সংগৃহীত ছবি
ঐতিহ্য ও কৃষ্টি
ইতিহাসের এই দিনে

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়’র জন্ম

নিজস্ব প্রতিবেদক: আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স্রোতে এক সময় হয়ে উঠে ইতিহাস। পৃথিবীর বয়স যতোই বাড়ে ইতিহাস ততোই সমৃদ্ধ হয়। এই সমৃদ্ধ ইতিহাসের প্রতিটি ঘটনার প্রতি মানুষের আগ্রহ চিরাচরিত। ইতিহাসের প্রতিটি দিন তাই ভীষণ গুরুত্ব পায় সকলের কাছে।

আমার বাঙলার পাঠকদের আগ্রহকে গুরুত্ব দিয়ে সংযোজন করেছে নতুন আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) ২৮ ভাদ্র ১৪৩০ বঙ্গাব্দ, ৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলী :

৭১১ - তারেক বিন যিয়াদ তার বিশাল সেনাবাহিনী নিয়ে স্পেনে প্রবেশ করে।

১০৯৬ - পিটার দি হারমিটের অধীনস্থ একদল ক্রুসেডার বুলগেরীয়ার সোফিয়ায় পৌঁছায়।

১১০৯ - ক্রুসেডাররা ত্রিপোলি নগরী দখল করে।

১১২৫ - ডিউক লোথারিয়াস জার্মানির রাজা হিসেবে অভিষিক্ত হন।

১২৩৩ - ক্রুসেডার নৌ-সেনারা মিশরের ঐতিহাসিক আলেক্সান্দার বন্দরটি অবরোধ করে।

১৪৪২ - আলফনসো নেপলসের রাজা হন।

১৫০১ - মাইকেল এঞ্জেলো বিখ্যাত ডেভিড মূর্তি নির্মান শুরু করেন।

১৫৪৩ - ইংল্যান্ডের রাজা অষ্টম হেনরি ষষ্ঠবারের মতো বিয়ে করেন।

১৫৭৬ - হোসেন কুলি খান বাংলার শাসক নিযুক্ত হন।

১৮২৩ - ভারতে তৈরি প্রথম বাষ্পীয় জাহাজ ‘ডায়না’ আনুষ্ঠানিকভাবে কলকাতা বন্দর থেকে যাত্রা শুরু করে।

১৮৪৭ - আমেরিকা-মেক্সিকো যুদ্ধে মেক্সিকো দখল করে আমেরিকা।

১৮৪৮ - সুইজারল্যান্ড ফেডারেল স্টেটে পরিণত হয়।

১৮৭৮ - ব্রিটিশ সেনারা সাইপ্রাস দখল করে।

১৮৯৮ - প্যারিসের ২০ হাজার রাজমিস্ত্রি ধর্মঘট করে।

১৯০৫ - নরওয়ের স্বাধীনতার শর্তাবলী ঘোষিত হয়।

১৯৯০ - মস্কোয় দুই জার্মানির একত্রীকরণ চুক্তি স্বাক্ষরিত হয়।

১৯৯১ - হংকংয়ের ছিডে বিমানবন্দরে হংকংয়ের ইতিহাসে সবচেয়ে বড় টাকা ছিনতাই ঘটনা ঘটে।

১৯৯৩ - যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসে ইসরাইল ও পিএলও ফিলিস্তিনিদের মধ্যে সীমিত স্বায়ত্বশাসন সংক্রান্ত ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়।

১৯৯৩ - জাপানের উত্তরাঞ্চলের ৭.৮ মাত্রার এক ভূমিকম্পে ১৯৬ জন মারা যান।

১৯৯৫ - শ্রীলঙ্কায় এক বিমান দুর্ঘটনায় ৭৫ জন নিহত হন।

১৯৯৮ - বুরকিনো যশো স্থলমাইন নিষিদ্ধ চুক্তিতে স্বাক্ষর করে।

১৯৯৮ - ফ্রান্সের প্যারিসে ফুটবল বিশ্বকাপ ফাইনাল অনুষ্ঠিত হয়, সেই খেলায় ফ্রান্স ব্রাজিলকে ৩-০ গোলে পরাজিত করে। ম্যাচটি সারা বিশ্বে ১.৭ বিলিয়ন লোক প্রত্যক্ষ করে।

১৯৯৯ - শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর ঢাকায় আগমন।

২০০০ - তুরস্কে ভূমিকম্পে ১০৮ জনের মৃত্যু।

২০০১ - পূর্ব তিমুরে পার্লামেন্ট সদস্যরা শপথ গ্রহণ করেন। গণতান্ত্রিকভাবে নির্বাচনের মাধ্যমে গঠিত এটাই প্রথম পার্লামেন্ট।

২০০২ - চট্টগ্রামের বহদ্দারহাটে সংঘর্ষে ৮ ছাত্রলীগ নেতা নিহত।

২০০৩ - যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ভুল করে আট ইরাকি পুলিশকে হত্যা করে।

২০০৮ - দিল্লীতে এক সিরিজ বোমা হামলায় ৩০ নিহত ও ১৩০ জন আহত হয়।

জন্ম :

৭৮৬ - আব্বাসীয় খলিফা আল মামুন ইবনে হারুন।

১০৮৭ - বাইজেনটাইন সম্রাট জন দ্বিতীয় কমনেনাস।

১৬৯৪ - কোরিয়ার শাসক ইয়ংজো জোসেওন।

১৮৬৫ - আফ্রো-আমেরিকান বিজ্ঞানী জর্জ ওয়াশিংটন কার্ভার।

১৮৮৬ - রবার্ট রবিনসন, নোবেলজয়ী ইংরেজ রসায়নবিদ।

১৮৮৭ - রসায়নে নোবেলজয়ী [১৯৩৯] সুইস বিজ্ঞানী পিওপোল্ড রুৎসিকা।

১৮৯৪ - বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, জনপ্রিয় বাঙালী কথাসাহিত্যিক।

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় (১২ সেপ্টেম্বর, ১৮৯৪ – ১ নভেম্বর, ১৯৫০) ছিলেন একজন জনপ্রিয় ভারতীয় বাঙালি সাহিত্যিক। তিনি মূলত উপন্যাস ও ছোটগল্প লিখে খ্যাতি অর্জন করেন। পথের পাঁচালী ও অপরাজিত তাঁর সবচেয়ে বেশি পরিচিত উপন্যাস। অন্যান্য উপন্যাসের মধ্যে আরণ্যক, চাঁদের পাহাড়,আদর্শ হিন্দু হোটেল, ইছামতী ও অশনি সংকেত বিশেষভাবে উল্লেখযোগ্য।

১৮৯৭ - এরিন জুলিও কুরি, প্রখ্যাত ফরাসী রসায়ন ও পদার্থবিদ।

১৯১৩ - উইলিস ইউগেন ল্যাম্ব, নোবেলজয়ী মার্কিন পদার্থবিদ।

১৯১৩ - জেসি ওয়েন্স, মার্কিন যুক্তরাষ্ট্রের দৌড়বিদ।

১৯১৬ - ওয়েল্সীয় সাহিত্যিক রুয়াল দাল।

১৯২৩ - অরুণাচল বসু একজন বাঙালি কবি এবং অনুবাদক।

১৯৩১ - নিমাইসাধন বসু, বিশিষ্ট বাঙালি ইতিহাসবিদ।

১৯৩৭ - লিওনেল জস্প্যাঁ, ফ্রান্সের প্রধানমন্ত্রী।

১৯৭৩ - ইতালীয় ফুটবলার ফাভিয়ো কানাভারো।

১৯৭৭ - নাথান ব্রাকেন, অস্ট্রেলিয়ার ক্রিকেটার।

১৯৮৯ - জার্মান ফুটবলার থমাস মুলার।

১৯৯৬- স্বদীপ কুমার রায়, গণমাধ্যম কর্মী।

মৃত্যু :

১৫৯৮ - স্পেনের রাজা দ্বিতীয় ফিলিপ।

১৮৭২ - জার্মান বস্তুবাদী দার্শনিক ল্যুদভিক ফয়েরবাখ।

১৯০২ - ইতালির সন্ত জোহানেস গোয়ালবার্তাস।

১৯৮১ - ইউজিনিও মন্তাল, নোবেলজয়ী ইতালিয় কবি ও গল্পকার।

১৯৯১ - ইরানের বিশিষ্ট মনীষী আল্লামা সাইয়্যেদ তাহের সাইয়্যেদযাদেহ হাশেমী।

১৯৯২ - অ্যান্থনি পারকিন্স, মার্কিন অভিনেতা।

২০০৯ - শাহ আবদুল করিম, বাংলাদেশি বাউল গানের শিল্পী।

২০১৪ - প্রণোদিত প্রজননের জনক ড.হীরালাল চৌধুরী,প্রখ্যাত ভারতীয় বাঙালি মৎসবিজ্ঞানী।

আমার বাঙলা/এমআর

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইন্দোনেশীয় নৌবহরে প্রথম বিমানবাহী যুদ্ধজাহাজ

ইন্দোনেশিয়ার নৌবাহিনীতে প্রথমবারের মতো যুক্ত হলো একটি বিমানবাহী যুদ্ধজাহাজ।...

আট দফা দাবিতে ১১ দলের রংপুর অভিমুখে লংমার্চ শুরু

আট দফা দাবিতে ঢাকা থেকে রংপুর অভিমুখে লংমার্চ শুরু করেছে জামায়াতে ইসলামীর নেত...

১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসায় সৌরবিদ্যুৎ

আগামী ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রী নিজ বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন। একই...

সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি করেছে সরকা...

ঘরোয়া লিগ নিয়ে বিপাকে বিসিবি

জেলা পর্যায়ে ক্রিকেট লিগ আয়োজনের জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা চেয়ে চিঠি পাঠিয়েছ...

ইন্দোনেশীয় নৌবহরে প্রথম বিমানবাহী যুদ্ধজাহাজ

ইন্দোনেশিয়ার নৌবাহিনীতে প্রথমবারের মতো যুক্ত হলো একটি বিমানবাহী যুদ্ধজাহাজ।...

শেষ মুহূর্তের নাটকীয়তায় পয়েন্ট খোলাল বসুন্ধরা কিংস

বাংলাদেশ ফুটবল লিগে গত মৌসুমে দারুণ নৈপুণ্য দেখিয়ে হ্যাটট্রিক ট্রফি ঘরে তোলা...

এক দশক পর যুক্তরাষ্ট্রে যাচ্ছেন শি

এক দশকেরও বেশি সময় পর আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রে রাষ্ট্রীয় সফরে যাচ্ছেন চী...

ঘরোয়া লিগ নিয়ে বিপাকে বিসিবি

জেলা পর্যায়ে ক্রিকেট লিগ আয়োজনের জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা চেয়ে চিঠি পাঠিয়েছ...

সেন্টমার্টিনে ইউরিয়া সারসহ ১০ পাচারকারী আটক

কক্সবাজারের সেন্টমার্টিনের ছেঁড়া দ্বীপসংলগ্ন গভীর সমুদ্রে মিয়ানমারে পাচারের উ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা