রাজনীতি

বর্তমান সরকার ‘দেউলিয়াত্ববরণ’ করেছে: কর্নেল অলি

নিজস্ব প্রতিবেদক: লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট কর্নেল অলি আহমদ (বীর বিক্রম) দাবি করে বলেছেন, অর্থনৈতিকভাবে বর্তমান সরকার ‘দেউলিয়াত্ববরণ’ করেছে।

তিনি বলেন, প্রতিদিন গভীর থেকে গভীরতম সংকটের দিকে যাচ্ছে দেশ। আফসোস আমরা এমন একটি দেশে বসবাস করছি যেখানে গণতন্ত্র নাই।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর পূর্ব পান্থপথে এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন।

অলি আহমদ বলেন, দেশে অর্থনৈতিক স্থিতিশীলতা নেই, ন্যায়বিচার নেই, মানবিক অধিকার নেই, সামাজিক শান্তি নেই, ছেলে-মেয়েদের লেখাপড়ার ভালো ব্যবস্থা নেই। এছাড়া যুবসমাজের চাকরির ব্যবস্থা নেই, স্বাস্থ্যখাতে সু-ব্যবস্থা নেই, সুশাসন নেই। সবাই অন্ধকারের দিকে ধাবিত হচ্ছি। ঘরে ঘরে বিবাদ সৃষ্টি হয়েছে।

সর্বশেষ জরিপ অনুযায়ী দেশের প্রায় ৯১ শতাংশ মানুষ গণতন্ত্র চায় জানিয়ে সাবেক এই সংসদ সদস্য বলেন, তারা (জনগণ) সরকারের কর্মকাণ্ড সমর্থন করে না। গণতন্ত্রের পরিবর্তে আমরা পেয়েছি সর্বত্র টেন্ডারবাজি, চাঁদাবাজি, অস্ত্রবাজি, দখলবাজি, অবিচার ও সর্বোপরি দুর্নীতি। যা প্রত্যেকটি প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে। ঘুষ ছাড়া কোনো কাজ হয় না।

তিনি বলেন, মানুষকে বিরাজমান প্রকৃত অবস্থা অনুধাবন করতে হবে। অন্ধকার থেকে বের হয়ে আমাদের সোচ্চার হতে হবে। হাত গুটিয়ে ঘরে বসে থাকার সময় নেই। নিজেদের দাবি আদায়ের জন্য ঘর থেকে বের হয়ে আসতে হবে। দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য সংগ্রাম করতে হবে।

সমাবেশে আরও বক্তব্য রাখেন- এলডিপির প্রেসিডিয়াম সদস্য নূরুল আলম তালুকদার, নেয়ামূল বশির, আওরঙ্গজেব বেলাল, এসএম মোরশেদ, অধ্যক্ষ সাকলায়েন ও ভাইস-প্রেসিডেন্ট মাহে আলম চৌধুরী।

এবি/ওশিন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রথমবার ভারত থেকে এলো ৫০০ টন ইলিশ

ইলিশের বাণিজ্যে এবার দেখা গেল ভিন্ন এক চিত্র। এতদিন বাংলাদেশ থেকে ভারতে ইলিশ...

ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে ফেলার সুপরিকল্পিত চক্রান্ত চলছে

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সম্মিলিত জীবনযাত্রা এবং তাদের অস্তিত্ব টিকিয়...

সাড়ে ৬ কোটি বছর পর মিলল ডাইনোসরের চলার পথ

জীবাশ্মবিদেরা এমন এক জীবাশ্ম পদচিহ্নের সন্ধান পেয়েছেন, যেটিকে পূর্ণবয়স্ক টাইর...

ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ৫৮ বিমান অভিযান

ইরানের মদতপুষ্ট হুথি বিদ্রোহীদের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে শনিবার রাত থেকে র...

জ্বালানি সংকট সমাধানে সরকারি উদ্যোগে আশাবাদী ব্যবসায়ীরা

শিল্পকারখানায় নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সরকারের দীর্ঘমে...

প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় ২ কোটি শিশু

চলমান হাম-রুবেলার টিকাদান কর্মসূচির আওতায় গত পাঁচ মাসে সারাদেশে ১ কোটি ৯৭ লাখ...

মনোহরদীতে গাঁজা সেবনের অভিযোগে যুবকের ১০ মাসের কারাদণ্ড

নরসিংদীর মনোহরদীতে গাঁজা সেবন করে উচ্ছৃঙ্খল আচরণের অভিযোগে সুমন আহমেদ (৩৫) না...

ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে ফেলার সুপরিকল্পিত চক্রান্ত চলছে

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সম্মিলিত জীবনযাত্রা এবং তাদের অস্তিত্ব টিকিয়...

বৈঠকে বসছেন স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নেতারা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্য ভেঙে দেওয়ার প্রক্রিয়া শুরু করার লক্ষ্য ন...

লাইফস্টাইল
বিনোদন
খেলা