প্রতিনিধি
সারাদেশ

বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৫ইং এর পুরস্কার বিতরণ 

মোহাম্মদ নায়েব হোসাইন , হবিগঞ্জ  প্রতিনিধি

হবিগঞ্জ জেলার শচীন্দ্র কলেজের বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৫ইং এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়েছে। গতকাল সকাল ১০ টা থেকে কলেজ মাঠ প্রাঙ্গনে এ উপলক্ষ্যে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কলেজ অধ্যক্ষ আবু সিরাজ মো. মুনিরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- কলেজ গভর্ণিংবডির সভাপতি এডভোকেট মনজুর উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সাবেক সভাপতি ও দাতা সদস্য মো. শরীফ উল্লাহ, শিক্ষক প্রতিনিধি সহকারী অধ্যাপক মো. মঈন উদ্দিন। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী মো. আবুল হাসান ও পবিত্র গীতা থেকে পাঠ করেন প্রিয়াংকা সরকার। সহকারী অধ্যাপক প্রমোদ সাহাজী, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার সদস্য সচিব প্রভাষক মো. জিয়াউল হক এবং ক্রীড়া প্রতিযোগিতার সদস্য সচিব শরীরচর্চা শিক্ষক রনজিৎ কুমার দাস এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা উদযাপন কমিটির আহবায়ক শচীন্দ্র কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান মো. তরিকুল ইসলাম হারুন। শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন- বাংলা (সম্মান) চতুর্থ বর্ষের ছাত্র তানভীর সিদ্দিকী তোয়াহা।

প্রতিযোগিতায় ২৬টি ইভেন্টে ছাত্র-ছাত্রী, শিক্ষক-কর্মচারীগন অংশগ্রহণ করেন এবং পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। কলেজের প্রভাষক ও আরএসএল সুকান্ত গোপকে শচীন্দ্র কলেজ রোভার স্কাউট গ্রুপের পক্ষে সম্মাননা স্বারক দেয়া হয়।

অনুষ্ঠানের শেষে শচীন্দ্র কলেজ রোভার স্কাউট গ্রুপ সম্পাদক ও আরএসএল সহকারী অধ্যাপক মো. আব্দুল আহাদ খান এর নেতৃত্বে রোভার সদস্যগনের মনোজ্ঞ ডিসপ্লে ও মুকাভিনয় পরিবেশনা উপস্থিত সকলকে আনন্দ প্রদান করে। সভায় কলেজ গভর্ণিংবডির সভাপতি এডভোকেট মনজুর উদ্দিন আহমেদ বলেন, খেলাধুলা, সাহিত্য ও সাংস্কৃতিক কর্মকান্ড শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাস ঘটায়। একটি প্রতিযোগিতায় সীমাবদ্ধ না থেকে সারাবছর যেন কলেজ মাঠে শিক্ষার্থীদের এ চর্চা অব্যাহত থাকে।

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিজের বাড়ি থেকে গ্রেফতার ইমরান খানের বোন!

আসন্ন ২৭ সেপ্টেম্বরের দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচির আগে পাকিস্তানের কারাবন্দি প্...

সাগরে রহস্যজনক বস্তু ছুড়ল উত্তর কোরিয়া

পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে নিজেদের মর্যাদা পুনর্ব্যক্ত করার মাত্র কয়েক...

ভারতকে টপকে আইসিসি টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের শীর্ষে ইংল্যান্ড

বিশ্ব চ্যাম্পিয়ন ভারতকে পেছনে ফেলে আইসিসি টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের শী...

শিল্পকলা একাডেমি ও হাইকোর্টের সামনে ককটেল বিস্ফোরণ

রাজধানীর শিল্পকলা একাডেমি ও হাইকোর্টের সামনের সড়কে পৃথক ককটেল বিস্ফোরণের ঘটন...

শান্তি, জলবায়ু ও গণতন্ত্রের এজেন্ডা নিয়ে জাতিসংঘে যোগ দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কার্যকর ও ফলপ্রসূ সফরের জন্য যত দিন সময় প্রয়োজন, জাতিসংঘের সাধারণ পরিষদের অধি...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম ভাষণ ঘিরে নিউইয়র্কে ব্যাপক কৌতূহল

জাতিসংঘের বিশ্বমঞ্চে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য ঘিরে নিউইয়র্কজুড়ে...

ইস্তাম্বুল হয়ে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে তুরস্কের ইস্তাম্বুলে...

পুতিনের দল ইউনাইটেড রাশিয়ার জয়জয়কার

রাশিয়ার সংসদীয় নির্বাচনে নিরঙ্কুশ কর্তৃত্ব বজায় রেখেছে প্রেসিডেন্ট ভ্লাদিম...

চীনের বস্ত্র কারখানায় আগুন, নিহত ৮

চীনের দক্ষিণাঞ্চলীয় গুয়াংডং প্রদেশের ফোশান শহরের একটি বস্ত্র কারখানায় গত র...

ইতালির সঙ্গে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

মৎস্য ও প্রাণিসম্পদ খাতে ইতালির সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করতে আগ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা