ছবি: সংগৃহীত
সারাদেশ

মনোহরদীতে অসহায়দের মাঝে হুইলচেয়ার-সেলাই মেশিন

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর মনোহরদীতে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে হুইলচেয়ার ও সেলাই মেশিন এবং শিক্ষার্থীদের মধ্যে বাদ্যযন্ত্র ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে এসব সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা এম. এম. এ. মুহাইমিন মিন আল জিহান উপকারভোগী ও শিক্ষার্থীদের হাতে এসব সামগ্রী তুলে দেন।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষের জীবনমান উন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীদের সৃজনশীলতা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও ক্রীড়া প্রতিভা বিকাশে উপজেলা প্রশাসন বিভিন্ন উদ্যোগ নিয়ে কাজ করছে। সরকারি সহায়তা যাতে প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে, সে বিষয়েও প্রশাসন গুরুত্ব দিচ্ছে। এর মাধ্যমে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষকে স্বাবলম্বী করে গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে।

তিনি আরও বলেন, একটি মানবিক, সমৃদ্ধ ও বৈষম্যহীন সমাজ গঠনে সরকারি উদ্যোগের পাশাপাশি সমাজের বিত্তবান ও সক্ষম ব্যক্তিদেরও অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং নতুন প্রজন্মের প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করা সম্ভব।

অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজীব মিয়া, উপজেলা বিএনপির সদস্যসচিব আমিনুর রহমান সরকার দোলন, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মনিরুজ্জামান মিয়া, সদস্য গোলাম মোস্তফাসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসনের এমন উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন উপকারভোগী ও শিক্ষার্থীরা। তারা বলেন, এ ধরনের সহায়তা একদিকে অসহায় মানুষের স্বাবলম্বী হওয়ার পথ সহজ করবে, অন্যদিকে শিক্ষার্থীদের খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে আরও উৎসাহিত করবে।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

‘প্রয়োজনীয় সহায়তার অভাবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা’

প্রয়োজনীয় আন্তর্জাতিক সহায়তা ও সুরক্ষার অভাবে পুরো উপত্যকা আজ ধ্বংসস্তূপে পরি...

ফিলিস্তিনিদের ওপর নজিরবিহীন হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে: জাতিসংঘ মহাসচিব

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে ফিলিস্তিনের গাজার ভয়...

লংমার্চের সিদ্ধান্তে অটল পাকিস্তানের জামায়াত-ই-ইসলামী

সরকারের সঙ্গে আলোচনার সুযোগ দিতে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে সময় দিলেও প্রতি...

চীনের দুই শীর্ষ জেনারেলকে বরখাস্ত

দুর্নীতি ও গুরুতর নিয়মভঙ্গের অভিযোগে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি থেকে বর...

নতুন জোট পি৪এমের উদ্বোধনে যোগ দিচ্ছে ভারত

বৈশ্বিক পরাশক্তিগুলোর রাজনীতির বাইরে গিয়ে জাতিসংঘের বহুপাক্ষিকতা নীতিকে সমর্...

রশিদ খানকে টপকে এক নম্বর বোলার আবরার

রশিদ খানকে পেছনে ফেলে প্রথমবারের মতো আইসিসি টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্...

ভালো নেই আশি দশকের কবি ও অভিনেতা রিফাত চৌধুরী

আশির দশকের প্রখ্যাত কবি ও অভিনেতা রিফাত চৌধুরী শারীরিক অসুস্থতা নিয়ে বর্তমানে...

দক্ষিণ কোরিয়ার কাছে ৮ গোলে 'বিধ্বস্ত বাংলাদেশ

এশিয়ান গেমসে নারী হকিতে নিজেদের টানা তৃতীয় ম্যাচেও পরাজয়ের স্বাদ পেল বাংলাদ...

হুথিরা ‘সন্ত্রাসী মিলিশিয়া’ : সৌদি বাদশাহ

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ‘সন্ত্রাসী মিলিশিয়া’ হিসেবে অভিহিত কর...

গাজায় ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে কঠোর হুশিয়ারি এরদোয়ানের

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বৈশ্বিক ‘জেন্ডার-নিউট্রালাইজেশন&rs...

লাইফস্টাইল
বিনোদন
খেলা