আন্তর্জাতিক

বাংলাদেশের বিরুদ্ধে ভুল তথ্য ছড়াচ্ছে মার্কিন সাময়িকী আইপিডি: ডিসমিসল্যাব

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ভুল তথ্য কোনো রকম যাচাই করা ছাড়াই প্রকাশ করছে মার্কিন সাময়িকী ইন্টারন্যাশনাল পলিসি ডাইজেস্ট (আইপিডি)। তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান ডিসমিসল্যাবের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সম্প্রতি বাংলাদেশ নিয়ে আইপিডির এক প্রতিবেদনে বলা হয়, ‘মুদ্রাস্ফীতি ঊর্ধ্বমুখী এবং সুদের হার ১২% এর ওপরে বৃদ্ধি করা হয়েছে। এই চ্যালেঞ্জগুলোর সঙ্গে লড়াই করা বাংলাদেশিরা শিগগিরই কঠিন প্রশ্ন শুরু করতে পারেন: দেশ যখন তীব্র আর্থিক চাপের মধ্যে লড়াই করছে, তখন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের মেয়ে কীভাবে এত বিলাসবহুল জীবনযাপন করছে? কীভাবে আহসান মনসুর নিজে তিনতলা কাচ-ইস্পাতে ঘেরা ‘খামারবাড়িতে’ আরাম করতে পারেন, যখন অন্যরা তাদের কম অর্থ দিয়ে জীবনযাপন করছেন?’

ডিসমিসল্যাব বলছে, চলতি বছরের ৩১ জানুয়ারি যুক্তরাষ্ট্রভিত্তিক আইপিডি প্রকাশিত একটি প্রতিবেদনে এই তথ্যগুলো দেওয়া হয়। কিন্তু লেখাটিতে লেখক হিসেবে থাকা টিম লারকিন নামের কোনো লেখকের আসলে অস্তিত্ব নেই। এক মাসব্যাপী তদন্তে ডিসমিসল্যাব বাংলাদেশের নতুন সরকারের সমালোচনা নিয়ে ১০টি নিবন্ধ পেয়েছে যেগুলোতে প্রকাশিত লেখকদের পরিচয় নেই। প্রায়ই শাটারস্টকের মতো সাইট থেকে চুরি করা ছবি দিয়ে তাদের প্রোফাইলে ব্যবহার করা হয়।

ডিসমিসল্যাবের তথ্য বলছে, এসব লেখকদের লেখা নিবন্ধগুলোর মধ্যে অন্তত দুটি যাচাইকরণ ছাড়াই বাংলাদেশি সংবাদমাধ্যমে পুনরায় প্রকাশিত হয়েছে। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং তার আওয়ামী লীগের অন্যান্য অফিসিয়াল পেজসহ সামাজিক যোগাযোগমাধ্যমে এই প্রতিবেদনগুলোকে শেয়ারও করা হয়েছে।

এই প্রচারণার একটি বিশেষ লক্ষ্য ছিল বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। গত মার্চ মাসে তিনি শেখ হাসিনা সরকারের সদস্যদের দ্বারা যুক্তরাজ্যসহ বিদেশে পাচার হওয়া চুরি হওয়া অর্থ ফেরত আনতে ব্রিটিশ সরকারের সমর্থন চাইতে যুক্তরাজ্য সফর করেন। এরপর তাকে লক্ষ্য করে তিনটি নিবন্ধ ছাপানো হয়। যেখানে তার ব্যক্তিগত জীবন, তার ব্যাঙ্কিং নিয়ন্ত্রণ নীতি এবং বিদেশে বসবাসকারী তার মেয়ের বিলাসবহুল জীবন নিয়ে প্রশ্ন তোলা হয়।

সম্প্রতি ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের বিরুদ্ধে ব্রিটেনের ৪৭ জন এমপির কাছে ই-মেইল পাঠিয়েছেন নিজেকে সাংবাদিক দাবি করা অজ্ঞাত এক ব্যক্তি। এর পরিপ্রেক্ষিতে ব্রিটিশ এমপিরা আশঙ্কা করছেন, পাচার হওয়া অর্থ উদ্ধারে বাংলাদেশ সরকারকে সহযোগিতা করতে গিয়ে তারা অপতথ্য প্রচারণার শিকার হতে পারেন।

ডিসমিস ল্যাবের দাবি, তাদের তদন্তে আইপিডির সম্পাদকীয় প্রক্রিয়ায় গুরুতর ত্রুটি দেখা গেছে। এর ফলে তাদের ওয়েবসাইট, মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ায় ভুল তথ্য প্রকাশ হতে পারে।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাতে নারাজ জাপান

মধ্যপ্রাচ্যের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাঙ্কারের নির...

নগদ অর্থ- স্বর্ণালংকার বহনের জন্য এসকর্ট সার্ভিস চালু হয়েছে: ডিএমপি কমিশনার

ঈদে ফাঁকা ঢাকায় চুরি, ছিনতাই ও মলম পার্টির তৎপরতা রোধে টহল কয়েক গুণ বাড়ানো...

পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন

পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্র...

বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি পেলেন ডা. শফিকুর রহমান

আনুষ্ঠানিকভাবে ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি পেয়েছেন ঢ...

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্...

শেকড় ভুলে গেলে ৫ আগস্ট বার বার ফিরে আসবে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

যারা বলেন আমরা কেনো মাঠে ঘাটে গিয়ে খাল খনন কেন করতেছি? তাদের বলতে চাই- আমাদে...

ফারাক্কা বাঁধ দেওয়ায় খাল ও নদীগুলো আজ অস্তিত্ব সংকটে: প্রতিমন্ত্রী

ৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ফারাক্কায় বাঁ...

শবে কদরে যেসব রহমত নাজিল হয়

শবে কদর পবিত্র রমজান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মহিমান্বিত রাত। এই রাতের মর্...

লটারি বাতিল, স্কুলে ভর্তি পরীক্ষার ভিত্তিতে: শিক্ষামন্ত্রী

স্কুলে ভর্তির ক্ষেত্রে লটারি চূড়ান্তভাবে বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা...

সারাদেশে খাল খননে বড় ধরনের বাজেট বরাদ্দ রাখা হয়েছে: অর্থমন্ত্রী

সারাদেশে খাল খনন কর্মসূচি বাস্তবায়নের জন্য বড় অঙ্কের বাজেট বরাদ্দ রাখা হয়েছে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা