমূলক ক্যাশলেস লেনদেন ব্যবস্থা গড়ে...

মনোহরদীতে ডোবায় ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

নরসিংদীর মনোহরদীতে সড়কের পাশে থাকা গভীর ডোবায় ডুবে তাওহীদ (৭) ও নাবিল (৬) নাম...

অনলাইন জুয়ায় সর্বস্বান্ত, বিদেশে পাচার শত শত কোটি টাকা

মুঠোফোনে কয়েকটি ক্লিক, আর অল্প সময়েই দ্বিগুণ-তিনগুণ টাকা—অনলাইন জুয়ার ব...

মুকসুদপুরে ২৬ বছরেও নির্মিত হয়নি বর্জ্য ফেলার স্থায়ী ভাগাড়

গোপালগঞ্জের মুকসুদপুর পৌরসভা প্রতিষ্ঠার প্রায় ২৬ বছর পেরিয়ে গেলেও বাসাবাড়ি ও...

মোজতবা খামেনির নতুন ভিডিও

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মোজতবা খামেনির একটি নতুন ভিডিও প্রকাশ্যে এসেছে। দ...

চাঁপাইনবাবগঞ্জে জাল রুপি কারখানা, আটক ২

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার একটি ভাড়া বাসায় ভারতীয় জাল রুপি তৈরির কারখানার সন্ধ...

সিনেমার গানে ৫ বছর পর আগুন ঝরালেন

কিংবদন্তি সংগীতজ্ঞ ও চলচ্চিত্রকার খান আতাউর রহমানের ছেলে খান আসিফুর রহমান। তব...

বয়স বিশ পর আর্থিক যে বিষয়গুলো জরুরি

কুড়ির দশক জীবনের নানা নতুন অভিজ্ঞতায় ভরা। এই সময়েই অনেকে প্রথম বেতন পান, নিজে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা