জাতীয়

বাংলাদেশ সীমান্তে বিএসএফের অতিরিক্ত সদস্য মোতায়েন

আমার বাঙলা ডেস্ক

ভারত-বাংলাদেশ সীমান্তে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)। এএনআই বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সম্প্রতি বাংলাদেশে সহিংসতা ও অস্থিতিশীলতার কারণে উত্তেজনা বৃদ্ধির প্রতিক্রিয়াস্বরূপ এই সতর্কতামূলক ব্যবস্থা গৃহীত হয়েছে উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়েছে, অবস্থা আরো সংকটময় হয়ে ওঠে গত ২ ডিসেম্বর আগরতলায় বাংলাদেশ উপহাইকমিশনের কার্যালয়ে ঘটে যাওয়া একটি ঘটনার পর। সেই ঘটনা ভারতের ত্রিপুরা রাজ্যে উদ্বেগ বাড়িয়েছে। তিন দিক দিয়ে বাংলাদেশে বেষ্টিত ত্রিপুরা ভৌগোলিক নৈকট্য ও সাংস্কৃতিক সম্পর্কের কারণে এই পরিস্থিতিতে বিশেষভাবে সংবেদনশীল।

গণমাধ্যমটি আরো বলেছে, ভারতে সীমান্তে টহল ও নজরদারি বাড়ানো হয়েছে। বিএসএফ সদস্যরা উচ্চ সতর্কতায় রয়েছেন, যাতে কোনো অস্থিরতা সীমান্ত পেরিয়ে ভারতের অভ্যন্তরে ছড়িয়ে পড়তে না পারে বা কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে।

বিএসএফের সেকেন্ড ইন কমান্ড রাজেশ কুমার লাঙ্গে জানান, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। রাজেশ বলেন, ‘বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় বিএসএফ আরো সতর্ক অবস্থানে রয়েছে, যাতে ভারতের সীমান্ত আরো সুরক্ষিত থাকে। অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে এবং বাহিনী সার্বক্ষণিকভাবে, ২৪ ঘণ্টা, ৩৬৫ দিন দায়িত্ব পালন করছে। প্রতিটি সদস্য সতর্কতার সঙ্গে তাদের দায়িত্ব পালন করে, যেকোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত। এখন পর্যন্ত এমন কোনো পরিস্থিতি হয়নি, যা বিএসএফ সামলাতে পারেনি।

আমরা আমাদের দায়িত্ব সর্বোচ্চ নিষ্ঠার সঙ্গে পালনে সর্বদা সচেষ্ট।’

আমার বাঙলা/এনবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে ফেলার সুপরিকল্পিত চক্রান্ত চলছে

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সম্মিলিত জীবনযাত্রা এবং তাদের অস্তিত্ব টিকিয়...

বৈঠকে বসছেন স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নেতারা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্য ভেঙে দেওয়ার প্রক্রিয়া শুরু করার লক্ষ্য ন...

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সংঘর্ষে নিহত অন্তত ২১

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় একাধিক যানবাহনের মর্মান্তিক সংঘর্ষ...

অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন-পোল্যান্ড সীমান্তের কাছে একটি ট্রেনে রুশ ড্...

কাল থেকে কারখানায় চাহিদামতো গ্যাস-বিদ্যুৎ: প্রধানমন্ত্রী

আগামীকাল মঙ্গলবার থেকে শিল্পকারখানায় চাহিদা অনুযায়ী বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা