সারাদেশ

বন্যপ্রাণী সংরক্ষণে সম্মানিত কলাপাড়ার এসিল্যান্ড

আবিদ হাসান সাইমুম, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর কলাপাড়ায় মালিকানাবিহীন কুকুর, বিড়াল ও বন্যপ্রাণী সংরক্ষণ এবং প্রাণী নির্যাতন প্রতিরোধে অনন্য অবদান রাখায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেককে ‘প্রাণ সংহতি’ সম্মাননা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে উপজেলা ভূমি অফিস কার্যালয়ে অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালীর কলাপাড়া শাখার পক্ষ থেকে তাকে এ সম্মাননা দেওয়া হয়। এ সময় সম্মাননা হিসেবে তার হাতে একটি ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়।

সম্মাননা গ্রহণ করে কৃতজ্ঞতা প্রকাশ করেন ইয়াসীন সাদেক বলেন, ব্যক্তিগত জীবনে ছোটবেলা থেকেই পশু-পাখি ও গাছপালার প্রতি আমার আলাদা টান রয়েছে। তবে এই কৃতিত্ব আমি অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালীর কলাপাড়া শাখার সদস্যদের উৎসর্গ করছি। তারাই আমাকে উৎসাহিত ও অনুপ্রাণিত করেছেন। এ সম্মাননা আমার দায়িত্ব আরও বাড়িয়ে দিল।

তিনি আরও বলেন,বন্যপ্রাণী সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতার যথেষ্ট অভাব রয়েছে। সচেতনতা বৃদ্ধির পাশাপাশি বন্যপ্রাণী রক্ষায় আমি বেশ কিছু মোবাইল কোর্ট পরিচালনা করেছি। কলাপাড়ায় ইতোমধ্যে ১৬টি মহিষের লড়াই বন্ধ করা হয়েছে।

বিভিন্ন প্রজাতির বিপদগ্রস্ত বন্যপ্রাণী উদ্ধার করে নিরাপদে বনে অবমুক্ত করা হয়েছে। জেলা প্রশাসকের নির্দেশনায় নীলগঞ্জ ইউনিয়ন পরিষদের পাশে একটি অ্যানিমেল সেড নির্মাণ করা হয়েছে। এছাড়া কুয়াকাটায় একটি অ্যানিমেল মিউজিয়াম তৈরির পরিকল্পনা রয়েছে। বন্যপ্রাণী সংরক্ষণে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।

সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালীর কলাপাড়া শাখার টিম লিডার বায়জিদ মুন্সী, সদস্য আল মনজির, মাসুদ হাসান, কাউছারসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালীর কলাপাড়া শাখার টিম লিডার বায়জিদ মুন্সী বলেন, কলাপাড়ায় যোগদানের পর থেকেই ইয়াসীন সাদেক বন্যপ্রাণীর প্রতি আন্তরিকতা ও সহানুভূতি দেখিয়েছেন। বিপদগ্রস্ত বন্যপ্রাণী উদ্ধারে তিনি সবসময় আমাদের সহযোগিতা করেছেন। তার এই অবদান আমাদের কাছে আজীবন স্মরণীয় হয়ে থাকবে।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রয়াত বিএনপি নেতার পরিবারকে ৫০ হাজার টাকার চেক

নীলফামারীতে প্রয়াত ইউনিয়ন বিএনপি নেতা নজরুল ইসলামের পরিবারের হাতে ৫০ হাজার টা...

ইউক্রেনে মাসে ৬ হাজার সেনা হারাচ্ছে রাশিয়া

এক পশ্চিমা কর্মকর্তা ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’-কে বলেছে...

খাঞ্জেলী দীঘির কুমির ‘ধলাপাহাড়’ এখন ডুলাহাজারা সাফারি পার্কে

দীর্ঘদিনের অসুস্থতা ও বিশেষ পরিচর্যার প্রয়োজন হওয়ায় গত ১২ আগস্ট খুলনা থেকে বি...

চাপে পড়ে বিদেশি বাহিনীকে উদ্ধার অনুমতি নেপালের

নেপালে সাম্প্রতিক ভয়াবহ আকস্মিক বন্যার উদ্ধারকাজে বিদেশি বাহিনীর অংশগ্রহণের প...

ওয়ালটন কর্পোরেট অফিসে বিসিবি সভাপতি তামিম

ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শনে বিসিবি সভাপতি তামিম ইকবালসহ অতিথিদের ফুল দিয়ে স...

জনগণ নিজেরাই বলবে—আমরা আপনাদের সঙ্গে আছি

পাঁচ বছর পর আপনাদের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইতেও হবে না। জনগণ নিজেরাই বলবে&mdash...

চুনতীর আন্তর্জাতিক মাহফিলে বক্তারা: তাকওয়া ও নবীজির আদর্শেই নৈতিক সমাজ

চুনতী, ৩০ আগস্ট ২০২৬: যুগশ্রেষ্ঠ আলেম হযরত মাওলানা হাফেজ আহম...

সাটুরিয়ায় খাদ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, সিন্ডিকেট ভাঙার ঘোষণা

খাদ্য গুদামকেন্দ্রিক সব ধরনের অনিয়ম ও সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়...

গ্রিনডট ও ওজি গ্রুপের চেয়ারম্যান জাহিদুল ইসলামের সাফল্য ও নতুন ভিশন

পরিবেশ প্রকৌশল, আধুনিক পানি শোধন প্রযুক্তি ও অবকাঠামো উন্নয়ন খাতে দীর্ঘদিন ধর...

দেশজুড়ে নিরাপদ খাদ্য অভিযানে ২০.৫০ লাখ টাকা জরিমানা, ১৬ মামলা

জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক...

লাইফস্টাইল
বিনোদন
খেলা