সংগৃহীত
জাতীয়

বিএনপিকে দেশের মানুষ ভোট দিবে না

নিজস্ব প্রতিবেদক: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, বিএনপি জানে তারা নির্বাচনে আসলে কোনোদিন এদেশের মানুষ তাদের ভোট দিবে না। ২০০৮ সালে ৩০ টি আসন পেয়েছে তারা, ১৮ তে পেয়েছে মাত্র ৬টি। এজন্য নিশ্চিত পরাজয় জেনে অন্য কায়দায়, ষড়যন্ত্রের মাধ্যমে জনগণের ম্যান্ডেট ছাড়াই ক্ষমতায় আসার পথ খুঁজছে তারা।

রোববার (৩ ডিসেম্বর) তেজগাঁও ট্রাক স্ট্যান্ডে ট্রাকে অগ্নিসংযোগ এর ঘটনায় মৃত্যুবরণকারী ট্রাক শ্রমিক বেলাল হোসেনের জানাজায় উপস্থিত হয়ে তিনি এই মন্তব্য করেন।

এই সময় ট্রাক শ্রমিক বেলাল হত্যার ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনী ইতিমধ্যে ৪ জনকে আটক করেছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

জানাজায় উপস্থিত হয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক জানান, আদালতের রায়ের কারণে নির্বাচনে অযোগ্য হওয়ায় এখন লন্ডনে বসে দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে তারেক রহমান।

বিএনপি'র উদ্দেশ্যে নানক বলেছেন, অগ্নিসংযোগ ও হত্যাকাণ্ডের পথ পরিহার করে গণতন্ত্রের পথে নির্বাচনে আসুন। নইলে আপনাদের অস্তিত্ব থাকবে না এদেশে।

হত্যাকাণ্ডের শিকার বেলাল হোসেনের মেয়ের জামাই মো. রাসেল জানান, আমরা প্রধানমন্ত্রীর কাছে বিচার চাই। আমাদের মতো শ্রমিকেরা কোনো আর যেন সন্ত্রাসী হামলায় মারা না যায় তার নিশ্চয়তা চাই।

জানাজার পূর্বে আরও বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আজম খসরু, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।

প্রসঙ্গত, গত ২৭ নভেম্বর রাতে অবরোধকারীরা খাগড়াছড়ির গুইমারা উপজেলায় সরকারি চাল পরিবহনকারী ট্রাকে পেট্রোল দিয়ে আগুন দেয়। সেই ঘটনায় গুরুতর আহত বেলালকে চট্টগ্রাম মেডিক্যালে চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যালে আনা হলে শনিবার বিকালে মারা যান তিনি। নিহত বেলাল খাগড়াছড়ির মাটিরাঙ্গা পৌরসভা আদর্শ গ্রামের বাসিন্দা।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

অবৈধ বন্যপ্রাণী বাণিজ্য মোকাবিলায় ‘কাঠমান্ডু ঘোষণা’ গৃহীত

দক্ষিণ এশিয়ায় অবৈধ বন্যপ্রাণী বাণিজ্য এবং এর সঙ্গে সংশ্লিষ্ট আন্তঃদেশীয় সংগঠি...

হুসেইন মুহম্মদ এরশাদ রাষ্ট্রপতি জিয়া হত্যায় জড়িত!

প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে সাবেক লেফটেন্যান্ট কর্নেল মতিউর রহমান গুলি ক...

সাভারে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল-ককটেল বিস্ফোরণ, আটক ৮

ঢাকার সাভারে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে ৮ জনকে আটক করেছে পুলিশ...

পশ্চিম গাটিয়াডেঙ্গা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ডা. ফেরদৌস আলম

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী পশ...

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে করেছে যুক্ত...

লাইফস্টাইল
বিনোদন
খেলা